আজ অনুষ্ঠিত হচ্ছে Samsung Galaxy Unpacked, কী কী নতুন ফোন ও স্মার্ট ডিভাইস লঞ্চ হবে জেনে নিন
স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড বুধবার লন্ডনে স্থানীয় সময় দুপুর 2:00টা থেকে শুরু হবে। তখন ভারতে সন্ধ্যা 6:30টা৷ কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ও নিউজরুমে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার হবে। Galaxy Z Fold 8, Galaxy Z Fold 8 Ultra, Galaxy Z Flip 8, Galaxy Watch 9, Galaxy Watch Ultra 2, এবং Galaxy Glasses উন্মোচন হবে বলে আশা করা হচ্ছে। Samsung এই প্রথম ওয়াইড ফোল্ডিং ফোন এবং Ultra ব্র্যান্ডেড ফোল্ডেবল মডেল নিয়ে আসছে।