Here's the detailed comparison between Samsung Galaxy Z Fold 8 and Z Fold 8 Ultra
Photo Credit: Samsung
Samsung গতকাল তাদের Galaxy Fold সিরিজে প্রথমবার দুটি আলাদা ফোল্ডেবল ফোন লঞ্চ করেছে। Galaxy Z Fold 8 ব্র্যান্ডের প্রথম ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন। ফোনের কভার স্ক্রিন এবং ভিতরের ডিসপ্লে তুলনামূলক ভাবে চওড়া ও ছোট। এটি সাধারণ ফোল্ডিং ফোনের মতো ভাঁজ করা অবস্থায় লম্বা বা সরু দেখতে লাগে না। অন্য দিকে, Galaxy Z Fold 8 Ultra সংস্থার প্রথম আল্ট্রা ব্র্যান্ডেড ফ্ল্যাগশিপ ফোল্ডেবল মডেল, যা প্রচলিত বুক-স্টাইল ফোল্ডিং ডিজাইনের সঙ্গে এসেছে। নিচে এই দুই হ্যান্ডসেটের পার্থক্য এবং কোন মডেল কার জন্য উপযুক্ত, তা বিস্তারিত তুলে ধরা হল।
Samsung Galaxy Z Fold 8-এর ভিতরে 7.6 ইঞ্চি ফোল্ডেবল ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে রয়েছে। বাইরের 5.5 ইঞ্চি অ্যামোলেড কভার স্ক্রিন আছে। উভয় প্যানেল 1-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ও 3,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনের ওজন 201 গ্রাম ও এটি ভাঁজ খোলা অবস্থায় 4.5 মিমি পুরু। চওড়া এবং খাটো ডিসপ্লের জন্য একে কিছুটা পাসপোর্টের মতো দেখতে মনে হবে।
Samsung Galaxy Z Fold 8 Ultra-এ 8 ইঞ্চি ফোল্ডিং অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা সর্বাধিক 3,000 নিট ব্রাইটনেস, 1-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, HDR10+, এবং QXGA+ (2,504 x 2,256 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। বাইরের 6.5 ইঞ্চি কভার ডিসপ্লেও 120 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট এবং 3,000 নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনের ওজন 215 গ্রাম ও এটি ভাঁজ খোলা অবস্থায় 4.1 মিমি পুরু।
ফটোগ্রাফি ডিপার্টমেন্টে দুই মডেলের মধ্যে পার্থক্য স্পষ্ট। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 8-এর পিছনে একজোড়া ক্যামেরা আছে — f/1.8 অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, ও ডুয়াল পিক্সেল অটোফোকাস-সহ 50 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স।
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 8 আল্ট্রা তিনটি রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং কোয়াড পিক্সেল অটোফোকাসের সঙ্গে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 3x অপটিক্যাল জুম-সহ 10 মেগাপিক্সেল OIS টেলিফটো ক্যামেরা আছে।
ফোনগুলির কভার ও ভিতরের স্ক্রিনে একটি করে 10 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছে কোম্পানি৷ দুই মডেলেই ডুয়াল রেকর্ডিং, নতুন মাই ফ্যানক্যাম ফিচার, এবং 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট আছে। তবে যারা বেশি জুম করে ছবি তোলেন বা কম আলোতে ভিডিও রেকর্ড করেন, তাদের জন্য Galaxy Z Fold 8 Ultra উপযুক্ত বিকল্প হতে পারে৷
Samsung Galaxy Z Fold 8 এবং Galaxy Z Fold 8 Ultra উভয় Snapdragon 8 Elite Gen 5 for Galaxy চিপসেট ব্যবহার করেছে। দুই ফোনেই 45W ওয়্যার্ড এবং 20W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট মিলবে। তবে Ultra ভ্যারিয়েন্টে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যেখানে Z Fold 8-এ 4,800mAh ব্যাটারি মিলবে। ফোনগুলি One UI 9 কাস্টম স্কিনের সঙ্গে এসেছে, যা Android 17-এর উপর ভিত্তি করে তৈরি।
Samsung Galaxy Z Fold 8 ভারতে 1,79,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে। 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 1,99,999 টাকা ও 2,39,999 টাকা।
Samsung Galaxy Z Fold 8 Ultra-র 12 জিবি + 256 জিবি মডেলের দাম 1,99,999 টাকা। 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজের দাম যথাক্রমে 2,19,999 টাকা ও 2,59,999 টাকা।
আপনার কাজ যদি মূলত বড় স্ক্রিনে বই পড়া, ওয়েব ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, ও ভিডিও দেখা হয়, তাহলে Galaxy Z Fold 8 দারুণ বিকল্প হতে পারে। এটি তুলনামূলকভাবে হালকা এবং দৈনন্দিন ব্যবহারের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক থেকে আরও দামি Ultra মডেলের সঙ্গে মিল রয়েছে।
ফটো ও ভিডিও তোলা যদি আপনার কাছে বেশি জরুরি হয় এবং Samsung-এর সবচেয়ে হালকা ও পাতলা প্রিমিয়াম ফোল্ডেবল মডেল কিনতে চান, তাহলে Galaxy Z Fold 8 Ultra বেশি উপযুক্ত। এখন মূল প্রশ্ন হল, উন্নত ক্যামেরার জন্য আপনি অতিরিক্ত 20,000 টাকা খরচ করতে রাজি কিনা। আর তা না হলে চোখ বুজে Z Fold 8 কিনতে পারেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.