Vivo T4 Lite 5G জুনেই MediaTek Dimensity 6300 চিপ, আল্ট্রা-স্লিম ডিজাইন, ও 6,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হবে
Photo Credit: Vivo
Vivo T3 Lite এর উত্তরসূরী হিসেবে আসছে Vivo T4 Lite 5G
Vivo T4 Lite 5G খুব শীঘ্রই একদম সস্তায় ভারতে লঞ্চ হতে চলেছে। ভিভো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, একটি সূত্র তেমনই দাবি করেছে। এটি সংস্থাটির সবচেয়ে সস্তা স্মার্টফোন হতে চলেছে যা 6,000mAh ব্যাটারি অফার করবে। জানিয়ে রাখি, এটি Vivo T4 সিরিজের তৃতীয় মডেল হিসেবে আসছে। এর আগে, Vivo T4x 5G, T4 5G, এবং T4 Ultra ভারতে পা রেখেছে। একটি প্রতিবেদনে Vivo T4 Lite 5G এর লঞ্চ টাইমলাইন ও ফিচার্স ফাঁস হয়েছে। পাশাপাশি, কেমন দামের মধ্যে আসতে পারে তার ইঙ্গিতও দেওয়া হয়েছে। ফোনটি আমজনতার সাধ্যের মধ্যে দারুণ বিকল্প হয়ে উঠে পারে।
এক্সপার্টপিকের একটি প্রতিবেদন অনুসারে, Vivo T4 Lite 5G জুন মাসের শেষের দিকে ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিভো আগামী কয়েক দিনের মধ্যে ডিভাইসটির অফিসিয়াল টিজার প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, দেশের বাজারে ফোনটির দাম প্রায় 10,000 টাকার কাছাকাছি রাখা হতে পারে , যা পূর্ববর্তী Vivo T3 Lite 5G-এর মতোই।
গত বছর জুনে লঞ্চ হওয়া ওই ফোনের 4 জিবি + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে কিনতে 10,499 টাকা খরচ হয়। অন্যদিকে, 6 জিবি + 128 জিবি ভেরিয়েন্টের মূল্য 11,499 টাকা। রিপোর্ট বলছে, Vivo T4 Lite 5G এর অভ্যন্তরে MediaTek Dimensity 6300 চিপসেট থাকবে। ফোনটি "আল্ট্রা-স্লিম ডিজাইন" সহ আসবে বলে দাবি করা হয়েছে, যদিও পরিমাপ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়নি। রিপোর্টে আরও বলা হয়েছে যে ফোনটিতে 6,000mAh ক্যাপাসিটির ব্যাটারি থাকবে।
প্রতিবেদনে ফাঁস করা তথ্য অনুযায়ী, T4 Lite 5G মডেলটি 6,000mAh ব্যাটারি-সহ Vivo এর সবচেয়ে সাশ্রয়ী মূল্যের 5G মোবাইল হতে পারে। এই সিরিজে একটি T4 Pro ভেরিয়েন্টও আসতে পারে, যার সম্পর্কে এখনও বেশি কিছু জানা যায়নি। উল্লেখ্য, Vivo T4 Ultra বুধবার ভারতে লঞ্চ হয়েছে। ডিভাইসটির দাম 37,999 টাকা থেকে শুরু। বেস মডেল 8 জিবি + 256 জিবি স্টোরেজ অফার করে।
Vivo T4 Ultra স্মার্টফোনে 5,500mAh ব্যাটারি এবং MediaTek Dimensity 9300+ প্রসেসর রয়েছে। অন্যদিকে, 7,300mAh ব্যাটারির সাথে এসেছে স্ট্যান্ডার্ড Vivo T4 5G এবং এটি Snapdragon 7s Gen 3 চিপসেট দ্বারা পরিচালিত। এটির 8GB + 128GB স্টোরেজ সহ বেস ভার্সনের দাম 21,999 টাকা। এই সিরিজের তৃতীয় মডেল Vivo T4x 5G এর 6GB + 128GB স্টোরেজ কনফিগারেশনের দাম 13,999 টাকা। এতে MediaTek Dimensity 7300 প্রসেসর এবং একটি 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,652
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
From Burgundy to Glacier: Every New iPhone 18 Pro Colour Listed and Compared
Apple A20 Pro Announced for iPhone 18 Pro: 2nm Architecture, 32-Core Neural Engine, and More