Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 25 সেপ্টেম্বর 2026 15:18 IST
হাইলাইট
  • Vivo S2 FE অক্টোবর 6 লঞ্চ হচ্ছে ভারতে
  • স্মার্টফোনটি Flipkart থেকে কেনা যাবে
  • Vivo S2 FE মডেলের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে 10,000mAh ব্যাটারি

Vivo S2 FE looks very familiar to the Vivo V80 Lite

Photo Credit: Vivo

Vivo S2 FE ভারতে লঞ্চ হচ্ছে অক্টোবর 6। শুক্রবার ভিভো ইন্ডিয়া তাদের S2 সিরিজের দ্বিতীয় স্মার্টফোন বাজারে আসার তারিখ ঘোষণা করেছে। এই ফোনের একটি মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে। Vivo S2 মডেলের মতো আসন্ন Vivo S2 FE ওই ই-কমার্স সাইট থেকে বিক্রি হবে বলে নিশ্চিত করা হয়েছে। ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে 10,000mAh ব্যাটারি। প্রথমবার এত শক্তিশালী ব্যাটারির ফোন এ দেশে লঞ্চ করতে চলেছে ভিভো। এছাড়াও, ডিভাইসটি 120Hz AMOLED ডিসপ্লে, IP68 + IP69 রেটিং, ও MediaTek Dimensity 7000 সিরিজের প্রসেসরে রান করবে বলে আশা করা হচ্ছে।

Vivo S2 FE অক্টোবর 6 লঞ্চ হচ্ছে ভারতে

Vivo S2 FE-এর জন্য তৈরি হওয়া মাইক্রোসাইটে সবুজ রঙের একটি ফোন দেখা গিয়েছে। হ্যান্ডসেটের পিছনের উপরের বাম দিকের কোণায় একটি চৌকো আকৃতির ক্যামেরা মডিউল আছে। এতে দুটি ক্যামেরা লেন্সের পাশাপাশি একটি LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। ফোনের ডান পাশে পাওয়ার বাটন এবং ভলিউম কী থাকবে।

Advertisement

Vivo S2 FE দেখতে হুবহু Vivo V80 Lite-এর মতো, যা সেপ্টেম্বরে 10,000mAh ব্যাটারির সঙ্গে মালয়েশিয়াতে লঞ্চ হয়েছে। ভিভো এখনও দাম, ডিসপ্লে, প্রসেসর, এবং ক্যামেরা সম্পর্কিত তথ্য প্রকাশ না করলেও,সূত্র মারফত বিভিন্ন ডিটেলস ফাঁস হয়েছে। এক্সপার্টপিকের রিপোর্ট ফোনটির মূল্য এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট বিষয়ক তথ্য প্রকাশ করেছে।

জানা গিয়েছে, ভিভো এস2 এফই 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের বক্স প্রাইস 39,999 টাকা হতে পারে। তবে এটি সাধারণত বাজারে বিক্রিত প্রকৃত দামের তুলনায় বেশি রাখা হয়। এর ফলে ক্রেতারা তুলনামূলকভাবে কম দামের আশা করতে পারেন। ফোনটি তিনটি রঙে বাজারে আসতে পারে — স্টেলার গ্রীন, জেন হোয়াইট, ও টাইটান ব্ল্যাক।

রিপোর্ট অনুসারে, Vivo S2 FE 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আসবে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন অফার করবে। ফোনের পিছনে 50 মেগাপিক্সেল Sony IMX852 সেন্সর ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর পাওয়া যাবে। স্ক্রিনের পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে।

Advertisement

ভিভোর আসন্ন ফোন MediaTek Dimensity 7300e প্রসেসর ব্যবহার করতে পারে। এটি LPDDR4X র‍্যাম ও UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে। এই ফোনে থাকা 10,000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। উল্লেখ্য, Vivo V80 Lite মডেলেও একই বৈশিষ্ট্য রয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  2. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  3. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  4. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  5. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  6. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  7. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  8. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
  9. Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
  10. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.