Vivo T4 Ultra ভারতে MediaTek Dimensity 9300+ প্রসেসর, 5,500mah ব্যাটারি, AMOLED ডিসপ্লে, ও ট্রিপল রিয়াল ক্যামেরা সেটআপের সাথে এসেছে।
Photo Credit: Vivo
Vivo T4 Ultra মেটিওর গ্রে এবং ফিনিক্স গোল্ড রঙে এসেছে
Vivo T4 Ultra হইচই ফেলে ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল৷ গত বছরের সেপ্টেম্বরে রিলিজ হওয়া Vivo T3 Ultra এর আপগ্রেড ভার্সন হিসাবে এই নতুন ফোনটি আত্মপ্রকাশ করেছে। Vivo T4 Ultra যেমন একটি পারফরম্যান্স-কেন্দ্রিক প্রিমিয়াম স্মার্টফোন, তেমনই ফটোগ্রাফির দিক থেকে দারুণ অভিজ্ঞতা প্রদান করবে। ডিভাইসটির ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে। MediaTek Dimensity 9300+ প্রসেসর এবং 90W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,500mAh ব্যাটারির কম্বিনেশন ক্রেতাদের পছন্দ হবে। ফোনটি বেশ কিছু AI সমর্থিত ইমেজিং ও প্রোডাক্টিভিটি টুল দিয়ে সজ্জিত। এতে Google এর সার্কেল টু সার্চ ফিচারও উপলব্ধ।
ভারতে Vivo T4 Ultra এর 37,999 টাকা থেকে শুরু হচ্ছে যা 8 জিবি + 256 জিবি ভেরিয়েন্টের। 12 জিবি + 256 জিবি এবং 12 জিবি + 512 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 39,999 টাকা ও 41,999 টাকা। ফোনটি মেটিওর গ্রে এবং ফিনিক্স গোল্ড রঙে পাওয়া যাচ্ছে। জুন 18 থেকে ফ্লিপকার্ট, ভিভো ইন্ডিয়া ই-স্টোর এবং নির্বাচিত অফলাইন স্টোরের মাধ্যমে কিনতে পারবেন।
Vivo T4 Ultra ফোনটির 6.67-ইঞ্চি কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে 1.5K (1,260x2,800 পিক্সেল) 120Hz রিফ্রেশ রেট, 300Hz টাচ স্যাম্পলিং রেট, 5,000 nits পর্যন্ত লোকাল পিক ব্রাইটনেস লেভেল এবং 2,160Hz PWM ডিমিং রেট, এবং HDR10+ সমর্থন করে। অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+ প্রসেসর LPDDR5 RAM এবং UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত। এটি Android 15 ভিত্তিক FuntouchOS 15 কাস্টম স্কিনে রান করে।
ক্যামেরা ডিপার্টমেন্টের কথা বললে, Vivo T4 Ultra এর ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। প্রাইমারি ক্যামেরাটি হল 50 মেগাপিক্সেল Sony IMX921 সেন্সর যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সমর্থন করে। 8 মেগাপিক্সেলের আরেকটা সেন্সর একটি আল্ট্রাওয়াইড-অ্যাঙ্গেল লেন্সের সাথে যুক্ত। একইসাথে, একটি 50 মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে যা 3x পর্যন্ত অপটিক্যাল জুম, 10x পর্যন্ত টেলিফটো ম্যাক্রো জুম এবং 100x পর্যন্ত ডিজিটাল জুম অফার করে।
সেলফি এবং ভিডিও কলের জন্য সামনের দিকে 32 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা রয়েছে। ফোনটির 5,500mAh ব্যাটারি 90W ফাস্ট চার্জিং সমর্থন করে। সিকিউরিটির জন্য পাবেন এটি একটি ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Vivo T4 Ultra গুগলের সার্কেল টু সার্চ, AI নোট অ্যাসিস্ট, AI ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, কল ট্রান্সলেশন, ও AI ইরেজের মতো একঝাঁক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ফিচার্স দিয়ে সজ্জিত।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset