Vivo T4 Lite 5G বড় 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম 10,000 টাকারও কম

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 24 জুন 2025 20:30 IST
হাইলাইট
  • Vivo T4 Lite 5G ফোনে 6,000mAh ব্যাটারি রয়েছে
  • এটি AI ফটো এনহ্যান্স এবং AI ইরেজ ফিচার্স অফার করে
  • Vivo T4 Lite 5G-এর স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যাবে

Vivo T4 Lite 5G প্রিজম ব্লু এবং টাইটানিয়াম গোল্ড রঙে পাওয়া যাচ্ছে

Photo Credit: Vivo

Vivo T4 Lite 5G মঙ্গলবার ভারতে আত্মপ্রকাশ করেছে। এটি ভিভোর নতুন বাজেট স্মার্টফোন হিসেবে এদেশে লঞ্চ হয়েছে। দাম 10,000 টাকারও কম। এই ফোনে 50 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম এবং 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এতে 6 ন্যানোমিটার অক্টা-কোর MediaTek Dimensity 6300 প্রসেসর এবং 6,000mAh ব্যাটারি পাওয়া যাচ্ছে। এটি IP64 ডাস্ট ও স্প্ল্যাশ-রেজিট্যান্স রেটিং অফার করে। একইসাথে, SGS 5-স্টার অ্যান্টি-ফল প্রোটেকশন এবং MIL-STD-810H মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি সার্টিফিকেশন রয়েছে। Vivo T4 Lite ভারতে Vivo T4 Ultra 5G, Vivo T4 5G এবং Vivo T4x 5G মডেলগুলির সাথে বিক্রি করা হবে।

ভারতে Vivo T4 Lite 5G এর দাম

ভারতে Vivo T4 Lite 5G এর দাম 9,999 টাকা থেকে শুরু হচ্ছে, যা 4GB RAM + 128GB স্টোরেজ অফার করে। অন্যদিকে, 6GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 10,999 টাকা এবং 12,999 টাকা। এটি জুলাই 2 থেকে Flipkart, Vivo India ই-স্টোর এবং নির্বাচিত অফলাইন স্টোরে পাওয়া যাবে। ফোনটি প্রিজম ব্লু ও টাইটেনিয়াম গোল্ড রঙের বিকল্পে বিক্রি হবে।

Vivo T4 Lite 5G স্পেসিফিকেশন, ফিচার্স

Vivo T4 Lite 5G-তে 6.74 ইঞ্চি HD+ (720x1,600 পিক্সেল) LCD স্ক্রিন রয়েছে যা 90Hz রিফ্রেশ রেট  এবং 1,000 নিট উজ্জ্বলতা সাপোর্ট করে। এটি TÜV Rheinland লো ব্লু লাইট সার্টিফায়েড। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর দ্বারা চালিত এবং 8GB পর্যন্ত LPDDR4X RAM রয়েছে। অনবোর্ড স্টোরেজ 256GB পর্যন্ত এবং মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত স্টোরেজ এক্সটেনশন সাপোর্ট করে। ফোনটি Android 15-ভিত্তিক FuntouchOS 15 কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Vivo T4 Lite 5G-এর ব্যাক প্যানেলে 50-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে একটি 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর ও একটি LED ফ্ল্যাশ ইউনিট রয়েছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য স্মার্টফোনটির সামনের দিকে 5 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা বর্তমান। এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমর্থিত বৈশিষ্ট্য যেমন AI ফটো এনহ্যান্স এবং AI ইরেজ অফার করে।

Vivo T4 Lite-এ 6,000mAh ব্যাটারি আছে এবং এটি 15W চার্জিং সাপোর্ট করে। এতে IP64 রেটেড ডাস্ট এবং স্প্ল্যাশ-রেজিস্ট্যান্ট বিল্ড রয়েছে।  ফোনটির SGS 5-স্টার অ্যান্টি-ফল প্রোটেকশন এবং MIL-STD-810H মিলিটারি-গ্রেড শক-রেজিস্ট্যান্স সার্টিফিকেশন ডিউরাবিলিটি নিশ্চিত করে। নিরাপত্তার জন্য, একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। ফোনটি 5G, 4G, Wi-Fi, Bluetooth 5.4, GPS এবং USB Type-C কানেক্টিভিটি সমর্থন করে। ফোনটির ওজন 202 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4R 5G: 2,000 টাকার বেশি ছাড়, দেশের সবচেয়ে সস্তা 8,000mAh ব্যাটারির ফোনের বিক্রি শুরু হল
  2. OnePlus N6: কম দামের স্মার্টফোনেও এবার 8,000mAh ব্যাটারি, মাসশেষে বড় চমক আনছে ওয়ানপ্লাস
  3. আইফোনের কুড়িতম জন্মদিনে Apple-এর চমক, ক্যামেরাযুক্ত AirPods ও স্পেশাল iPhone আসতে পারে
  4. Android 17: অ্যান্ড্রয়েড 17 ফোনে ঢুকতে শুরু করল, নতুন আপডেটে কী কী সুবিধা মিলবে দেখুন
  5. Specs AR Smart Glasses: চশমার মধ্যে কম্পিউটার! চোখের সামনে ভাসবে ভিডিও, খুলবে ম্যাপ, Snap-এর বড় চমক
  6. ট্যাবলেটের ভিতরে নয়টি JBL স্পিকার, ঘোরে 360 ডিগ্রি, Lenovo-র নতুন মডেল ঘিরে শোরগোল
  7. Vivo T5 Lite 5G সস্তায় 50MP ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে ভারতে আসছে
  8. OnePlus Buds 4 ভারতে আসছে 25 জুন, কম দামে 52db ANC ও 54 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ মিলবে
  9. Tecno Spark 50 লঞ্চ হল, জল-কাদা তো বটেই, আছাড় খেলেও ক্ষতি হবে না
  10. 200MP মিনি DSLR ক্যামেরা-সহ আসছে Vivo X Fold 6 স্মার্টফোন, লঞ্চ 26 জুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.