Vivo T5 5G ভারতে লঞ্চ হল, 3D কার্ভড অ্যামোলেড স্ক্রিন, 32MP সেলফি ক্যামেরা, 7,050mAh ব্যাটারি রয়েছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 2 সেপ্টেম্বর 2026 12:01 IST
হাইলাইট
  • Vivo T5 5G হল ব্র্যান্ডের প্রথম Dimensity 7500 Turbo প্রসেসর চালিত ফোন
  • এটি 3D কার্ভড AMOLED ডিসপ্লের সঙ্গে এসেছে
  • Vivo T5 5G শক্তিশালী 7,050mAh ব্যাটারি দিয়ে সজ্জিত

Vivo T5 5G features a 6.83-inch 1.5K 3D Curver AMOLED display

Photo Credit: Vivo

Vivo T5 5G বুধবার ভারতে লঞ্চ হয়েছে। এটি দেশের বাজারে Vivo T5 সিরিজের পঞ্চম মডেল। ভিভো দাবি করছে, এটি সেগমেন্টের সবচেয়ে স্লিম 7000mAh+ ব্যাটারির ফোন। এছাড়াও, ডিভাইসটি তার দামের রেঞ্জে সবচেয়ে পাতলা 3D কার্ভড AMOLED ডিসপ্লে পেয়েছে বলে জানানো হয়েছে। Vivo T5 5G হল সংস্থার প্রথম Dimensity 7500 Turbo প্রসেসর চালিত স্মার্টফোন। হ্যান্ডসেটে IP68 + IP69 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ও ডুয়াল স্টেরিও স্পিকারের মতো ফিচার্স রয়েছে। ফোনটি পাঁচ বছর সিকিউরিটি আপডেট পাবে।

Vivo T5 5G দাম

Vivo T5 5G ভারতে 34,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। ফোনের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 39,999 টাকা ও 44,999 টাকা। টপ 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ 49,999 টাকায় এসেছে। এটি Flipkart, ভিভোর অনলাইন স্টোর, ও লোকাল পার্টনার স্টোরগুলোতে পাওয়া যাবে।

Advertisement

সেল আগামী সেপ্টেম্বর 9 দুপুর 12টা থেকে শুরু হচ্ছে। বিক্রির প্রথম ফোন এক্সক্লুসিভ অফারে 128 জিবি এবং 256 জিবি মডেলে যথাক্রমে 3,500 টাকা ও 4,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। HDFC, Axis, ও SBI কার্ডে পেমেন্ট করলে এই সুবিধা মিলবে। এছাড়াও, 6 মাসের নো-কস্ট EMI অপশনও থাকছে। ডিভাইসটি রয়্যাল ব্রোঞ্জ ও সিলভার গ্রীন কালার অপশনে বিক্রি হবে।

Vivo T5 5G ফিচার্স ও স্পেসিফিকেশন

ভিভো টি5 5G কার্ভড 6.83 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 3,000 নিট পিক ব্রাইটনেস, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.5K রেজোলিউশন (1,260 x 2,800 পিক্সেল), ও HDR10+ সাপোর্ট করে। এই হ্যান্ডসেটে Android 16 ভিত্তিক OriginOS 6 প্রি-ইনস্টল রয়েছে। সংস্থা তিনটি বড় অপারেটিং সিস্টেম আপগ্রেড প্রদান করবে। ফোনটি 7.99 মিমি পুরু ও ওজন 199 গ্রাম।

ভিভোর নতুন ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.79 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল  আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সামনের ক্যামেরায় একটি 32 মেগাপিক্সেল সেন্সর (f/2.) অ্যাপারচার) দেওয়া হয়েছে। উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Advertisement

Vivo T5 5G সর্বোচ্চ 12 জিবি LPDDR4x র‍্যাম ও 256 জিবি পর্যন্ত UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনে ব্যবহৃত মিডিয়াটেক ডাইমেনসিটি 7500 টার্বো প্রসেসর AnTuTu বেঞ্চমার্কে 1.2 মিলিয়নের বেশি স্কোর করেছে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 7,050mAh ব্যাটারি। এটি 44W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য, ফোনের স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  2. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  3. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  4. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  5. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  6. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  7. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  8. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  9. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  10. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.