Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 16 অক্টোবর 2026 13:08 IST
হাইলাইট
  • Tecno Spark 50S 5G শক্তিশালী 6,500mAh ব্যাটারির সঙ্গে এসেছে
  • এটি MediaTek Dimensity 6400 প্রসেসরে রান করে
  • Tecno Spark 50S 5G অফলাইন কমিউনিকেশন সাপোর্ট করে

Tecno Spark 50S 5G is available in Burgundy Red and Breeze Blue colours

Photo Credit: Tecno

Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে লঞ্চ হয়েছে।বিশেষ অফারে টেকনোর এই নতুন স্মার্টফোন 20,000 টাকার কমে কেনা যাবে। ডিজাইনের দিক থেকে এটি নজর কাড়তে বাধ্য। এতে প্রিমিয়াম ফোনের মতো লুকস আছে। Tecno Spark 50S 5G পাওয়ারফুল 6,500 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, IP64 Pro ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স, রিভার্স চার্জিং, 24 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম, এবং MIL-STD 810 স্তরের মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি রয়েছে। ডিভাইসটি 5G+ ক্যারিয়ার অ্যাগ্রিগেশন, 4x4 MIMO, AI নয়েজ ক্যান্সেলেশন, এবং 1.5 কিমি পর্যন্ত নো-নেটওয়ার্ক কমিউনিকেশন ফিচার্সের সঙ্গে এসেছে।

Tecno Spark 50S 5G দাম

Tecno Spark 50S 5G ফোনের দাম ভারতে 19,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 22,999 টাকা। তবে দুই মডেলেরই দামে লঞ্চ অফার ও ক্যাশব্যাকের সুবিধা অর্ন্তভুক্ত। ফলে অফার ছাড়া ফোনের দাম বেশি হবে।

Advertisement

টেকনোর নতুন স্মার্টফোন আগামী অক্টোবর 20 থেকে অনলাইন ও অফলাইন স্টোরে পাওয়া যাবে। এটি বার্গান্ডি রেড এবং ব্রিজ ব্লু রঙের মধ্যে বেছে নেওয়া যাবে। প্রথম কালার অপশনে গাঢ় ও উজ্জ্বল ফিনিশ দেওয়া হয়েছে। এটি ক্লাসিক লুক এনেছে। অন্য দিকে, ব্রিজ ব্লু তুলনামূলক হালকা। এই ভ্যারিয়েন্টের পিছনে সুক্ষ্ম প্রতিফলনের প্রভাব দেখা যাবে।

Tecno Spark 50S 5G ফিচার্স ও স্পেসিফিকেশন

টেকনো স্পার্ক 50এস 5G ফোনের সামনে 6.78 ইঞ্চির এলসিডি ডিসপ্লে আছে। প্যানেলটি 120 হার্টজ রিফ্রেশ রেট ও HD+ রেজোলিউশন অফার করে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য 8 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা রয়েছে। হ্যান্ডসেটে 3.5 মিমি হেডফোন জ্যাক, ডুয়াল স্পিকার, ও টাইপ-সি পোর্ট দেওয়া হয়েছে।

টেকনোর নতুন ফোনের পিছনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা আছে। এটি 2K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। ডিভাইসটি MediaTek Dimensity 6400 প্রসেসরে রান করে। এটি সর্বোচ্চ 8 জিবি LPDDR4x র‍্যাম ও 128 জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজের সঙ্গে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এছাড়াও, র‍্যাম ভার্চুয়ালি 24 জিবি অব্দি বাড়ানোর সুবিধা মিলবে

Advertisement

সফটওয়্যারের দিক থেকে এতে Android 16 ভিত্তিক HiOS 16 প্রি-ইনস্টলড আছে। এতে 4x4 MIMO প্রযুক্তি থাকার ফলে আপলোড ও ডাউনলোডে বেশি স্পিড পাওয়া যাবে। ফোনে ব্যবহৃত 6,500mAh ব্যাটারি 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও বাইপাস চার্জিং সাপোর্ট করে। কোম্পানি দাবি করছে, এটি 1.5 মিটার উচ্চতা থেকে পড়লেও কোনও ক্ষতি হবে না। আবার ফোনটি 20 সেন্টিমিটার গভীর জলে 5 মিনিট পর্যন্ত সচল থাকতে পারবে বলে জানিয়েছে টেকনো।

 
KEY SPECS
Display 6.78-inch
Processor MediaTek Dimensity 6400
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 6500mAh
OS Android 16
Resolution 720x1600 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  2. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  3. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  4. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  5. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  6. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  7. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  8. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  9. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  10. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.