9,020mAh ব্যাটারির দুর্দান্ত Vivo ফোনে 2,500 টাকা ছাড় মিলছে, 32MP সেলফি ক্যামেরা-সহ আকর্ষণীয় ফিচার্স
Vivo T5 Pro 5G-এর উপর 2,500 টাকা ডিসকাউন্ট ভিভোর অফিসিয়াল ওয়েবসাইট ও ফ্লিপকার্টে লাইভ আছে। বর্তমানে এই ফোনের বেস 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম 35,999 টাকা। 2,500 টাকা ছাড় অর্ন্তভুক্ত করলে দাম 33,499 টাকায় নেমে আসবে। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের দাম 39,999 টাকা। এটি অফার ধরে 37,499 টাকায় কেনা যাবে। ভিভোর ওয়েবসাইটে কোটাক, এইচডিএফসি, ও অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে ছাড় মিলবে। ফ্লিপকার্টে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি, এবং অ্যাক্সিস ডেবিট/ক্রেডিট কার্ডে ওই ডিসকাউন্ট প্রযোজ্য।