2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 21 এপ্রিল 2026 17:32 IST
হাইলাইট
  • Vivo T5 Pro 5G-এর মতো 9,020mAh ব্যাটারি ভিভোর অন্য ফোনে নেই
  • প্রথম সেলে 2,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি
  • Vivo T5 Pro 5G ফোনে 120 FPS-এ গেম খেলা যাবে

Vivo T5 Pro 5G features a 9,020mAh silicon carbon battery

Photo Credit: Vivo

Vivo T5 Pro 5G গত সপ্তাহে ভারতে এসেছিল। আর আজ ভিভোর এই নতুন মিড-রেঞ্জ স্মার্টফোনের বিক্রি শুরু হয়েছে। ফার্স্ট সেলে 2,000 টাকা ডিসকাউন্টের সাথে কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। এটি 9,020mAh ব্যাটারির সাথে এসেছে। বর্তমানে এত শক্তিশালী ব্যাটারি ভিভোর আর কোনও ফোনে নেই। ক্রেতারা 30,000 টাকার মধ্যে Snapdragon 7s Gen 4 প্রসেসর পেয়ে যাচ্ছেন। Vivo T5 Pro 5G ফোনে 120 FPS-এ গেম খেলা যাবে। ডিভাইস ঠান্ডা রাখতে সেগমেন্টের বৃহত্তম ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম (7,000 বর্গমিমি) দিয়েছে কোম্পানি। চলুন ভিভোর নতুন ফোনের দাম, অফার, ও অন্যান্য বিশেষত্ব জেনে নেওয়া যাক।

Vivo T5 Pro 5G দাম ও সেল অফার

Vivo T5 Pro 5G-এর বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 29,999 টাকায় লঞ্চ হয়েছে। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 33,999 টাকা ও 39,999 টাকা। ফোনটি কসমিক ব্ল্যাক ও গ্লেসিয়াম ব্লু কালার অপশনে উপলব্ধ। এটি ফ্লিপকার্ট এবং ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হচ্ছে।

ফ্লিপকার্টে এইচডিএফসি, অ্যাক্সিস, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডেবিট বা ক্রেডিট কার্ডে কিনলে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। গুগল পে, ফোনপে, বা পেটিএম-এর মতো UPI অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলে 2,000 টাকা ছাড় মিলবে। ফ্লিপকার্ট অ্যাক্সিস ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 4,848 টাকা পর্যন্ত ক্যাশব্যাক (টপ মডেল) পাবে।

স্পেসিফিকেশন নিয়ে বললে, ভিভো টি5 প্রো 5G ডুয়াল ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.79 অ্যাপারচারের সাথে জুমের সাথে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের বোকেহ সেন্সর দিয়ে গঠিত। ফ্রন্ট ক্যামেরায় একটি 32 মেগাপিক্সেল সেন্সর আছে। উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। 

Vivo T5 Pro 5G মডেলে 6.83 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 1.5K রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, 5,000 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ অফার করে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। হ্যান্ডসেটে Android 16 ভিত্তিক OriginOS 6 প্রি-ইনস্টলড আছে। ফোনের র‍্যাম ভার্চুয়ালি 24 জিবি (12 জিবি + 12 জিবি) পর্যন্ত বাড়ানো যাবে।

বিশাল 9,020mAh ক্যাপাসিটির ব্যাটারি নিয়ে সংস্থা জানিয়েছে, এটি একবার চার্জ দিলে ইউটিউবে 37 ঘন্টা ভিডিও দেখা পাবে। ফুল চার্জে 90 ঘন্টা গান শোনা যাবে। ব্যাটারি 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, রিভার্স চার্জিং, এবং বাইপাস চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 5,000 টাকা ছাড়ে Nothing Phone 4b-র সেল শুরু, অফার শেষ হওয়ার আগে কিনে ফেলুন
  2. 13 বছরে সর্বনিম্ন স্মার্টফোন বিক্রি, দাম বাড়তেই মুখ ফেরাচ্ছে ক্রেতারা, মন্দার বাজারেও উজ্জ্বল Samsung
  3. StepX Neo: বিশ্বের প্রথম এজেন্টিক AI ফোন প্রকাশ হল, স্মার্টফোনের ভবিষ্যত এটাই?
  4. Pixel 11 লঞ্চ হওয়ার আগে 12,200 টাকা দাম কমল Google Pixel 10 স্মার্টফোনের
  5. একলাফে 8,000 টাকা বাড়ল Samsung Galaxy M47 5G-এর দাম, মাথায় হাত ক্রেতাদের
  6. Redmi Turbo 6 সিরিজ 10,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হতে পারে
  7. 2000 টাকা ছাড়ে 32MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি-সহ Moto G77 Power ফোনের সেল শুরু
  8. OnePlus-এর ফের ধাক্কা, জুনের পর দাম বাড়ল জুলাইতেও, কত টাকা বেশি লাগবে দেখুন
  9. Acer ডুয়াল স্ক্রিনের চমকপ্রদ Android স্মার্টফোন লঞ্চ করল, রয়েছে 64MP AI ক্যামেরা
  10. Vivo Y05e চুপিসারে কম দামে লঞ্চ হল, আমজনতার জন্য বাজেট ফোন, ফিচার্স দেখে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.