Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 15 অক্টোবর 2026 12:54 IST
হাইলাইট
  • Tecno Spark 50S 5G ভারতে লঞ্চ হচ্ছে অক্টোবর 16
  • এটি বার্গান্ডি রেড এবং ব্রিজ ব্লু কালার অপশনে বিক্রি হবে
  • Tecno Spark 50S 5G পিল আকৃতির হরাইজন্টাল ক্যামেরা পেয়েছে

Tecno Spark 50S 5G has a pill-shaped camera island

Photo Credit: Tecno

Tecno Spark 50S 5G ভারতে লঞ্চ হচ্ছে আগামীকাল  (অক্টোবর 16)। গতকাল টেকনো ইন্ডিয়ার পক্ষ থেকে বাজেট স্মার্টফোনটির আগমনের তারিখ ঘোষণা করা হয়েছে। অফিসিয়াল লঞ্চের আগেই হ্যান্ডসেটের ফার্স্ট লুক প্রকাশ করেছে সংস্থা। Tecno Spark 50S 5G মডেলের ডিজাইন খুব আকর্ষণীয়। ফোনটি একজোড়া নজরকাড়া রঙের বিকল্পে উপলব্ধ হবে। এটি দেখতে অনেকটা স্ট্যান্ডার্ড Spark 50 মডেলের মতো। ফোনের পিছনে পিল আকৃতির ক্যামেরা মডিউল দেখা গিয়েছে। এতে সিঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে বলে অনুমান করা হচ্ছে৷ টেকনো দাম, সম্পুর্ণ স্পেসিফিকেশন, ও ফিচার্স শুক্রবার প্রকাশ করবে।

Tecno Spark 50S 5G ভারতে অক্টোবর 16 লঞ্চ হচ্ছে

X প্ল্যাটফর্মে করা পোস্টে টেকনো জানিয়েছে যে, স্পার্ক 50S 5G শুক্রবার দুপুর 12টায় আনুষ্ঠানিকভাবে রিলিজ হবে ভারতে। ফোনটি বার্গান্ডি রেড এবং ব্রিজ ব্লু কালার অপশনে উপলব্ধ হবে। প্রথমটিতে গাঢ় ও উজ্জ্বল ফিনিশ দেওয়া হয়েছে, যা ক্লাসিক লুক এনেছে।

Advertisement

অন্য দিকে, ব্রিজ ব্লু তুলনামূলক হালকা। এই কালার ভ্যারিয়েন্টের পিছনের অংশে সুক্ষ্ম প্রতিফলনের প্রভাব দেখা যাবে। Tecno Spark 50S 5G মডেলের রিয়ার প্যানেলে হরাইজন্টাল বা আনুভূমিকভাবে সাজানো পিল আকারের ক্যামেরা মডিউল আছে। এটি একটি ক্যামেরা সেন্সর, লাইট সেন্সর, ও এলইডি ফ্ল্যাশ দিয়ে সজ্জিত।

টেকনোর আসন্ন ফোনে ফ্ল্যাট মিড-ফ্রেম ও মেটালিক ফিনিশ দেখা গিয়েছে। ডিভাইসের ডান দিকে পাওয়ার বাটন ও ভলিউম কন্ট্রোল বাটন আছে। বাঁ দিকে সিম ট্রে লক্ষ্য করা যাচ্ছে৷ নিচের অংশে টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল আছে। টেকনো এখনও ডিসপ্লে, ব্যাটারি, প্রসেসর বা ক্যামেরা সম্পর্কিত কোনও তথ্য প্রকাশ করেনি।

প্রসঙ্গত Tecno Spark 50S 5G অ্যামাজনে 17,999 টাকায় বিক্রি হচ্ছে। বেস মডেলে 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। ফোনে 1.5 কিমি পর্যন্ত নো-নেটওয়ার্ক কমিউনিকেশন, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, 4x4 MIMO সাপোর্ট, ও IP64 রেটিং আছে। ফোনের সামনে 6.78 ইঞ্চি এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট এবং HD+ রেজোলিউশন সাপোর্ট করে।

Advertisement

ডিভাইসটি রান করে MediaTek Dimensity 6300 প্রসেসরে। ফোনে 10x ডিজিটাল জুম ও ডুয়াল LED ফ্ল্যাশের সঙ্গে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেলের। হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে শক্তিশালী 6,500mAh ব্যাটারি, যার সঙ্গে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যায়।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, X300-এর তুলনায় কমলো নাকি বাড়লো দেখুন
  2. ফ্রি-তে AI ফিচার ব্যবহারের দিন শেষ, খারাপ খবর Samsung গ্রাহকদের জন্য
  3. Xiaomi 18 Pro ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে, 200MP ক্যামেরা-সহ আসছে Xiaomi 18T
  4. Realme 17 Pro বিশাল 10,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হতে পারে
  5. Airtel বাম্পার অফার আনল, একটা রিচার্জের সঙ্গে পরের মাস সম্পূর্ণ ফ্রি
  6. Flipkart দিওয়ালি সেল কালকেই শেষ, হাজার হাজার টাকা ছাড়ে ফোন কেনার শেষ সুযোগ
  7. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  8. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  9. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  10. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.