Samsung Galaxy S25 Plus সরাসরি 26,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে।
Photo Credit: Samsung
Samsung Galaxy S25+ is equipped with a triple rear camera setup
বর্তমানে বিশ্বজুড়ে ফ্ল্যাশ মেমোরি চিপের দাম উর্দ্ধমুখী। মূল্যবৃদ্ধির প্রভাব ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পড়েছে। নির্মাতারা লভ্যাংশ বজায় রাখতে বাজেট হোক বা ফ্ল্যাগশিপ, সমস্ত ধরনের ফোন অপেক্ষাকৃত বেশি দামে বাজারে আনছে। এই প্রেক্ষাপটে এক চমকপ্রদ বিষয় প্রকাশ্যে এসেছে। Samsung Galaxy S25 মডেলের থেকেও সস্তায় Galaxy S25 Plus বিক্রি হচ্ছে, যেখানে স্ট্যান্ডার্ড মডেলের দাম প্লাস ভ্যারিয়েন্টের তুলনায় কম হওয়া উচিত। এটি লিমিটেড পিরিয়ড অফার কিনা, তা জানা যায়নি। তবে ক্রেতারা সরাসরি 26,000 টাকা ছাড় পাচ্ছেন। ফলে ভাল প্রিমিয়াম ফোন কিনতে চাইলে, এটাই সঠিক সময়।
Samsung Galaxy S25 Plus ভারতে 2025 সালের জানুয়ারিতে লঞ্চ হয়েছিল। তখন বেস 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 99,999 টাকা ছিল। প্রতিবেদন লেখার সময় ফোনটি অ্যামাজনে 73,999 টাকায় লিস্টেড থাকতে দেখা গিয়েছে। অর্থাৎ লঞ্চ প্রাইসের চেয়ে সরাসরি 26,000 টাকা দাম কমেছে। এছাড়াও, Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 3,699 টাকা ক্যাশব্যাক মিলবে।
প্রসঙ্গত, এখন স্ট্যান্ডার্ড Galaxy S25 অ্যামাজনে বিক্রি হচ্ছে 74,999 টাকায়। আর ফেব্রুয়ারিতে লঞ্চ হওয়া উত্তরসূরী Galaxy S26-এর 256 জিবি ও 512 জিবি মডেল কিনতে যথাক্রমে 87,999 টাকা এবং 1,07,999 টাকা খরচ হবে। Galaxy S26 Plus-এর 256 জিবি ও 512 জিবি কনফিগারেশনের মূল্য যথাক্রমে 1,19,999 এবং 1,39,999 টাকা।
যদি 75,000 টাকার রেঞ্জে ফোন চান, তাহলে ফ্ল্যাগশিপ অল-রাউন্ডার মডেল হিসেবে Galaxy S25 Plus ভাল অপশন। এই ফোনে 6.7 ইঞ্চির ডাইনামিক LTPO অ্যামোলেড 2X ডিসপ্লে রয়েছে, যা 2,600 নিট পিক ব্রাইটনেস, QHD+ রেজোলিউশন, HDR10+, ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি Snapdragon 8 Elite প্রসেসর দ্বারা পরিচালিত। ডিভাইসে 4,900mAh ব্যাটারি রয়েছে, যা 45W ফাস্ট ওয়্যার্ড চার্জিং ও 25W ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।
হ্যান্ডসেটের পিছনের প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 3x অপটিক্যাল জুম এবং OIS সহ একটি 10 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, ও একটি 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সামনে 12 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ব্যাক ক্যামেরা 8K 30fps ভিডিও শুট করতে সক্ষম, যেখানে সেলফি ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। ফোনে IP68 জল ও ধুলোরোধী রেটিং আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Galaxy S27 Ultra Camera Processing May Change From Galaxy S26 Ultra; Might Drop Dedicated 3X Telephoto Lens
Noise Homestage Soundbar Series Launched in India With Dolby Atmos, Up to 700W Output: Price, Features