26,000 টাকা ছাড়ে Samsung-এর দুর্ধর্ষ ক্যামেরা ফোন, অফার শেষ হওয়ার আগে কিনুন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 26 মার্চ 2026 08:30 IST
হাইলাইট
  • Samsung Galaxy S25 Plus স্ট্যান্ডার্ড S25-এর থেকেও সস্তায় বিক্রি হচ্ছে
  • ফোনটি ক্যামেরা ও পারফরম্যান্সের মধ্যে দুর্দান্ত ভারসাম্য রেখেছে
  • এটি Snapdragon 8 Elite প্রসেসর ও 50MP ট্রিপল ক্যামেরা অফার করে

Samsung Galaxy S25+ is equipped with a triple rear camera setup

Photo Credit: Samsung

বর্তমানে বিশ্বজুড়ে ফ্ল্যাশ মেমোরি চিপের দাম উর্দ্ধমুখী। মূল্যবৃদ্ধির প্রভাব ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পড়েছে। নির্মাতারা লভ্যাংশ বজায় রাখতে বাজেট হোক বা ফ্ল্যাগশিপ, সমস্ত ধরনের ফোন অপেক্ষাকৃত বেশি দামে বাজারে আনছে। এই প্রেক্ষাপটে এক চমকপ্রদ বিষয় প্রকাশ্যে এসেছে। Samsung Galaxy S25 মডেলের থেকেও সস্তায় Galaxy S25 Plus বিক্রি হচ্ছে, যেখানে স্ট্যান্ডার্ড মডেলের দাম প্লাস ভ্যারিয়েন্টের তুলনায় কম হওয়া উচিত। এটি লিমিটেড পিরিয়ড অফার কিনা, তা জানা যায়নি। তবে ক্রেতারা সরাসরি 26,000 টাকা ছাড় পাচ্ছেন। ফলে ভাল প্রিমিয়াম ফোন কিনতে চাইলে, এটাই সঠিক সময়।

Samsung Galaxy S25 Plus দাম ও সেল অফার

Samsung Galaxy S25 Plus ভারতে 2025 সালের জানুয়ারিতে লঞ্চ হয়েছিল। তখন বেস 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 99,999 টাকা ছিল। প্রতিবেদন লেখার সময় ফোনটি অ্যামাজনে 73,999 টাকায় লিস্টেড থাকতে দেখা গিয়েছে। অর্থাৎ লঞ্চ প্রাইসের চেয়ে সরাসরি 26,000 টাকা দাম কমেছে। এছাড়াও, Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 3,699 টাকা ক্যাশব্যাক মিলবে।

প্রসঙ্গত, এখন স্ট্যান্ডার্ড Galaxy S25 অ্যামাজনে বিক্রি হচ্ছে 74,999 টাকায়। আর ফেব্রুয়ারিতে লঞ্চ হওয়া উত্তরসূরী Galaxy S26-এর 256 জিবি ও 512 জিবি মডেল কিনতে যথাক্রমে 87,999 টাকা এবং 1,07,999 টাকা খরচ হবে। Galaxy S26 Plus-এর 256 জিবি ও 512 জিবি কনফিগারেশনের মূল্য যথাক্রমে 1,19,999 এবং 1,39,999 টাকা।

Samsung Galaxy S25 Plus কেন কিনবেন?

যদি 75,000 টাকার রেঞ্জে ফোন চান, তাহলে ফ্ল্যাগশিপ অল-রাউন্ডার মডেল হিসেবে Galaxy S25 Plus ভাল অপশন। এই ফোনে 6.7 ইঞ্চির ডাইনামিক LTPO অ্যামোলেড 2X ডিসপ্লে রয়েছে, যা 2,600 নিট পিক ব্রাইটনেস, QHD+ রেজোলিউশন, HDR10+, ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি Snapdragon 8 Elite প্রসেসর দ্বারা পরিচালিত। ডিভাইসে 4,900mAh ব্যাটারি রয়েছে, যা 45W ফাস্ট ওয়্যার্ড চার্জিং ও 25W ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।

হ্যান্ডসেটের পিছনের প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 3x অপটিক্যাল জুম এবং OIS সহ একটি 10 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, ও একটি 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সামনে 12 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ব্যাক ক্যামেরা 8K 30fps ভিডিও শুট করতে সক্ষম, যেখানে সেলফি ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। ফোনে IP68 জল ও ধুলোরোধী রেটিং আছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Solid build and aesthetics
  • Excellent performance
  • Fantastic cameras
  • One UI 7 and extended software support
  • Powerful speakers
  • Bad
  • Expensive (base price)
  • Not a huge upgrade over S24+
 
KEY SPECS
Display 6.70-inch
Processor Snapdragon 8 Elite
Front Camera 12-megapixel
Rear Camera 50-megapixel + 12-megapixel + 10-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 4900mAh
OS Android 15
Resolution 1440x3120 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo T5 Pro শীঘ্রই 9,020mAh ব্যাটারি ও ধামাকাদার ফিচার্সের সাথে ভারতে লঞ্চ হবে
  2. 26,000 টাকা ছাড়ে Samsung-এর দুর্ধর্ষ ক্যামেরা ফোন, অফার শেষ হওয়ার আগে কিনুন
  3. Redmi A7 Pro সস্তায় লঞ্চ হল, 120Hz ডিসপ্লে, 6,000mAh ব্যাটারি, ও 128GB স্টোরেজ পাবেন
  4. Samsung Galaxy A37 5G ও Galaxy A57 5G লঞ্চ হল ভারতে, দুর্দান্ত ক্যামেরা, প্রচুর AI ফিচার্স রয়েছে
  5. Claude AI: ফোন আর হাত দিতে হবে না, আপনার হয়ে কল-মেসেজ করবে এআই, স্মার্টফোন চালাবে নিজেই
  6. Vivo Y11 5G ও Vivo Y21 5G কম দামে 6,500mAh ব্যাটারি এবং তিনটি ক্যামেরা নিয়ে ভারতে লঞ্চ হল
  7. 11,499 টাকায় Realme 5G ফোনের সেল শুরু, 7,000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে, কুলিং সিস্টেম রয়েছে
  8. একলাফে 7,000 টাকা দাম কমল 50MP সেলফি ক্যামেরার Motorola স্মার্টফোনের
  9. Redmi Note 16 সিরিজের বড় তথ্য ফাঁস, 10,000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা থাকতে পারে
  10. OnePlus 15T ঝড় তুলে লঞ্চ হল, ছোট ফোনে এমন পারফরম্যান্স-ফিচার্স বিশ্বাস হবে না
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.