Vivo T5 5G ভারতে 1.5K অ্যামোলেড ডিসপ্লে, 44W ফাস্ট চার্জিং, ও 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে।
Photo Credit: Vivo
Vivo T5 5G features a 6.83-inch 1.5K 3D Curver AMOLED display
Vivo T5 5G বুধবার ভারতে লঞ্চ হয়েছে। এটি দেশের বাজারে Vivo T5 সিরিজের পঞ্চম মডেল। ভিভো দাবি করছে, এটি সেগমেন্টের সবচেয়ে স্লিম 7000mAh+ ব্যাটারির ফোন। এছাড়াও, ডিভাইসটি তার দামের রেঞ্জে সবচেয়ে পাতলা 3D কার্ভড AMOLED ডিসপ্লে পেয়েছে বলে জানানো হয়েছে। Vivo T5 5G হল সংস্থার প্রথম Dimensity 7500 Turbo প্রসেসর চালিত স্মার্টফোন। হ্যান্ডসেটে IP68 + IP69 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ও ডুয়াল স্টেরিও স্পিকারের মতো ফিচার্স রয়েছে। ফোনটি পাঁচ বছর সিকিউরিটি আপডেট পাবে।
Vivo T5 5G ভারতে 34,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। ফোনের 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 39,999 টাকা ও 44,999 টাকা। টপ 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ 49,999 টাকায় এসেছে। এটি Flipkart, ভিভোর অনলাইন স্টোর, ও লোকাল পার্টনার স্টোরগুলোতে পাওয়া যাবে।
সেল আগামী সেপ্টেম্বর 9 দুপুর 12টা থেকে শুরু হচ্ছে। বিক্রির প্রথম ফোন এক্সক্লুসিভ অফারে 128 জিবি এবং 256 জিবি মডেলে যথাক্রমে 3,500 টাকা ও 4,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। HDFC, Axis, ও SBI কার্ডে পেমেন্ট করলে এই সুবিধা মিলবে। এছাড়াও, 6 মাসের নো-কস্ট EMI অপশনও থাকছে। ডিভাইসটি রয়্যাল ব্রোঞ্জ ও সিলভার গ্রীন কালার অপশনে বিক্রি হবে।
ভিভো টি5 5G কার্ভড 6.83 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 3,000 নিট পিক ব্রাইটনেস, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.5K রেজোলিউশন (1,260 x 2,800 পিক্সেল), ও HDR10+ সাপোর্ট করে। এই হ্যান্ডসেটে Android 16 ভিত্তিক OriginOS 6 প্রি-ইনস্টল রয়েছে। সংস্থা তিনটি বড় অপারেটিং সিস্টেম আপগ্রেড প্রদান করবে। ফোনটি 7.99 মিমি পুরু ও ওজন 199 গ্রাম।
ভিভোর নতুন ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.79 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সামনের ক্যামেরায় একটি 32 মেগাপিক্সেল সেন্সর (f/2.) অ্যাপারচার) দেওয়া হয়েছে। উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
Vivo T5 5G সর্বোচ্চ 12 জিবি LPDDR4x র্যাম ও 256 জিবি পর্যন্ত UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনে ব্যবহৃত মিডিয়াটেক ডাইমেনসিটি 7500 টার্বো প্রসেসর AnTuTu বেঞ্চমার্কে 1.2 মিলিয়নের বেশি স্কোর করেছে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 7,050mAh ব্যাটারি। এটি 44W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য, ফোনের স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Razer Hammerhead V3 Chroma Wired Earphones Launched With ANC, IPX4 Rating: Price, Features
Name of Motorola's Upcoming Wide Foldable Phone Revealed in New Leak