3000 টাকা ছাড়ে 8000mAh ব্যাটারি ও 144Hz কার্ভড ডিসপ্লে ফোনের সেল শুরু, কোথায় পাবেন দেখুন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 20 ফেব্রুয়ারি 2026 15:08 IST
হাইলাইট
  • Tecno Pova Curve 2 5G ফোনের মুখ্য আকর্ষণ 8,000mAh ব্যাটারি
  • সামনে 144 হার্টজ কার্ভড ডিসপ্লে রয়েছে
  • স্মার্টফোন Dimensity 7100 প্রসেসর দ্বারা চালিত

Tecno Pova Curve 2 5G packs a 8,000mAh battery with 45W fast charging support

Photo Credit: Tecno

Tecno Pova Curve 2 5G গত শুক্রবার ভারতে লঞ্চ হয়েছিল। এক সপ্তাহ পর ফোনটির সেল শুরু হয়েছে। প্রথম সেলে 3,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলছে। টেকনো দাবি করছে, এটি 8,000mAh ব্যাটারি-যুক্ত বিশ্বের সবচেয়ে পাতলা (7.42 মিমি) কার্ভড ডিসপ্লের স্মার্টফোন। এই ফোনের প্রিমিয়াম মেটেরিয়াল এবং টেক্সচার্ড ক্যামেরা রিম নজর কাড়তে বাধ্য। এতে IP64 রেটিং, 144Hz আই কেয়ার স্ক্রিন, AI নয়েজ রিডাকশন, ট্রিপল চিপসেট, কুড়িটি 5G ব্যান্ডের সাপোর্ট, 16 জিবি পর্যন্ত ডাইনামিক র‍্যাম, Dolby Atmos অডিও, Ella AI, ও নো নেটওয়ার্ক কলিং ফিচার আছে।

Tecno Pova Curve 2 5G দাম ও অফার

Tecno Pova Curve 2 5G এর 8 জিবি  + 128 জিবি স্টোরেজ অপশনের দাম 27,999 টাকা। 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের মূল্য 29,999 টাকা। এটি স্ট্রম টাইটেনিয়াম, মিস্টিক পার্পেল, ও মেলটিং সিলভার কালার অপশনে এসেছে। বেস মডেলের ক্ষেত্রে ফ্লিপকার্ট অ্যাক্সিস ও ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডে 2,824 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

অন্য দিকে, আইসিআইসিআই, এইচডিএফসি, অ্যাক্সিস, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কোটাক, ও ব্যাঙ্ক অফ বরোদার ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করলে 1,500 টাকা ছাড় পাওয়া যাবে। নো-কস্ট EMI অফারে থাকছে 3,000 টাকা ডিসকাউন্ট। নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে মাসিক কিস্তির অপশনে ওই ছাড় মিলবে। ফোনটি ফ্লিপকার্ট থেকে কেনা যাচ্ছে।

স্পেসিফিকেশন প্রসঙ্গে বললে, টেকনো পোভা কার্ভ 2 5G একটি 6.78 ইঞ্চি অ্যামোলেড কার্ভড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 4,500 নিট পিক ব্রাইটনেস, ও FHD+ রেজোলিউশন সাপোর্ট করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass 7i কভার আছে। ছবি ও ভিডিও তোলার জন্য, ফোনের পিছনে 50 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। সামনে একটি 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।

Tecno Pova Curve 2 5G ফোনে Dimensity 7100 প্রসেসর আছে। এই 6 ন্যানোমিটার চিপসেটের পিক ক্লক স্পিড 2.4 গিগাহার্টজ। র‍্যাম ভার্চুয়ালি 16 জিবি (8 জিবি + 8 জিবি) বাড়ানো যাবে। ফোনে মেইন প্রসেসর ছাড়াও G1 এবং SE1 সিগন্যাল চিপ আছে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 8,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার ব্যাটারি।

টেকনো দাবি করছে, ব্যাটারি একবার চার্জ দিলে 48.1 ঘন্টা কলিং টাইম, 16.4 ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম, ও 11.5 ঘন্টা গেমিং টাইম অফার করবে। এটি 45 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসে Android 16 ভিত্তিক HiOS 16 প্রি-ইনস্টলড করা আছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Vibrant curved-edge display
  • Youth-centric design
  • Bad
  • 144Hz display refresh rate claim is fake
  • Poor gaming performance
  • Average camera performance
  • Single user-accessible primary camera
  • Single bottom-firing speaker
 
KEY SPECS
Display 6.78-inch
Processor MediaTek Dimensity 7100
Front Camera 13-megapixel
Rear Camera 50-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 8000mAh
OS Android 16
Resolution 1080x2364 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google Maps সম্পূর্ণ নতুন রূপে হাজির, AI চেনাবে পথ, রাস্তাঘাট দেখা যাবে 3D-তে
  2. Motorola আনল 50MP সেলফি ক্যামেরা ও 144Hz ডিসপ্লের দুর্দান্ত ফিউশন ফোন
  3. Poco X8 Pro Max: 9000mAh ব্যাটারির প্রথম পোকো ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  4. Motorola Edge 70 Fusion-এর ওপেন সেল শুরু হল, 25,000 টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন
  5. এবার WhatsApp চ্যাটে নজর রাখা যাবে, কার সঙ্গে কথা বলছে বা কাকে ব্লক করছে, জানাবে নতুন ফিচার
  6. iQOO Z11x 5G লঞ্চ হল 32MP সেলফি ক্যামেরা ও 7200mAh ব্যাটারির সাথে, 20 হাজারের নিচে সেরা ফোন?
  7. আগামী সপ্তাহে লঞ্চের আগেই Samsung Galaxy M17e 5G-এর দাম ফাঁস, 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি সস্তায়
  8. শুরু হল Apple-এর সবচেয়ে সস্তা ফোন ও ল্যাপটপের সেল, স্টুডেন্টরা পাবে 10,000 টাকার বিশেষ ছাড়
  9. Samsung Galaxy S26 Series-এর বিক্রি শুরু হল, 256 জিবির দামে পাবেন 512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট
  10. Laptop Price Hike: কম্পিউটার-ল্যাপটপ কিনতে চাইলে তাড়াতাড়ি করুন, 35 শতাংশ পর্যন্ত দাম বাড়তে চলেছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.