Xperia 2 লঞ্চ করে স্মার্টফোন দুনিয়ায় ঘুরে দাঁড়াতে চাইছে Sony

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 3 সেপ্টেম্বর 2019 10:10 IST
হাইলাইট
  • 5 সেপ্টেম্বর লঞ্চ হবে Sony Xperia 2
  • এই ফোনে Snapdragon 855 চিপসেট থাকতে পারে
  • বার্লিনে লঞ্চ হবে এই ফোন

Sony Xperia 2 ফোনের ছবি সামনে এসেছে

Photo Credit: WinFuture

চলতি সপ্তাহে বার্লিনের IFA 2019 ইভেন্টে লঞ্চ হবে Sony Xperia 2। 2019 সালের শুরুতে বার্সেলোনায় লঞ্চ হয়েছিল Sony Xperia 1। এবার লঞ্চ হতে চলেছে সেই ফোনের পরবর্তী ভার্সান। 5 সেপ্টেম্বর ভারতীয় সময় বিকাল 4 টে 30 মিনিটে বার্লিনে এই লঞ্চ ইভেন্ট শুরু হবে। জার্মানি থেকে সেই ইভেন্টের সব খবর সরাসরি জানাতে উপস্থিত থাকবে Gadgets 360 এর প্রতিনিধি।

সম্প্রতি জার্মানির এক ওয়াবসাইটে Sony Xperia 2 ফোনের ছবি প্রকাশিত হয়েছে। সব দিক থেকে Sony -র পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন দেখা গিয়েছে। লাল সাদা ও নীল রঙে এই ফোন দেখা গিয়েছে। প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Sony Xperia 2 এর পরিবর্তে Xperia 1 Compact নামেও লঞ্চ হতে পারে এই ফোন। তবে বাজারে অন্যান্য ফোনের তুলনায় এই ফোনে ছোট ডিসপ্লে থাকবে।

Advertisement

Sony Xperia 2 অথবা Xperia 1 Compact ফোনে থাকতে পারে 6.1 ইঞ্চি FHD+ ডিসপ্লে। থাকতে পারে একটি AMOLED HDR ডিসপ্লে। ফোনের ভিতরে থাকতে পারে একটি Snapdragon 855 চিপসেট। সাথে থাকতে পারে 6GB RAM আর 128GB স্টোরেজ।

ছবিতে Sony Xperia 2 ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা গিয়েছে। এই ক্যামেরায় তিনটি 12 মেগাপিক্সেল সেন্স্র থাকবে বলে জানানো হয়েছে। এর মধ্যে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা অন্যটি 2x টেলিফটো লেন্স। ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

গোটা বিশ্বের স্মার্টফোন বাজারে চিনা কোম্পানিগুলির রমরমা শুরু হওয়ার পরে ক্রমশ জমি হারাতে শুরু করেছিল Sony। এবার নতুন ফ্ল্যাগশিপ লঞ্চ করে স্মার্টফোন দুনিয়ায় ঘুরে দাঁড়াতে চাইছে জাপানের কোম্পানিটি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Sony, Sony Xperia 2, Sony Xperia 1 Compact, IFA 2019, IFA
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  2. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  3. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  4. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  5. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  6. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  7. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  8. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  9. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  10. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.