100x জুম ক্যামেরার সাথে জুন 11 লঞ্চ হচ্ছে Vivo T4 Ultra, এক ক্লিকে ফিচার্স দেখে নিন

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 5 জুন 2025 18:00 IST
হাইলাইট
  • Vivo T4 Ultra ভারতে জুন 11 লঞ্চ হবে
  • ফোনটিতে ট্রিপল ক্যামেরা থাকবে ও প্রাইমারি ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের
  • ফোনের 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা 100x ডিজিটাল জুম অফার করব

Vivo T4 Ultra ভারতে জুন 11 লঞ্চ হবে

Photo Credit: Vivo

Vivo T4 Ultra অপেক্ষার অবসান ঘটিয়ে জুনেই ভারতে লঞ্চ হতে চলেছে। এদিন আনুষ্ঠানিকভাবে এমনই ঘোষণা করেছে চাইনিজ ব্র্যান্ডটির ভারতীয় শাখা। 2024 সালের সেপ্টেম্বরে রিলিজ হওয়া Vivo T3 Ultra এর আপগ্রেড বা উত্তরসূরী হিসাবে স্মার্টফোনটি জুন 11 দেশের বাজারে প্রকাশিত হবে। আপনি যদি Vivo T4 Ultra কেবল একটি পারফরম্যান্স-কেন্দ্রিক ফ্ল্যাগশিপ ফোন হিসেবে মনে করেন, তাহলে কিন্তু ভুল ভাবছেন। কারণ, একই সাথে এটি দুর্দান্ত ক্যামেরা অফার করতে চলেছে। ফলে ক্রেতারা চিত্তাকর্ষক ফটোগ্রাফির অভিজ্ঞতা লাভ করতে পারবেন। ভিভো নতুন ডিভাইসটির ক্যামেরা সম্পর্কিত একাধিক তথ্য প্রকাশ্যে এনেছে।

Vivo T4 Ultra ক্যামেরা স্পেসিফিকেশন

কোম্পানির তরফে জানানো হয়েছে, Vivo T4 Ultra এর প্রাইমারি ক্যামেরাটি হবে 50 মেগাপিক্সেলের Sony IMX921 সেন্সর। এটি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা OIS সাপোর্ট করবে। শুনলে অবাক হবেন যে একই ক্যামেরা Vivo X200/X200s ও iQOO 13 এর মতো পিওর ফ্ল্যাগশিপে অফার করা হয়েছিল। আবার এটি Vivo V50 মডেলেও ব্যবহার হতে দেখা গিয়েছে। দ্বিতীয় ক্যামেরাটি Samsung JN1 লেন্স হওয়ার সম্ভাবনা। এটি একটি 8-মেগাপিক্সেল সেন্সর হবে যা আল্ট্রা-ওয়াইড শটের জন্য উপযুক্ত।

Advertisement

ডিভাইসটির তৃতীয় ক্যামেরা হিসাবে ব্যবহার হবে 50-মেগাপিক্সেলের Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। এটি OIS, টেলিফটো ম্যাক্রো, 3x অপটিক্যাল জুম এবং 100x ডিজিটাল জুমের মতো বৈশিষ্ট্য অফার করবে। জানিয়ে রাখি, পূর্বসূরী Vivo T3 Ultra কেবল একটি প্রাইমারি ক্যামেরা এবং একটি আল্ট্রা-ওয়াইড লেন্স অফার করতো। অর্থাৎ ক্যামেরা পারফরম্যান্সের দিক থেকে, Vivo T4 Ultra বড় আপগ্রেড পাচ্ছে।

অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে, ভিভোর এই নতুন স্মার্টফোনে কোয়াড-কার্ভড ডিজাইনের একটি OLED প্যানেল থাকবে। স্ক্রিনটি 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সমর্থন করবে। ফোনটির অভ্যন্তরে Dimensity 9300 Plus প্রসেসর থাকবে যা AnTuTu বেঞ্চমার্কে প্রায় 20 লক্ষ পয়েন্ট অর্জন করে নজর কেড়েছে। এটি দুটি রঙে আসবে বলেও নিশ্চিত করা হয়েছে - কালো এবং ফিনিক্স গোল্ড।

যেহেতু এখন প্রায় লঞ্চের এক সপ্তাহ বাকি, তাই ভিভো আগামী কয়েক দিনের মধ্যে T4 Ultra সম্পর্কে আরও ফিচার্স প্রকাশ করবে বলে আশা করা যায়। আরও একটা গোপন খবর জানিয়ে রাখি যে Vivo T4 Ultra কিন্তু Vivo S20 Pro- এর রিব্র্যান্ডেড সংস্করণ হবে বলে শোনা যাচ্ছে, যা গত বছরের ডিসেম্বরে চীনে লঞ্চ হয়েছিল। ফোনটির দাম ভারতে প্রায় 35,000 টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। এটি অনলাইনে Flipkart ই-কমার্স সাইটের মাধ্যমে বিক্রি করা হবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sleek and premium design
  • Vivid display
  • Good battery life
  • IP68 Rating
  • Good performance
  • Bad
  • Bloatware
  • Overheats during intensive use
  • Inconsistent wide-angle sensor
 
KEY SPECS
Display 6.78-inch
Processor MediaTek Dimensity 9200+
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5500mAh
OS Android 14
Resolution 2800x1260 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  2. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  3. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  4. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  5. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  6. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  7. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  8. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  9. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  10. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.