Vivo T4 Ultra জুন 11 তারিখে ভারতে লঞ্চ হবে। কোম্পানি ফোনটির ক্যামেরার একাধিক স্পেসিফিকেশন নিশ্চিত করেছে।
Photo Credit: Vivo
Vivo T4 Ultra ভারতে জুন 11 লঞ্চ হবে
Vivo T4 Ultra অপেক্ষার অবসান ঘটিয়ে জুনেই ভারতে লঞ্চ হতে চলেছে। এদিন আনুষ্ঠানিকভাবে এমনই ঘোষণা করেছে চাইনিজ ব্র্যান্ডটির ভারতীয় শাখা। 2024 সালের সেপ্টেম্বরে রিলিজ হওয়া Vivo T3 Ultra এর আপগ্রেড বা উত্তরসূরী হিসাবে স্মার্টফোনটি জুন 11 দেশের বাজারে প্রকাশিত হবে। আপনি যদি Vivo T4 Ultra কেবল একটি পারফরম্যান্স-কেন্দ্রিক ফ্ল্যাগশিপ ফোন হিসেবে মনে করেন, তাহলে কিন্তু ভুল ভাবছেন। কারণ, একই সাথে এটি দুর্দান্ত ক্যামেরা অফার করতে চলেছে। ফলে ক্রেতারা চিত্তাকর্ষক ফটোগ্রাফির অভিজ্ঞতা লাভ করতে পারবেন। ভিভো নতুন ডিভাইসটির ক্যামেরা সম্পর্কিত একাধিক তথ্য প্রকাশ্যে এনেছে।
কোম্পানির তরফে জানানো হয়েছে, Vivo T4 Ultra এর প্রাইমারি ক্যামেরাটি হবে 50 মেগাপিক্সেলের Sony IMX921 সেন্সর। এটি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা OIS সাপোর্ট করবে। শুনলে অবাক হবেন যে একই ক্যামেরা Vivo X200/X200s ও iQOO 13 এর মতো পিওর ফ্ল্যাগশিপে অফার করা হয়েছিল। আবার এটি Vivo V50 মডেলেও ব্যবহার হতে দেখা গিয়েছে। দ্বিতীয় ক্যামেরাটি Samsung JN1 লেন্স হওয়ার সম্ভাবনা। এটি একটি 8-মেগাপিক্সেল সেন্সর হবে যা আল্ট্রা-ওয়াইড শটের জন্য উপযুক্ত।
ডিভাইসটির তৃতীয় ক্যামেরা হিসাবে ব্যবহার হবে 50-মেগাপিক্সেলের Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। এটি OIS, টেলিফটো ম্যাক্রো, 3x অপটিক্যাল জুম এবং 100x ডিজিটাল জুমের মতো বৈশিষ্ট্য অফার করবে। জানিয়ে রাখি, পূর্বসূরী Vivo T3 Ultra কেবল একটি প্রাইমারি ক্যামেরা এবং একটি আল্ট্রা-ওয়াইড লেন্স অফার করতো। অর্থাৎ ক্যামেরা পারফরম্যান্সের দিক থেকে, Vivo T4 Ultra বড় আপগ্রেড পাচ্ছে।
অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে, ভিভোর এই নতুন স্মার্টফোনে কোয়াড-কার্ভড ডিজাইনের একটি OLED প্যানেল থাকবে। স্ক্রিনটি 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সমর্থন করবে। ফোনটির অভ্যন্তরে Dimensity 9300 Plus প্রসেসর থাকবে যা AnTuTu বেঞ্চমার্কে প্রায় 20 লক্ষ পয়েন্ট অর্জন করে নজর কেড়েছে। এটি দুটি রঙে আসবে বলেও নিশ্চিত করা হয়েছে - কালো এবং ফিনিক্স গোল্ড।
যেহেতু এখন প্রায় লঞ্চের এক সপ্তাহ বাকি, তাই ভিভো আগামী কয়েক দিনের মধ্যে T4 Ultra সম্পর্কে আরও ফিচার্স প্রকাশ করবে বলে আশা করা যায়। আরও একটা গোপন খবর জানিয়ে রাখি যে Vivo T4 Ultra কিন্তু Vivo S20 Pro- এর রিব্র্যান্ডেড সংস্করণ হবে বলে শোনা যাচ্ছে, যা গত বছরের ডিসেম্বরে চীনে লঞ্চ হয়েছিল। ফোনটির দাম ভারতে প্রায় 35,000 টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। এটি অনলাইনে Flipkart ই-কমার্স সাইটের মাধ্যমে বিক্রি করা হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset