Vivo S2 ভারতে 45,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে লঞ্চ হতে পারে।
Photo Credit: Vivo
Vivo V70 features a Zeiss-tuned rear camera setup
Vivo S সিরিজ যে প্রায় সাত বছর পর ভারতে ফিরতে পারে, তা গত সপ্তাহে ইঙ্গিত পাওয়া গিয়েছিল। Vivo S1 ভারতে 2019 সালে হয়েছিল। আর এখন একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, স্মার্টফোনটির উত্তরসূরী Vivo S2 জুলাইয়ের মধ্যে দেশের বাজারে নিয়ে আসার পরিকল্পনা চলছে। শুধু লঞ্চ টাইমলাইন নয়, এই ফোনের দামের রেঞ্জও ফাঁস হয়েছে। অরিজিনাল Vivo S1 মডেলটিকে 20,000 টাকার নিচে বাজেট সচেতন ক্রেতাদের টার্গেট করে আনা হয়েছিল। কিন্তু আপকামিং Vivo S2 সম্পুর্ণ ভিন্ন ক্যাটাগরিতে প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে।
91মোবাইলস সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, ভিভো এস2 জুলাইয়ে ভারতে প্রবেশ করতে পারে। ডিভাইসটির দাম 45,000 থেকে 50,000 টাকার মধ্যে রাখা হতে পারে। বর্তমানে এই প্রাইস রেঞ্জে Vivo V70-এর মতো ফোন উপলব্ধ আছে, যা প্রিমিয়াম ডিজাইন এবং চমৎকার Zeiss ক্যামেরার জন্য পরিচিত।
বিক্রির দিক থেকে ভিভো এখন দেশের পয়লা নম্বর স্মার্টফোন ব্র্যান্ড। Vivo S2 মূলত সেই সমস্ত ক্রেতাদের লক্ষ্য করে আনা হতে পারে, যারা প্রিমিয়াম ডিজাইন পছন্দ করেন, ক্যামেরা কেন্দ্রিক ফিচার চান, কিন্তু বেশি দাম দিয়ে আল্ট্রা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন নিতে ইচ্ছুক নন।
এখনও পর্যন্ত Vivo S2-এর কোনও স্পেসিফিকেশন প্রকাশ্যে আসেনি। তবে রিপোর্ট অনুযায়ী, এটি GSMA ডেটাবেসে V2576 মডেল নম্বরের সঙ্গে দেখা গিয়েছে। চীনে আগে লঞ্চ হওয়া Vivo S সিরিজের মডেলগুলোর মতো এই ফোনেও সেলফি ক্যামেরা, স্লিম ও লাইটওয়েট ডিজাইন, এবং ফ্যাশন ওরিয়েন্টেড অ্যাস্থেস্টিকের উপর গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, Vivo S1 ভারতে 2019 সালের আগস্টে লঞ্চ হয়েছিল। তখন বেস 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ অপশনের দাম 17,990 টাকা ছিল। 6 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ ও 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল যথাক্রমে 18,990 টাকা ও 19,990 টাকা। ভিভোর এই ফোনে 6.38 ইঞ্চি সুপার অ্যামোলেড স্ক্রিন রয়েছে, যা FHD+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল) অফার করে৷
Vivo S1 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে লঞ্চ হয়েছিল। এতে 16 মেগাপিক্সল Sony IMX499 সেন্সর (প্রাইমারি), 8 মেগাপিক্সেল AI সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং 2 মেগাপিক্সলের বোকেহ সেন্সর রয়েছে। ফোনের সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ডিভাইসটি MediaTek Helio P65 প্রসেসরে রান করে। হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপ দেয় 4,500mAh ব্যাটারি, যার সাথে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Googlebook Render Leaked Again Ahead of Launch; Reveals Slim Profile