এটাই নতুন Vivo S5! লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল স্পেসিফিকেশন

14 নভেম্বর চিনে লঞ্চ হবে Vivo S5। ইতিমধ্যেই এই ফোনের টিজার প্রকাশ করেছে Vivo। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে তিনটি রঙে লঞ্চ হবে এই স্মার্টফোন।

এটাই নতুন Vivo S5! লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল স্পেসিফিকেশন

Photo Credit: Sohu / Digital Chat Station (Weibo)

তিনটি রঙে পাওয়া যাবে Vivo S5

হাইলাইট
  • দুটি ভার্সানে লঞ্চ হবে Vivo S5
  • একটি ভার্সানে তিনটি ক্যামেরা থাকবে
  • অন্য ভার্সানে থাকবে পাঁচটা ক্যামেরা
বিজ্ঞাপন

14 নভেম্বর চিনে লঞ্চ হবে Vivo S5। ইতিমধ্যেই এই ফোনের টিজার প্রকাশ করেছে Vivo। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে তিনটি রঙে লঞ্চ হবে এই স্মার্টফোন। অন্য এক রিপোর্ট থেকে জানা গিয়েছে Vivo S5 ফোনে ফুল স্ক্রিন ডিসপ্লে থাকবে। ডিসপ্লের উপরে ডানদিকে থাকবে একটি পাঞ্চ হোল। এছাড়াও TENAA ওয়েবসাইটে Vivo S5 ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে।

TENAA ওয়েবসাইটে Vivo 1932A আর Vivo 1932T মডেল নম্বরে দুটি স্মার্টফোন সামনে এসেছে। এই দুই ফোনে শুধুমাত্র ক্যামেরা বিভাগে পার্থক্য থাকছে। Vivo 1932A ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল আর একটি 8 মেগাপিক্সেল সেন্সর। অন্যদিকে Vivo 1932T ফোনের পিছনে পাঁচটা ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল, একটি 5 মেগাপিক্সেল সেন্সর, আরও একটি 5 মেগাপিক্সেল সেন্সর আর একটি 2 মেগাপিক্সেল সেন্সর।

যদিও সেলফি তোলা জন্য এই দুই ফোনের সামনেই একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। অর্থাৎ দুটি ভার্সানে লঞ্চ হবে নতুন Vivo S5।

যদিও এই দুই ফোনের অন্যান্য স্পেসিফিকেশন একই থাকছে। Vivo S5 ফোনে থাকছে 2.3 GHz অক্টা-কোর প্রসেসর, 8GB RAM, 256GB স্টোরেজ। এই ফোনে চলবে Android Pie অপারেটিং সিস্টেম। Vivo S5 ফোনে থাকছে একটি 6.44 ইঞ্চি AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে 4,010 mAh ব্যাটারি। Vivo S5এর ওজন 188 গ্রাম।

আরও পড়ুন:

কম দামে চাই দারুণ ফিচার? এবার যখন খুশি কেনা যাবে Redmi 8A

নভেম্বরে ভারতে আসছে Realme X2 Pro: লঞ্চের আগেই চোখ ধাঁধানো ফিচারগুলি দেখে নিন

108MP ক্যামেরা সহ লঞ্চ হল Mi CC9 Pro, আর কী থাকছে?

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  2. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  3. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  4. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  5. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  6. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  7. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  8. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  9. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  10. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »