নতুন লঞ্চ হওয়া Tecno Spark 50S 5G স্পেশাল অফারে 20,000 টাকার কমে কেনা যাবে।
Photo Credit: Tecno
Tecno Spark 50S 5G is available in Burgundy Red and Breeze Blue colours
Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে লঞ্চ হয়েছে।বিশেষ অফারে টেকনোর এই নতুন স্মার্টফোন 20,000 টাকার কমে কেনা যাবে। ডিজাইনের দিক থেকে এটি নজর কাড়তে বাধ্য। এতে প্রিমিয়াম ফোনের মতো লুকস আছে। Tecno Spark 50S 5G পাওয়ারফুল 6,500 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, IP64 Pro ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স, রিভার্স চার্জিং, 24 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম, এবং MIL-STD 810 স্তরের মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি রয়েছে। ডিভাইসটি 5G+ ক্যারিয়ার অ্যাগ্রিগেশন, 4x4 MIMO, AI নয়েজ ক্যান্সেলেশন, এবং 1.5 কিমি পর্যন্ত নো-নেটওয়ার্ক কমিউনিকেশন ফিচার্সের সঙ্গে এসেছে।
Tecno Spark 50S 5G ফোনের দাম ভারতে 19,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 6 জিবি র্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 22,999 টাকা। তবে দুই মডেলেরই দামে লঞ্চ অফার ও ক্যাশব্যাকের সুবিধা অর্ন্তভুক্ত। ফলে অফার ছাড়া ফোনের দাম বেশি হবে।
টেকনোর নতুন স্মার্টফোন আগামী অক্টোবর 20 থেকে অনলাইন ও অফলাইন স্টোরে পাওয়া যাবে। এটি বার্গান্ডি রেড এবং ব্রিজ ব্লু রঙের মধ্যে বেছে নেওয়া যাবে। প্রথম কালার অপশনে গাঢ় ও উজ্জ্বল ফিনিশ দেওয়া হয়েছে। এটি ক্লাসিক লুক এনেছে। অন্য দিকে, ব্রিজ ব্লু তুলনামূলক হালকা। এই ভ্যারিয়েন্টের পিছনে সুক্ষ্ম প্রতিফলনের প্রভাব দেখা যাবে।
টেকনো স্পার্ক 50এস 5G ফোনের সামনে 6.78 ইঞ্চির এলসিডি ডিসপ্লে আছে। প্যানেলটি 120 হার্টজ রিফ্রেশ রেট ও HD+ রেজোলিউশন অফার করে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য 8 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা রয়েছে। হ্যান্ডসেটে 3.5 মিমি হেডফোন জ্যাক, ডুয়াল স্পিকার, ও টাইপ-সি পোর্ট দেওয়া হয়েছে।
টেকনোর নতুন ফোনের পিছনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা আছে। এটি 2K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। ডিভাইসটি MediaTek Dimensity 6400 প্রসেসরে রান করে। এটি সর্বোচ্চ 8 জিবি LPDDR4x র্যাম ও 128 জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজের সঙ্গে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এছাড়াও, র্যাম ভার্চুয়ালি 24 জিবি অব্দি বাড়ানোর সুবিধা মিলবে
সফটওয়্যারের দিক থেকে এতে Android 16 ভিত্তিক HiOS 16 প্রি-ইনস্টলড আছে। এতে 4x4 MIMO প্রযুক্তি থাকার ফলে আপলোড ও ডাউনলোডে বেশি স্পিড পাওয়া যাবে। ফোনে ব্যবহৃত 6,500mAh ব্যাটারি 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও বাইপাস চার্জিং সাপোর্ট করে। কোম্পানি দাবি করছে, এটি 1.5 মিটার উচ্চতা থেকে পড়লেও কোনও ক্ষতি হবে না। আবার ফোনটি 20 সেন্টিমিটার গভীর জলে 5 মিনিট পর্যন্ত সচল থাকতে পারবে বলে জানিয়েছে টেকনো।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Pad FE Reportedly Surfaces on TDRA, TUV Certifications; Charging Specifications Revealed
OpenAI Lawsuit Says Employee Who Left for Apple Took Files About Unreleased Device