Samsung বছরের সেরা অফার আনল, 42,000 টাকারও বেশি ছাড়ে বিক্রি হচ্ছে এই ফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 12 ডিসেম্বর 2025 21:57 IST
হাইলাইট
  • Samsung Galaxy Z Flip 6 ভারতে 2024 সালের জুলাইতে লঞ্চ হয়েছিল
  • ক্ল্যামশেল ডিজাইনের স্মার্টফোনটি 42,250 টাকা ডিসকাউন্টে কেনা যাচ্ছে
  • ক্রেডিট কার্ডে কিনলে অতিরিক্ত টাকা সাশ্রয় করা যাবে

Samsung Galaxy Z Flip 6 launched in India at Rs. 1,09,999

আপনি কি স্টাইলিশ ফোল্ডেবল ফোন খুঁজছেন? তাহলে ক্ল্যামশেল ডিজাইনের ফ্লিপ-ফোল্ড মডেল হতে পারে সেরা অপশন। আবার তার উপর ডিসকাউন্ট থাকলে তো কথাই নেই। Samsung Galaxy Z Flip 6 গত বছর জুলাইতে ভারতে লঞ্চ হয়েছিল। শুনলে চমকে যাবেন, স্মার্টফোনটি এখন 42,249 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। Amazon লঞ্চ প্রাইসের তুলনায় এতটাই কম দামে কেনার সুযোগ দিচ্ছে। ফোনটিতে মেইন ডিসপ্লের পাশাপাশি একটি বড় কভার স্ক্রিন আছে। বাইরের 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেলফি ক্যামেরা হিসেবেও ব্যবহার করা যায়। চলুন ফোনটির অফারটির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Z Flip 6 অ্যামাজনে বিরাট ছাড়ে বিক্রি হচ্ছে

Samsung Galaxy Z Flip 6 গত বছর জুলাইতে ভারতে 1,09,99 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল। এটি 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম ছিল। বর্তমানে এই মডেলটি অ্যামাজনে 67,750 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ, সরাসরি 42,249 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আবার অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড দিয়ে কিনলে 2,032 টাকা ক্যাশব্যাক পাওয়া যেতে পারে।

Advertisement

ই-কমার্স প্ল্যাটফর্মটির লিস্টিং অনুসারে, অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নো-কস্ট ইএমআই অপশন আছে। এছাড়াও, পুরনো ফোন এক্সচেঞ্জ করলে 48,900 টাকা পর্যন্ত দাম পাওয়া যেতে পারে। তবে এই এক্সচেঞ্জ ভ্যালু ফোনের মডেল, বয়স, এবং বর্তমান কেমন অবস্থায় আছে, তার উপর নির্ভর করছে। হ্যান্ডসেটটি সিলভার শ্যাডো, মিন্ট, ও ব্লু কালারে উপলব্ধ।

স্পেসিফিকেশনের কথা বললে, Samsung Galaxy Z Flip 6-এর প্রাইমারি স্ক্রিনে 6.7 ইঞ্চি ডায়নামিক AMOLED 2X প্যানেল আছে, যা 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। কভার স্ক্রিনেও 3.4 ইঞ্চি AMOLED প্যানেল (720 x 748 পিক্সেল) ব্যবহার হয়েছে। এটি ফ্ল্যাগশিপ Snapdragn 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত। ডিভাইসটি 4,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে যা 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করে।

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 6 ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম নিয়ে এসেছে — ডুয়াল পিক্সেল অটোফোকাস, f/1.8 অ্যাপারচার, ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি 12 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা। ভিতরে 10 মেগাপিক্সেল ক্যামেরা অবস্থান করছে। 

Advertisement

ডিভাইসটি সাতটি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 21 পর্যন্ত) ও সাত বছর সিকিউরিটি আপডেট পাবে। ফোনটিতে IP48-স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, NFC, Galaxy AI ফিচার, ও গুগলের সার্কেল-টু-সার্চ প্রযুক্তি আছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Base 12GB RAM
  • Improved primary camera
  • Useful AI features
  • 7 years of software support
  • Bad
  • Expensive
  • Cover screen still has limited controls
  • Average battery life
  • Wired charging is still locked at 25W
 
KEY SPECS
Display (Primary) 6.70-inch
Cover Display 3.40-inch
Cover Resolution 720x748 pixels
Processor Snapdragon 8 Gen 3
Front Camera 10-megapixel
Rear Camera 50-megapixel + 12-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 4000mAh
OS Android 14
Resolution 1080x2640 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  2. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  3. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  4. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  5. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  6. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  7. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  8. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  9. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  10. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.