Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন

Tecno Spark 50S 5G ভারতে শুক্রবার দুপুর 12টায় আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে।

Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন

Photo Credit: Tecno

Tecno Spark 50S 5G has a pill-shaped camera island

হাইলাইট
  • Tecno Spark 50S 5G ভারতে লঞ্চ হচ্ছে অক্টোবর 16
  • এটি বার্গান্ডি রেড এবং ব্রিজ ব্লু কালার অপশনে বিক্রি হবে
  • Tecno Spark 50S 5G পিল আকৃতির হরাইজন্টাল ক্যামেরা পেয়েছে
বিজ্ঞাপন

Tecno Spark 50S 5G ভারতে লঞ্চ হচ্ছে আগামীকাল  (অক্টোবর 16)। গতকাল টেকনো ইন্ডিয়ার পক্ষ থেকে বাজেট স্মার্টফোনটির আগমনের তারিখ ঘোষণা করা হয়েছে। অফিসিয়াল লঞ্চের আগেই হ্যান্ডসেটের ফার্স্ট লুক প্রকাশ করেছে সংস্থা। Tecno Spark 50S 5G মডেলের ডিজাইন খুব আকর্ষণীয়। ফোনটি একজোড়া নজরকাড়া রঙের বিকল্পে উপলব্ধ হবে। এটি দেখতে অনেকটা স্ট্যান্ডার্ড Spark 50 মডেলের মতো। ফোনের পিছনে পিল আকৃতির ক্যামেরা মডিউল দেখা গিয়েছে। এতে সিঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে বলে অনুমান করা হচ্ছে৷ টেকনো দাম, সম্পুর্ণ স্পেসিফিকেশন, ও ফিচার্স শুক্রবার প্রকাশ করবে।

Tecno Spark 50S 5G ভারতে অক্টোবর 16 লঞ্চ হচ্ছে

X প্ল্যাটফর্মে করা পোস্টে টেকনো জানিয়েছে যে, স্পার্ক 50S 5G শুক্রবার দুপুর 12টায় আনুষ্ঠানিকভাবে রিলিজ হবে ভারতে। ফোনটি বার্গান্ডি রেড এবং ব্রিজ ব্লু কালার অপশনে উপলব্ধ হবে। প্রথমটিতে গাঢ় ও উজ্জ্বল ফিনিশ দেওয়া হয়েছে, যা ক্লাসিক লুক এনেছে।

অন্য দিকে, ব্রিজ ব্লু তুলনামূলক হালকা। এই কালার ভ্যারিয়েন্টের পিছনের অংশে সুক্ষ্ম প্রতিফলনের প্রভাব দেখা যাবে। Tecno Spark 50S 5G মডেলের রিয়ার প্যানেলে হরাইজন্টাল বা আনুভূমিকভাবে সাজানো পিল আকারের ক্যামেরা মডিউল আছে। এটি একটি ক্যামেরা সেন্সর, লাইট সেন্সর, ও এলইডি ফ্ল্যাশ দিয়ে সজ্জিত।

টেকনোর আসন্ন ফোনে ফ্ল্যাট মিড-ফ্রেম ও মেটালিক ফিনিশ দেখা গিয়েছে। ডিভাইসের ডান দিকে পাওয়ার বাটন ও ভলিউম কন্ট্রোল বাটন আছে। বাঁ দিকে সিম ট্রে লক্ষ্য করা যাচ্ছে৷ নিচের অংশে টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল আছে। টেকনো এখনও ডিসপ্লে, ব্যাটারি, প্রসেসর বা ক্যামেরা সম্পর্কিত কোনও তথ্য প্রকাশ করেনি।

প্রসঙ্গত Tecno Spark 50S 5G অ্যামাজনে 17,999 টাকায় বিক্রি হচ্ছে। বেস মডেলে 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। ফোনে 1.5 কিমি পর্যন্ত নো-নেটওয়ার্ক কমিউনিকেশন, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, 4x4 MIMO সাপোর্ট, ও IP64 রেটিং আছে। ফোনের সামনে 6.78 ইঞ্চি এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট এবং HD+ রেজোলিউশন সাপোর্ট করে।

ডিভাইসটি রান করে MediaTek Dimensity 6300 প্রসেসরে। ফোনে 10x ডিজিটাল জুম ও ডুয়াল LED ফ্ল্যাশের সঙ্গে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেলের। হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে শক্তিশালী 6,500mAh ব্যাটারি, যার সঙ্গে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যায়।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  2. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  3. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  4. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  5. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  6. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  7. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  8. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  9. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  10. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »