2026 সালের দ্বিতীয় Samsung Galaxy Unpacked-এর দিন ঘোষণা হল, একসঙ্গে তিনটি দুর্ধর্ষ ফোন আসতে পারে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 8 জুলাই 2026 11:27 IST
হাইলাইট
  • এই বছরের দ্বিতীয় Samsung Galaxy Unpacked জুলাই 22 অনুষ্ঠিত হচ্ছে
  • Samsung Galaxy Z Fold 8 সিরিজ ও Galaxy Z Flip 8 লঞ্চ হতে পারে
  • ফোনগুলির সঙ্গে Galaxy Watch 9 ও Watch Ultra 2 আসতে পারে

Samsung Galaxy Unpacked 2026 will take place on July 22 in London

Photo Credit: Samsung

Samsung তাদের বহু প্রতীক্ষিত Galaxy Unpacked অনুষ্ঠানের দিনক্ষণ ঘোষণা করল। আগামী জুলাই 22 দক্ষিণ কোরিয়ান সংস্থার পরবর্তী গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠিত হতে চলেছে। ওই লঞ্চ ইভেন্টে কোম্পানির নতুন প্রজন্মের ফোল্ডেবল ফোন এবং স্মার্টওয়াচ আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। Samsung কী কী প্রোডাক্ট লঞ্চ করবে, তা এখনও ঘোষণা করেনি। তবে সাম্প্রতিক রিপোর্ট Galaxy Z Fold 8, Galaxy Z Fold 8 Ultra, Galaxy Z Flip 8, ও নতুন Galaxy Watch মডেলের দিকে ইঙ্গিত করছে। প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে এই বছরের প্রথম Galaxy Unpacked অনুষ্ঠানে Samsung Galaxy S26, S26+, S26 Ultra ও Galaxy Buds 4 লাইনআপ লঞ্চ হয়েছিল।

Samsung Galaxy Z Fold 8 ও Galaxy Z Flip 8 জুলাই 22 লঞ্চ হবে

স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড 2026 জুলাই মাসের 22 তারিখ লন্ডনে অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সকাল 9:00 (ভারতীয় সময় সন্ধ্যা 6:30) থেকে কোম্পানির ইউটিউব চ্যানেল, অফিসিয়াল ওয়েবসাইট, ও নিউজরুমে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার হবে। বরাবরের মতো সংস্থা কোনও পণ্যের নাম বা স্পেসিফিকেশন প্রকাশ করেনি।

Advertisement

Samsung নতুন ডিভাইসের জন্য "নিউ ফর্ম ফ্যাক্টর" ও "মোর পার্সোনাল, অ্যাডাপ্টিভ এক্সপিরিয়েন্স"-এর মতো শব্দবদ্ধ ব্যবহার করেছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, Samsung Galaxy Z Fold 8 পূর্বসূরী Z Fold 7 মডেলের তুলনায় আরও চওড়া ডিজাইন পাবে। ফোনের বাইরে 5.8 ইঞ্চি কভার ডিসপ্লে থাকতে পারে।

স্মার্টফোনের ভিতরে 7.8 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে  অন্য দিকে, Galaxy Z Fold 8 Ultra ফ্ল্যাগশিপ Snapdragon প্রসেসরে চলবে। এতে কম দৃশ্যমান ডিসপ্লে ক্রিজ (ভাঁজের দাগ) এবং 200 মেগাপিক্সেল হাই-রেজোলিউশন ক্যামেরা দেওয়া হতে পারে।

শোনা যাচ্ছে, Samsung Galaxy Z Flip 8 আগের মডেলের মতো পরিচিত ডিজাইন বজায় রাখলেও, আপগ্রেড করা হার্ডওয়্যার ও উন্নত ডিসপ্লে পাবে। জুলাইয়ের গ্যালাক্সি আনপ্যাকডে দুই নতুন স্মার্টঘড়ি আনতে পারে কোম্পানি। Samsung Galaxy Watch 9-এর পাশাপাশি Galaxy Watch Ultra 2 লঞ্চ হতে পারে।

Advertisement

Samsung Galaxy Watch Ultra 2 মডেলে 5,000 নিট পর্যন্ত ব্রাইটনেস, 800mAh ব্যাটারি, ও IP69K স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং থাকতে পারে। এছাড়াও, মনে করা হচ্ছে যে সেই দিন প্রথমবারের মতো Samsung স্মার্টগ্লাস প্রকাশ্যে আসতে পারে। কোম্পানি স্মার্ট চশমা তৈরির জন্য Warbey Parker ও Gentle Monster-এর সঙ্গে কাজ করছে। সফটওয়্যারের দিক থেকে আসন্ন ওয়্যারেবল ডিভাইসটি Android XR প্ল্যাটফর্মে চলবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. itel Tough: পড়ে গেলেও ভাঙবে না, মাত্র 1,499 টাকায় হাজির আইটেলের টেকসই ফিচার ফোন
  2. লঞ্চের এক মাসের মধ্যেই 6,000 টাকার উপরে দাম কমল Google Pixel 11-এর
  3. Samsung-এর ফেস্টিভ অফারে 12.4 ইঞ্চি ডিসপ্লে ও 10,090mAh ব্যাটারির ট্যাবে বড় ডিসকাউন্ট
  4. Redmi Note 17 Pro সিরিজ ভারতে 15 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে, থাকবে 10,000mAh ব্যাটারি
  5. 8 সেপ্টেম্বরের নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন লাক্সারি Lincoln গাড়ি
  6. Vivo V80 পুজোর আগেই ভারতে আসছে, থাকবে অসাধারণ ক্যামেরা ও সিনেমাটিক ভিডিও রেকর্ডিং ফিচার
  7. Xiaomi 18 Fold লঞ্চ হল 200MP Leica ক্যামেরা ও 7.58 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লের সঙ্গে
  8. সেপ্টেম্বরে ভারতে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন OnePlus N6 Lite
  9. ভারতে 10,000mAh ব্যাটারির সঙ্গে Oppo F35 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে
  10. Motorola Edge 70 Neo ভারতে লঞ্চের ঘোষণা হল, ছোট ফোনে মিলতে পারে বড় ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.