দীপাবলির আগে Samsung ও Apple প্রিমিয়াম ফোনে মিলছে বড় অঙ্কের ছাড়

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 2 নভেম্বর 2026 20:32 IST
হাইলাইট
  • Samsung Galaxy S25 Ultra-এর কার্যকর দাম 86,999 টাকা থেকে শুরু
  • iPhone 16 বেস মডেলের দাম লঞ্চ প্রাইসের তুলনায় অনেকটা সস্তা হয়েছে
  • Amazon Great Indian Festival Diwali Edition সেল এখনও চলছে

Samsung and Apple flagships are available with major discounts ahead of Diwali

মেমরি চিপের ঘাটতির কারণে স্মার্টফোনের দাম দ্রুত বাড়ছে। এর প্রভাব আগে থেকেই দামি প্রিমিয়াম স্মার্টফোনের উপর পড়েছে। বিশেষ করে Samsung ও Apple-এর মতো ব্র্যান্ডের হাই-এন্ড ফ্ল্যাগশিপ ফোন কিনতে বেশি খরচ হচ্ছে। তবে ক্রেতাদের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে Amazon Great Indian Festival Diwali Edition সেল। দীপাবলি উপলক্ষে আয়োজিত অ্যামাজনের মেগা সেলে Samsung ও Apple-এর প্রিমিয়াম ফোন তুলনামূলক কম দামে কেনার সুযোগ মিলছে। সেলের অন্যতম আকর্ষণীয় অফার থাকছে Samsung Galaxy S25 Ultra মডেলে। ফ্ল্যাগশিপ Android স্মার্টফোন কিনতে আগ্রহীদের জন্য এই ফোনকে "গ্রেটেস্ট ডিল অফ দ্য ইয়ার" হিসেবে তুলে ধরছে তারা।

Amazon সেলে Samsung-এর ফোনে অফার

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল দিওয়ালি এডিশন সেলে Samsung Galaxy S25 Ultra-এর দাম শুরু হচ্ছে 86,999 টাকা থেকে। তবে এই দামের মধ্যে ব্যাঙ্ক অফার অন্তর্ভুক্ত আছে। তুলনাস্বরূপ, 2025 সালে ফোনটির 12 জিবি ও 256 জিবি বেস ভ্যারিয়েন্ট 1,29,999 টাকায় লঞ্চ হয়েছিল।

Advertisement
মডেল লিস্ট প্রাইস ছাড়ের পর দাম কেনার লিঙ্ক
Samsung Galaxy S25 Ultra 1,29,999 টাকা 86,999 টাকা এখানে কিনুন
Samsung Galaxy S26+ 1,39,999 টাকা 99,999 টাকা এখানে কিনুন
Samsung Galaxy Z Fold 7 1,84,999 টাকা 1,24,999 টাকা এখানে কিনুন
Samsung Galaxy A56 5G 49,999 টাকা 31,999 টাকা এখানে কিনুন
Samsung Galaxy M47 5G 46,999 টাকা 25,999 টাকা এখানে কিনুন
Samsung Galaxy M17 23,999 টাকা 17,999 টাকা এখানে কিনুন
Samsung Galaxy M07 16,999 টাকা 11,999 টাকা এখানে কিনুন

আইফোনে অফার

Apple ফ্যানদের জন্য iPhone 16-এর দাম অনেকটাই কমিয়েছে ই-কমার্স সংস্থাটি। স্মার্টফোনটির 128 জিবি স্টোরেজ-সহ বেস ভ্যারিয়েন্ট বর্তমানে 68,999 টাকা থেকে কেনা যাচ্ছে। 2024 সালে ভারতে লঞ্চের সময় ফোনটির দাম 79,900 টাকা থেকে শুরু হয়েছিল।

মডেল লিস্ট প্রাইস ছাড়ের পর দাম কেনার লিঙ্ক
iPhone 16 89,900 টাকা 68,999 টাকা এখানে কিনুন
iPhone 17 Pro Max (256GB) 1,49,900 টাকা 1,44,900 টাকা এখানে কিনুন
iPhone Air (256GB) 1,49,900 টাকা 1,19,900 টাকা এখানে কিনুন
iPhone 17 Pro (256GB) 1,34,900 টাকা 1,29,900 টাকা এখানে কিনুন
iPhone 17 (256GB) 99,900 টাকা 92,900 টাকা এখানে কিনুন
iPhone 17e (256GB) 79,900 টাকা 72,490 টাকা এখানে কিনুন
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. GTA 6-এ বাজছে 44 বছর আগের বাংলা গান, ভাইরাল সুরের নেপথ্যে কোন শিল্পী?
  2. iPhone 18 ও Air 2 দেখতে কেমন হবে? লঞ্চের আগেই ফাঁস ডামি মডেলের ছবি
  3. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  4. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  5. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  6. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  7. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  8. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  9. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  10. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.