ভিভো দাবি করছে, Vivo T5 Pro 5G হবে 9,020mAh ব্যাটারির সবচেয়ে পাতলা স্মার্টফোন।
Photo Credit: Vivo
Vivo T5 Pro 5G is confirmed to pack a 9,020mAh battery
Vivo T5 Pro 5G স্মার্টফোনের প্রথম টিজার অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ হল। ভিভো এখনও লঞ্চের তারিখ ঘোষণা করেনি, তবে সংস্থা 9,020mAh ব্যাটারি থাকার বিষয়টি নিশ্চিত করেছে। অর্থাৎ ফোনটি 7,300mAh ব্যাটারিযুক্ত Vivo T4 মডেলকে টপকে ভিভোর সবচেয়ে বড় ব্যাটারির স্মার্টফোনের তকমা পেতে চলেছে। Vivo T5 Pro 5G-এর একটি আলাদা মাইক্রোসাইট ফ্লিপকার্টে চালু হয়েছে, যা নিশ্চিত করছে যে ডিভাইসটি ওই ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতে পাওয়া যাবে। সেখানে আসন্ন ফোনের ডিজাইন ও ফিচার প্রকাশ করা হয়েছে। যদিও একটি সূত্র গত সপ্তাহে দাম ও গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ফাঁস করেছিল।
ভিভো দাবি করছে, ভিভো টি5 প্রো 5G নাকি 9,020mAh ব্যাটারি-সহ সবচেয়ে পাতলা ফোন হবে। আবার এতে 120fps পর্যন্ত গেমিং সাপোর্ট পাওয়া যাবে। ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যা পূর্বসূরী T4 Pro-এর মতো পিল আকৃতির মডিউলের মধ্যে অবস্থিত। টিজার অনুসারে, পাওয়ার বাটন এবং ভলিউম কী বাম দিকে রাখা হয়েছে। নিচের দিকে স্পিকার গ্রিল, টাইপ-সি পোর্ট, ও সিম ট্রে আছে।
রিপোর্ট বলছে, Vivo T5 Pro 5G ভারতে 30,000 টাকা থেকে 35,000 টাকার মধ্যে আসতে পারে। ফোনটি এপ্রিলের মাঝামাঝি সময় লঞ্চ হতে পারে। উল্লেখ্য, আগের বছর লঞ্চের সময় Vivo T4 Pro-এর দাম শুরু হয়েছিল 27,999 টাকা থেকে। 12 জিবি + 256 জিবি ভেরিয়েন্টের দাম 31,999 টাকা ছিল।
স্পেসিফিকেশনের কথা বললে, ভিভোর নতুন ফোনের সামনে 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এটি 1.5K রেজোলিউশন এবং 144 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 ক্যামেরা থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে 32 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা থাকতে পারে।
Vivo T5 Pro ফোনে Snapdragon 7s Gen 4 প্রসেসর ব্যবহার করা হতে পারে, যেখানে পূর্বসূরী T4 Pro রান করে Snapdragon 7 Gen 4 চিপসেটে। ডিভাইসের 9,020Ah ব্যাটারি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে Android 16 ভিত্তিক OriginOS 6 প্রি-ইনস্টলড থাকবে। এছাড়াও, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট ও IP68 + IP69 রেটিং মিলতে পারে।
প্রসঙ্গত, Vivo T4 Pro মডেলে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.77 ইঞ্চি ডিসপ্লে, 32 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স + 2 মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা, 6,500mAh ব্যাটারি, বাইপাস চার্জিং, ও 90W ফাস্ট চার্জিং ফিচার আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale