ট্রিপল রিয়ার ক্যামেরা, পপ-আপ সেলফি ক্যামেরা সহ আসছে Vivo S1: দাম ও স্পেসিফিকেশান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 মার্চ 2019 16:33 IST
হাইলাইট
  • Vivo S1 ফোনে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা
  • ফোনের ভিতরে থাকবে MediaTek Helio P70 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ
  • চিনে 2,000 ইউয়ান (প্রায় 20,800 টাকা) থেকে এই ফোন পাওয়া যাবে

Vivo V15 Pro ফোনের মতোই Vivo S1 ফোনে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা

Photo Credit: Weibo

দিন কয়েক আগেই লঞ্চ হয়েছিল Vivo V15 Pro। এই ফোনে ছিল পপ-আপ সেলফি ক্যামেরা আর ট্রিপল রিয়ার ক্যামেত্রা। একই ডিজাইনে লঞ্চ হবে Vivo S1। Vivo X27 ফোনের কম দামী ভার্সান হিসাবে বাজারে আসছে Vivo S1। এই ফোনে থাকছে Full HD+ ডিসপ্লে, অক্টা-কোর MediaTek Helio P70 চিপসেট। Vivo S1 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকার খবর পাওয়া গিয়েছে। চিনে 2,000 ইউয়ান (প্রায় 20,800 টাকা) থেকে এই ফোন পাওয়া যাবে।

সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে Vivo S1 ফোনের দাম ও স্পেসিফিকেশান ফাঁস হয়েছে। Vivo S1 এ থাকবে 6.53 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে MediaTek Helio P70 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।

Vivo V15 Pro ফোনের মতোই Vivo S1 ফোনের পিছনেও ত্রিপল রিয়ার ক্যামেরা থাকছে। এই ফোনে 12 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সার থাকছে। সেলফি তোলার জন্য পপ-আপ ক্যামেরায় থাকছে 24.8 মেগাপিক্সেল সেন্সার।

গত সপ্তাহে থাইল্যান্ডে লঞ্চ হয়েছিল Vivo V15। নাম বদলে Vivo S1 নামে চিনে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন। লঞ্চের পরে এটাই কোম্পানির S সিরিজের প্রথম স্মার্টফোন হবে।

19 মার্চ চিনে লঞ্চ হবে Vivo X27। একই ইভেন্টে লঞ্চ হতে পারে Vivo S1। Vivo V15 Pro এর মতোই একই ডিজাইন থাকবে Vivo X27 ফোনে।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.