মহা ধামাকার জন্য রেডি হোন! Samsung আনছে সবথেকে স্লিম ও উন্নত ফোল্ডেবল ফোন

বিজ্ঞাপন
আপডেট: 10 জুন 2025 19:02 IST
হাইলাইট
  • Samsung Galaxy Z Fold 7 অফিসিয়ালি টিজ হল
  • এটি সবচেয়ে পাতলা, হালকা এবং উন্নত ফোল্ডেবল ফোন হওয়ার দাবি
  • Samsung Galaxy Z সিরিজ জুলাইয়ে লঞ্চ হতে পারে

Samsung Galaxy Z Fold 7 খোলা অবস্থায় 3.9 মিমি পাতলা

Photo Credit: Samsung

বাণিজ্যিকভাবে ফোল্ডেবল স্মার্টফোন জনপ্রিয় করার পিছনে Samsung এর ভূমিকা সর্বজনবিদিত। দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি প্রতি বছর পালা করে তাদের ফোল্ডেবলের নতুন জেনারেশন লঞ্চ করে থাকে। সেই রীতি মেনে এই বছর Galaxy Z Fold 7 আত্মপ্রকাশ করার কথা রয়েছে। আজ জল্পনার অবসান ঘটিয়ে সংস্থার তরফে ফোনটির অস্তিত্ত্ব আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। স্যামসাং তাদের ব্লগ পোস্টে একটি ফোল্ডেবল ডিভাইসের লঞ্চ টিজ করেছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এটি সবচেয়ে পাতলা, হালকা এবং সবথেকে উন্নত ভাঁজযোগ্য হ্যান্ডসেট বলে দাবি করছে কোম্পানি। Samsung Galaxy Z Fold 7 ও Z Flip 7 জুলাই মাসে নিউ ইয়র্কে অনুষ্ঠিত গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে রিলিজ হবে বলে শোনা যাচ্ছে।

Samsung Galaxy Z Fold 7 অফিসিয়ালি টিজ হল

আজ, মঙ্গলবার, স্যামসাং তাদের অফিসিয়াল ব্লগ পোস্টে একটি নেক্সট জেনারেশন ফোল্ডেবল ফোন টিজ করেছে। কোম্পানি দাবি করেছে যে নতুন "গ্যালাক্সি জেড সিরিজটি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা, হালকা এবং সবচেয়ে উন্নত ফোল্ডেবল"। আবার ওই ব্লগ পোস্টে "গ্যালাক্সি জেড ফোল্ড" ট্যাগ এবং একটি বই-স্টাইলের ফোল্ডেবল (বইয়ের মতো ভাঁজ হয়) ফর্ম ফ্যাক্টর সহ একটি স্মার্টফোনের ভিডিও রয়েছে। এই সবকিছুই দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা Galaxy Z Fold 7 এর দিকে ইঙ্গিত করছে।

স্যামসাং জানিয়েছে, নতুন এই ফোল্ডেবল মডেলটি ব্যবহারকারীদের আল্ট্রা-লেভেল অভিজ্ঞতা প্রদানের জন্য তৈরি করা হয়েছে। কোম্পানি আরও জানিয়েছে, যে ক্রেতারা এমন একটি ভাঁজযোগ্য ফোন চান যা বহন করা যতটা সহজ, ব্যবহার করা ততটাই সরল। তাই প্রতিটি নতুন গ্যালাক্সি জেড জেনারেশনের সাথে, স্যামসাং এর প্রকৌশলী ও ডিজাইনাররা ডিভাইসগুলি আগের চেয়ে আরও পাতলা, হালকা এবং আরও টেকসই করার দিকে মনোনিবেশ করে।

সম্প্রতি বেশ কিছু সূত্রের তরফে দাবি করা হয়েছিল যে Galaxy Z Fold 7 বাজারে উপলব্ধ অন্যান্য ফোল্ডেবল স্মার্টফোনের তুলনায় পাতলা হবে। খোলা অবস্থায় এটির মাপ 3.9 মিমি এবং ভাঁজ করার সময় 8.9 মিমি হবে বলে জানা গিয়েছে। জানিয়ে রাখি, গত বছরের গত বছরের Galaxy Z Fold 7 ভাঁজ করা অবস্থায় 12.2 মিমি পুরু এবং খোলার সময় পরিমাপ 5.6 মিমি। অন্যদিকে, Oppo Find N5 ভাঁজ করা অবস্থায় 8.93 মিমি এবং খোলার সময় 4.21 মিমি পুরু। আবার আসন্ন Vivo X Fold 5 খোলা অবস্থায় 4.3 মিমি এবং ভাঁজ করা অবস্থায় থিকনেস 9.33 মিমি দাঁড়াবে বলে আশা করা হচ্ছে।

আসন্ন গ্যালাক্সি জেড সিরিজের ফোল্ডেবল ফোনগুলি জুলাই মাসে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টটি নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে বলে গুজব রয়েছে। এই বছর Samsung Galaxy Z Fold 7 মডেলটি ছাড়াও, Galaxy Z Flip 7, ও Galaxy Z Flip 7 FE ফোল্ডেবল ফোনগুলি রিলিজ হবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Overall refinements
  • Offers a bunch of useful AI features
  • Excellent displays (main and cover)
  • IP48 protection
  • 7 years of Android software updates
  • Bad
  • Very expensive
  • Cameras could have been better
  • Still stuck at 25W charging
 
KEY SPECS
Display (Primary) 7.60-inch
Cover Display 6.30-inch
Cover Resolution 968x2376 pixels
Processor Snapdragon 8 Gen 3
Front Camera 10-megapixel + 4-megapixel
Rear Camera 50-megapixel + 12-megapixel + 10-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB, 1TB
Battery Capacity 4400mAh
OS Android 14
Resolution 1856x2160 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  2. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  3. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
  4. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
  5. Motorola Edge 70 Pro+ ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  6. Flipkart দুর্দান্ত অফার নিয়ে হাজির, শপিং করলে মিলবে Netflix-এর ফ্রি সাবস্ক্রিপশন
  7. ভুয়ো কল ধরতে Google-এর ডিজিটাল স্ট্রাইক, ফোন আসলেই জানাবে প্রতারক কিনা
  8. Realme P4R 5G লঞ্চ হচ্ছে 10 জুন, 8,000mAh মনস্টার ব্যাটারি ও 50MP AI ক্যামেরা থাকবে
  9. WhatsApp: অচেনা নম্বর থেকে মেসেজ ও লিঙ্ক পাচ্ছেন? প্রতারণার গন্ধ পেলেই সতর্ক করবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
  10. Lava Bold N2 5G: চীনা ব্র্যান্ডদের থেকে সস্তায় 5G ফোন আনল লাভা, রয়েছে উন্নত ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.