Redmi 8A এর ভিতরে একটি Snapdragon 439 চিপসেট ব্যবহার করেছে Xiaomi। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 5 এর সুরক্ষা।
Redmi 8A ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না
সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi 8A। এতদিন এই ফোন কেনার জন্য ফ্ল্যাশ সেলের দিকে চাতর পাথির মতো চেয়ে থাকতে হতো। এবার Redmi 8A ফোনকে ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্তি দিয়েছে Xaiomi। ইতিমধ্যেই ওপেন সেলে এই ফোন বিক্রি শুরু হয়েছে। অর্থাৎ যখন খুশি কেনা যাবে Xiaomi -র নতুন বাজেট স্মার্টফোন। এই ফোনে থাকছে একটি বিশাল ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট। Redmi 8A এর ভিতরে একটি Snapdragon 439 চিপসেট ব্যবহার করেছে Xiaomi। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 5 এর সুরক্ষা।
ভারতে Redmi 8A এর দাম শুরু হচ্ছে 6,499 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 2GB RAM। 3GB RAM ভেরিয়েন্টে Redmi 8A কিনতে 6,999 টাকা খরচ হবে। Mi.com আর Flipkart থেকে কেনা যাবে এই স্মার্টফোন।
ডুয়াল সিম Redmi 8A ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে Gorilla Glass 5 এর সুরক্ষা থাকছে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 439 চিপসেট, 3GB পর্যন্ত RAM আর 32GB স্টোরেজ। Redmi 8A ফোনে কোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে না।
Redmi 8A ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি। এই ফোনে একটি USB Type-C পোর্ট ব্যবহার করেছে বেজিং এর কোম্পানিটি। Redmi 8A ফোনের বিশাল ব্যাটারি জলদি চার্জ করার জন্য 18W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে।
ছবি তোলার জন্য Redmi 8A ফোনে একটি 12 মেগাপিক্সেল Sony IMX363 সেন্সর থাকছে। সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। সামনের ক্যামেরা ব্যবহার করে এই ফোনের ফেস আনলক কাজ করবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM radio, USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক ব্যবহার হয়েছে।
আরও পড়ুন:
Redmi 8A রিভিউ: বাজেট সেগমেন্টে এটাই সেরা স্মার্টফোন?
3,000 টাকা পর্যন্ত সস্তা হয়েছে Realme C2 সহ একগুচ্ছ জনপ্রিয় Realme স্মার্টফোন
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Vivo V80 Lite with 10,000mAh Battery Listed for Pre-Order in Malaysia, Key Details Revealed
iQOO Z12 Lite 5G Reportedly Listed on IMEI Database; Key Specifications Leaked
Grand Theft Auto 6: An Extended Look Tops Netflix's Top 10 List With 31.1 Million Views