এবার 5G স্মার্টফোন নিয়ে আসছে Vivo, ফাঁস হল স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 3 সেপ্টেম্বর 2019 13:23 IST
হাইলাইট
  • শিঘ্রই লঞ্চ হবে Vivo Nex 3 আর Nex 3 5G
  • থাকতে পারে Qualcomm Snapdragon 855+ চিপসেট
  • এই ফোনে থাকবে 6.89 FHD+ AMOLED ডিসপ্লে

Photo Credit: TENAA

শিঘ্রই লঞ্চ হবে Vivo Nex 3 আর Nex 3 5G। আপাতত চিনে লঞ্চ হবে এই দুই স্মার্টফোন। লঞ্চের আগে এই দুই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হল। এই দুই ফোনের মধ্যে দ্বিতীয় ফোনে থাকছে 5G কানেক্টিভিটি।

চিনে এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে Vivo Nex 3 আর Nex 3 5G ফোনে থাকছে 6.89 FHD+ AMOLED ডিসপ্লে। এই ফোনে  8GB/12GB RAM থাকবে। ফোনের ভিতরে থাকবে 128GB/256GB/512GB স্টোরেজ।

Advertisement

Vivo Nex 3 ফোনের ভিতরেই থাকবে Snapdragon 855+ চিপসেট। সাথে থাকবে Adreno 640GPU। Nex 3 5G ফোনে থাকবে Snapdragon X50 চিপসেট। এই ফোনে 5G কানেক্টিভিটি থাকবে।

এই দুই স্মার্টফোনের পিছনে তিনটি করে ক্যামেরা থাকবে। সেই ক্যামেরায় থাকতে পারে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে দুটি 13 মেগাপিক্সেল সেন্সর।  সেলফি তোলার জন্য এই ফোনে থাকবে 16 মেগাপিক্সেল ক্যামেরা।

TENAA সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে জানা গিয়েছে Vivo Nex 3 5G ফোনে 4,410 mAh ব্যাটারি থাকবে। থাকছে ডুয়াল সিম সাপোর্ট, GPS, Bluetooth। এই ফোনের আয়তন 167.44x76.14x9.4 মিলিমিটার।

Advertisement

সেপ্টেম্বর মাসে চিনে লঞ্চ হবে Vivo Nex 3। যদিও এই ফোনের লঞ্চের দিন জানায়নি Vivo।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo Nex 3, Vivo Nex 3 5G, Vivo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  2. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  3. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
  4. ডিসেম্বরে আসছে Samsung-এর প্রথম AI স্মার্ট গ্লাস, চশমাতেই হবে ফোনের নানা কাজ
  5. Apple-এর ব্যবসায় নতুন রেকর্ড, ভারতে সর্বোচ্চ আয়ের নজির, আইফোন বেচেই 57.6 বিলিয়ন ডলার
  6. মাত্র 555 টাকায় 1 হাজার জিবি ডেটা অফার করছে Jio
  7. Samsung-এর ফ্ল্যাগশিপ Ultra মডেলের বাইরেও মিলবে প্রাইভেসি ডিসপ্লে ফিচার, দাবি রিপোর্টে
  8. দীপাবলির আগে Samsung ও Apple প্রিমিয়াম ফোনে মিলছে বড় অঙ্কের ছাড়
  9. Microsoft-এর নতুন AI সিস্টেম লাইভ ভিডিওতে বক্তার কথা ও মুখ বদলে দেবে
  10. Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.