মধ্যমরেঞ্জের স্মার্টফোন হিসেবে Vivo T4 Ultra ফোনটি আসতে পারে
Photo Credit: Vivo
ভিভো টি সিরিজের কোম্পানির পরবর্তী স্মার্টফোন টি৪ আল্ট্রা লঞ্চের টিজিং শুরু করেছে।
ভিভো কোম্পানি তাদের T-সিরিজের স্মার্টফোনগুলোর মধ্যে একটি দুর্দান্ত স্মার্টফোন ভারতে নিয়ে আসতে চলেছে, যেটির নাম Vivo T4 আল্ট্রা। ভিভো কোম্পানি তাদের T-সিরিজের স্মার্টফোনগুলোর মধ্যে একটি দুর্দান্ত স্মার্টফোন ভারতে নিয়ে আসতে চলেছে, যেটির নাম Vivo T4 আল্ট্রা। ফ্লিপকার্টের একটি ল্যান্ডিং পেজে Vivo T4 Ultra ফোনটির ছবির সাথে “Coming soon” লেখা আছে অর্থাৎ কোম্পানি নিশ্চিত করেছে যে এটি খুব শীঘ্রই আসতে চলেছে। ফোনটি ভারতে Vivo T3 আল্ট্রার উত্তরসূরি হিসেবে আসতে চলেছে। কোম্পানি নিজেদের Vivo S20 Pro স্মার্টফোনটির রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে Vivo T4 Ultra-হ্যান্ডসেটটিকে আনতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তবে ফোনটি অবশ্যই আপগ্রেড পাবে।Vivo T4 Ultra ফোনটি সম্বন্ধিত বেশ কিছু আনুমানিক ফিচার,ফ্ল্যাট ডিসপ্লের পরিবর্তে নতুন Vivo T4 Ultra-ফোনটিতে একটি কোয়াড-কার্ভড ডিসপ্লে দেওয়ার কথা বলা হয়েছে। কিছু ফাঁস হওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে একটি 6.67 ইঞ্চির 120Hz pOLED স্ক্রিন থাকবে। এই স্মার্টফোনটিতে 20:9 ডিসপ্লে অ্যাসপেক্ট রেশিও ও HDR 10+ সাপোর্ট আছে।ফোনটির পিছনে গ্লাস প্যানেল দেখা যাচ্ছে, যেটিতে SCHOTT Xensation Glass-এর সুরক্ষা থাকতে পারে। গ্রে-রঙের সাথে ফোনটিকে প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে।
আগের সংস্করণের তুলনায় ক্যামেরাটি উন্নত করা হবে বলে মনে করা হচ্ছে। এটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। টিজ করা ছবিতে দেখা যাচ্ছে,একটি পিল আকারের ক্যামেরা আইল্যান্ডের মধ্যে গোলাকার ক্যামেরা মডিউল এবং একটি LED ফ্ল্যাশ লাইট আছে। একটি 50-মেগাপিক্সেলের Sony IMX921-এর প্রধান ক্যামেরার পাশাপাশি, একটি 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকতে পারে, যেটি এর আগের সংস্করণে ছিল না।ক্যামেরাটির জুম ক্ষমতা অনেক উন্নত বলে জানা গিয়েছে এবং ফোনটিতে 50-মেগাপিক্সেলের JN1-এর ফ্রন্ট ক্যামেরা আছে।
কার্যক্ষমতার দিক থেকে আগের Vivo T3 Ultra-ফোনটিতে Dimensity 9200 প্রসেসর ছিল কিন্তু Vivo T4 আল্ট্রা ফোনটি MediaTek Dimensity 9300+ প্রসেসর পেতে চলেছে। এটি গেম খেলার ক্ষেত্রে এবং গ্রাফিক্সের ক্ষেত্রে দারুন অভিজ্ঞতা প্রদান করবে। শোনা যাচ্ছে তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থাও থাকবে। প্রসেসরটির সাথে LPDDR5X RAM এবং UFS 3.1 স্টোরেজ যুক্ত করা হতে পারে এবং ভার্চুয়াল RAM-এর সমর্থন পেতে পারে। এটি Android 15-ভিত্তিক FuntouchOS 15-দ্বারা চালিত হয়ে উন্মোচিত হতে পারে।
ফোনটিতে 90W চার্জিং সমর্থিত ব্যাটারী থাকতে পারে, যা অনেকক্ষণ চলবে বলে জানা যাচ্ছে। অন্যান্য বৈশিষ্ট্যর মধ্যে Vivo T4 আল্ট্রা ফোনটিতে ডুয়াল স্টেরিও স্পিকার, ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে এবং এটি IP68+IP69 রেটিং পেতে পারে ।
যদিও দামের কথা বলা হয়নি তবু মনে করা হচ্ছে, যেহেতু ফোনটির ফিচার আপগ্রেড করা হয়েছে তাই দামও 30,000 থেকে 35,000টাকার মধ্যে হতে পারে।
উপরোক্ত তথ্যগুলি ছাড়া আর কোনো তথ্য এখনও জানা যায়নি, তবে লঞ্চের তারিখ এগিয়ে আসার সাথে সাথে আমরা সঠিক তথ্য জানতে পারবো।লঞ্চের পরে এটি ফ্লিপকার্ট, কোম্পানির অনলাইন স্টোর এবং অফলাইন স্টোরগুলিতে কিনতে পাওয়া যাবে। জুন মাসের প্রথম সপ্তাহে এটি লঞ্চ করা হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
WhatsApp Reportedly Brings Third-Party Agent Chats to iOS Beta Users