স্মার্টফোনের সাথে মিশে যাবে ফ্যাশন! নভেম্বরে আসছে Vivo S5

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 1 নভেম্বর 2019 12:49 IST
হাইলাইট
  • 14 নভেম্বর লঞ্চ হবে Vivo S5
  • আপাতত চিনে এই ফোন লঞ্চ করবে Vivo
  • ভারতে কবে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি

14 নভেম্বর লঞ্চ হবে Vivo S5

14 নভেম্বর লঞ্চ হবে নতুন Vivo S5। সম্প্রতি এক টিজারে এই কথা জানিয়েছে Vivo। স্টাইল সম্পর্কে যে সব গ্রাহক সচেতন প্রধানত সেই গ্রাহকের কথা মাথায় রেখে নতুন ফোন লঞ্চ করছে চিনের কোম্পানিটি। ইতিমধ্যেই S সিরিজে লঞ্চ হয়েছে Vivo S1 আর Vivo S1 Pro। যদিও চিন ও ভারতে Vivo S1 ফোনে আলাদা ডিজাইন দেখা গিয়েছে। যদিও Vivo S5 সম্পর্কে এখনও পর্যন্ত কোন গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসেনি।

সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে প্রকাশিত টিজারে Vivo জানিয়েছে 14 নভেম্বর লঞ্চ হবে Vivo S5। মিডরেঞ্জ সেগমেন্টে বাজারে আসতে পারে Vivo S সিরিজের নতুন স্মার্টফোন।

14 নভেম্বর চিনে লঞ্চ হলেও ভারত ও বিশ্বের অন্যান্য দেশে কবে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি। অগাস্ট মাসে ভারতে S সিরিজের প্রথম স্মার্টফোন লঞ্চ করেছিল Vivo। চিনে Vivo S1 ফোনে পপ-আপ ক্যামেরা থাকলেও ভারতে এই ফোনে ওয়াটার ড্রপ নচ দেখা গিয়েছিল।

Vivo S1 ফোনে থাকছে 6.38 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Helio P65 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ আর 4,500 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য থাকছে Wi-Fi 2.4G + 5G, Bluetooth v5.0, GPS/ A-GPS, and Micro-USB সাথে USB OTG।

ছবি তোলার জন্য Vivo S1 এর পিছনে থাকছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

আরও পড়ুন:

স্মার্টফোন ডিজাইনে নতুন চমক! ফোল্ডেবল ডিসপ্লে নিয়ে আসছে Motorola Razr

নভেম্বরে লঞ্চ হবে Mi Note 10! বিশাল ব্যাটারি নিয়ে আসছে Mi CC9 Pro

ফাস্ট চার্জিং ছাড়া নতুন Redmi Note 8T ফোনে আর কী থাকছে?

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo S5, Vivo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find N6 চমকে দিয়ে হাফ ডজন ক্যামেরার সাথে লঞ্চ হল, কাঁপাবে বাজার
  2. Poco X8 Pro ও X8 Pro Max লঞ্চ হল ভারতে, অবিশ্বাস্য 9000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জ রয়েছে
  3. 7,000mAh ব্যাটারি সহ Oppo K14 5G লঞ্চ হল ভারতে, IP69 রেটিং ও 50MP AI ক্যামেরা রয়েছে
  4. ভিডিও থেমে যাচ্ছে, অ্যাপ খুলতে দেরি? মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর 5 কৌশল জেনে রাখুন
  5. Vivo T5x 5G বিশাল 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম সবার সাধ্যের মধ্যে
  6. Samsung Galaxy M17e 5G ভারতে 13 হাজার টাকার কমে লঞ্চ হল, ফুল চার্জে 26 ঘন্টা ভিডিও দেখা যাবে
  7. AC কেনার আগে এই 5 বিষয় না জানলে বিপদ নিশ্চিত, ভুল সিদ্ধান্তে বাড়বে খরচ
  8. Realme C100 5G শক্তিশালী 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, 144Hz ডিসপ্লের সাথে লঞ্চ হচ্ছে
  9. ফোনে WhatsApp ইনস্টল না থাকলেও করা যাবে চ্যাট, নতুন ফিচার আনছে Meta
  10. OnePlus Nord 6 সিরিজের প্রথম টিজার প্রকাশ হল, 9000mAh ব্যাটারি সহ শীঘ্রই ভারতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.