Vivo T5 Pro 5G এখন ফ্লিপকার্ট ও ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটে 2,500 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টের সঙ্গে উপলব্ধ।
Photo Credit: Vivo
Vivo T5 Pro 5G has a 9,020mAh silicon carbon battery
স্বাধীনতা দিবস উপলক্ষে Flipkart ও Amazon-এর ফ্রিডম সেল এই সপ্তাহ থেকে শুরু হচ্ছে। দুই ই-কমার্স সংস্থাই বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্টে বড় অঙ্কের ছাড় দেলে বলে আশা করা হচ্ছে। কিন্তু সেলের আগেই এখন Vivo T5 Pro 5G বিক্রয়মূল্যের থেকে 2,500 টাকা কমে কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। কোম্পানি নতুন অফারটি ব্যাঙ্ক ডিসকাউন্ট হিসেবে দিচ্ছে। পাবলিক ও প্রাইভেট ব্যাঙ্কের কার্ডে 2,500 টাকা পর্যন্ত ছাড় মিলছে। Vivo T5 Pro 5G মডেলের প্রধান আকর্ষণ 9,020mAh ব্যাটারি। এই ফোনের কার্যকর দাম এবং অন্যান্য ফিচার্স জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
Vivo T5 Pro 5G-এর উপর 2,500 টাকা ডিসকাউন্ট ভিভোর অফিসিয়াল ওয়েবসাইট ও ফ্লিপকার্টে লাইভ আছে। বর্তমানে এই ফোনের বেস 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম 35,999 টাকা। 2,500 টাকা ছাড় অর্ন্তভুক্ত করলে দাম 33,499 টাকায় নেমে আসবে।
অন্য দিকে, ডিভাইসের 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 39,999 টাকা। এটি অফার ধরে 37,499 টাকায় কেনা যাবে। ভিভোর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, কোটাক, এইচডিএফসি, এবং অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে ছাড় মিলবে। আবার ফ্লিপকার্টে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি, এবং অ্যাক্সিস ডেবিট/ক্রেডিট কার্ডে ওই ডিসকাউন্ট প্রযোজ্য।
স্পেসিফিকেশন এবং ফিচার্সের কথা বললে, ভিভো টি5 প্রো 5G 6.83 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 5,000 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন, ও HDR10+ সাপোর্ট করে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। স্ক্রিনটি SGG-এর লো ব্লু লাইট এবং লো ফ্লিকার সার্টিফায়েড।
ভিভোর এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), ও f/1.79 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের বোকেহ সেন্সর দেওয়া হয়েছে। ফ্রন্ট ক্যামেরায় একটি 32 মেগাপিক্সেল সেন্সর বর্তমান। উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
Vivo T5 Pro 5G অক্টা-কোর Snapdragon 7s Gen 4 প্রসেসর দ্বারা চালিত। ফোনের 9,020mAh সিলিকন কার্বন ব্যাটারি 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, রিভার্স চার্জিং, ও বাইপাস চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। ভিভো দাবি করছে, একবার চার্জ দিলে ইউটিউবে 37 ঘন্টা ভিডিও দেখা পাবে ও 15 দিনের স্ট্যান্ডবাই টাইম মিলবে। হ্যান্ডসেটে Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale