Samsung-এর নতুন চমক, বাজেট থেকে মিড-রেঞ্জে তিন দুর্দান্ত স্মার্টফোন আনছে

Samsung Galaxy A07 5G ডিসেম্বর অথবা 2026 সালের জানুয়ারিতে লঞ্চ হতে পারে। Galaxy A37 ও Galaxy A57 ফেব্রুয়ারিতে আসতে পারে। ফোনগুলি Exynos প্রসেসরে চলবে।

Samsung-এর নতুন চমক, বাজেট থেকে মিড-রেঞ্জে তিন দুর্দান্ত স্মার্টফোন আনছে

Samsung Galaxy A36 and Galaxy A56 (pictured) launched in India in March 2025

হাইলাইট
  • Samsung Galaxy A07 5G ডিসেম্বর বা 2026-এর জানুয়ারিতে লঞ্চ হতে পারে
  • Galaxy A37 ও Galaxy A57 ফেব্রুয়ারি মাসে আসতে পারে
  • তিনটি ফোনেই Exynos প্রসেসর থাকবে
বিজ্ঞাপন

ক্যালেন্ডার বলছে, 2025 সাল শেষ হতে হাত আর মাত্র তিন সপ্তাহ। চলতি বছরের অন্তিম পর্বে Vivo X300 সিরিজ, OnePlus 15, Realme GT 8 Pro, iQOO 15, এবং Oppo Find X8 সিরিজের মতো ফ্ল্যাগশিপ ফোন ভারতে এসেছে। এবার পালা Samsung Galaxy S26 লাইনআপের। কোরিয়ান সংস্থাটির পরবর্তী প্রিমিয়াম স্মার্টফোনগুলো নিয়ে প্রত্যাশার পারদ চরমে। আবার 2026 সালের শুরুতে Samsung Galaxy A সিরিজের বেশ কয়েকটি মডেল বাজারে আসবে বলে জানা গেছে। Samsung Galaxy A07 5G বাজেট রেঞ্জে এই মাসে বা নতুন বছরের প্রথমে লঞ্চ হতে পারে। এছাড়াও, Galaxy A37 ও Galaxy A57 আগাম আত্মপ্রকাশের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রতিটি মডেলে Exynos প্রসেসর ব্যবহার করবে কোম্পানি।

Samsung Galaxy A07 5G, Galaxy A37, ও Galaxy A57 লঞ্চ টাইমলাইন

টেক ব্লগার অভিষেক যাদবের X (পূর্বনাম টুইটার) পোস্ট অনুসারে, Samsung Galaxy A07 5G ডিসেম্বরে অথবা 2026 সালের জানুয়ারি মাসে লঞ্চ হতে পারে। এটি আগামী বছর প্রথম Galaxy Unpacked ইভেন্টের আগেই মুক্তি পেতে পারে, যা সাধারণত জানুয়ারি মাসে Galaxy S সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলি লঞ্চ করার জন্য অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, Galaxy A07 4G অক্টোবর মাসে 8,999 টাকা দামে ভারতে এসেছে।

স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের পর Galaxy A সিরিজের দুই নতুন মডেল Galaxy A37 ও Galaxy A57 লঞ্চ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। A3x ও A5x সিরিজের ফোনগুলো সাধারণত মার্চ বা এপ্রিলে বাজারে আসে, কিন্তু নতুন তথ্য অনুযায়ী লঞ্চ টাইমলাইন এক বা দুই মাস এগিয়ে ফেব্রুয়ারিতে অফিসিয়াল ঘোষণা হতে পারে। এই ফোনদ্বয়ের স্পেসিফিকেশন সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি, তবে চিপসেট সম্পর্কে ধারণা পাওয়া গেছে।

Samsung Galaxy A37 ও Galaxy A57 উভয় লেটেস্ট Android 16 সংস্করণে রান করবে। A37 মডেলে Exynos 1480 চিপসেট এবং Xclipse 530 GPU থাকতে পারে। এটি ইতিমধ্যেই Galaxy A55, Galaxy F56, ও Galaxy M56-এ ব্যবহৃত হয়েছে। অন্য দিকে, Galaxy A57 ফোনটি Exynos 1680 প্রসেসর এবং Xclipse 550 GPU-এর সঙ্গে আসবে বলে দাবি করা হয়েছে।

ফাঁস হওয়া তথ্য অনুসারে, Samsung Galaxy S26, Galaxy S26+, এবং Galaxy S26 Ultra ফেব্রুয়ারি 25 আত্মপ্রকাশ করতে পারে। লঞ্চ ইভেন্টটি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরে আয়োজিত হতে পারে। ফোনগুলি বেশ কিছু মার্কেটে Exynos 2600 প্রসেসর দ্বারা চালিত হবে। আবার অন্যান্য অঞ্চলে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করতে পারে। Galaxy S26 Ultra মডেলটি উন্নত 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং একটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স দিয়ে সজ্জিত হবে। ব্যাক প্যানেলে আরও দু'টি ক্যামেরা থাকবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Nokia-র কিপ্যাড ফোনে এবার সেলফি ক্যামেরা, 4G সাপোর্ট ও AI ফিচারের সঙ্গে হাজির চার নতুন মডেল
  2. Samsung Galaxy S27 সিরিজের ফিচারে বড় চমক, অন্যের চোখ থেকে লুকিয়ে রাখবে স্ক্রিন
  3. Redmi 17 5G সস্তায় জাম্বো 7,500mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং-সহ আসছে
  4. চলন্ত টোটো থামিয়ে দিচ্ছিল ফোনের অ্যাপ, ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ করল কেন্দ্র
  5. Apple-এর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসছে iPhone 18 Pro Max
  6. Moto G77 Power আগামী সপ্তাহে ভারতে লঞ্চ, 7000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা থাকবে
  7. iQOO Z11i সস্তায় শক্তিশালী 6,500mAh ব্যাটারি ও 120Hz গেমিং ডিসপ্লে-সহ লঞ্চ হল
  8. কোহলি ভক্তদের জন্য সুখবর, Nothing Phone 4b RCB Edition আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে ফার্স্ট লুক
  9. Redmi Note 17 সিরিজের লঞ্চ জুলাইতে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  10. Samsung Galaxy Jump 5 ট্রিপল ব্যাক ক্যামেরা, 6 বছর OS আপডেট, ও 120Hz AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »