চারটি ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ লঞ্চ হল Vivo S1 Pro

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 4 জানুয়ারী 2020 16:06 IST
হাইলাইট
  • Vivo S1 Pro ফোনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে
  • অনলাইন ও অফলাইন স্টোরে এই ফোন পাওয়া যাবে
  • থাকছে Qualcomm Snapdragon 665 চিপসেট

Vivo S1 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে

ভারতে লঞ্চ হল Vivo S1 Pro। শনিবার ভারতে এই ফোন লঞ্চ করেছে Vivo। এই ফোনে রয়েছে ডায়মন্ড শেপ ক্যামেরা মডিউল। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা আর 4,500 mAh ব্যাটারি। ভারতে অনলাইন ও অফলাইন স্টোর থেকে Vivo S1 Pro পাওয়া যাবে। Vivo S1 Pro ফোনের ডিসপ্লের উপরে একটি ওয়াটার ড্রপ নচ থাকছে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও Vivo S1 Pro ফোনে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 18W ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং আর 8GB RAM থাকছে।

Vivo S1 Pro এর দাম

ভারতে Vivo S1 Pro এর দাম 19,990 টাকা। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। কালো, নীল ও সাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। ভারতে সব জনপ্রিয় অনলাইন স্টোর ও অফলাইন রিটেল স্টোর থেকে Vivo S1 Pro বিক্রি শুরু হয়েছে।

Vivo S1 Pro স্পেসিফিকেশন

Vivo S1 Pro ফোনে থাকছে একটি 6.38 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 665 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ।

Vivo S1 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Vivo। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Vivo S1 Pro ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Vivo S1 Pro ফোনে থাকছে 4G LTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM রেডিও আর USB Type-C পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জ সাপোর্ট। নতুন এই ফোনের ওজন 186.7 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Stylish design
  • Good selfie camera
  • Vivid display
  • Solid battery life
  • Bad
  • Hybrid SIM slot
  • Underwhelming performance for the price
  • Rear cameras could be better
  • Funtouch OS feels bloated
 
KEY SPECS
Display 6.38-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google Maps সম্পূর্ণ নতুন রূপে হাজির, AI চেনাবে পথ, রাস্তাঘাট দেখা যাবে 3D-তে
  2. Motorola আনল 50MP সেলফি ক্যামেরা ও 144Hz ডিসপ্লের দুর্দান্ত ফিউশন ফোন
  3. Poco X8 Pro Max: 9000mAh ব্যাটারির প্রথম পোকো ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  4. Motorola Edge 70 Fusion-এর ওপেন সেল শুরু হল, 25,000 টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন
  5. এবার WhatsApp চ্যাটে নজর রাখা যাবে, কার সঙ্গে কথা বলছে বা কাকে ব্লক করছে, জানাবে নতুন ফিচার
  6. iQOO Z11x 5G লঞ্চ হল 32MP সেলফি ক্যামেরা ও 7200mAh ব্যাটারির সাথে, 20 হাজারের নিচে সেরা ফোন?
  7. আগামী সপ্তাহে লঞ্চের আগেই Samsung Galaxy M17e 5G-এর দাম ফাঁস, 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি সস্তায়
  8. শুরু হল Apple-এর সবচেয়ে সস্তা ফোন ও ল্যাপটপের সেল, স্টুডেন্টরা পাবে 10,000 টাকার বিশেষ ছাড়
  9. Samsung Galaxy S26 Series-এর বিক্রি শুরু হল, 256 জিবির দামে পাবেন 512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট
  10. Laptop Price Hike: কম্পিউটার-ল্যাপটপ কিনতে চাইলে তাড়াতাড়ি করুন, 35 শতাংশ পর্যন্ত দাম বাড়তে চলেছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.