Vivo T5 Pro: ভিভোর প্রথম 9,020mAh ব্যাটারির ফোনের দাম কত হবে, কবে আসবে ভারতে, জানা গেল অবশেষে

Vivo T5 Pro ভারতে আগামী মাসে 30,000 টাকা থেকে 35,000 টাকার মধ্যে লঞ্চ হয়ে যেতে পারে।

Vivo T5 Pro: ভিভোর প্রথম 9,020mAh ব্যাটারির ফোনের দাম কত হবে, কবে আসবে ভারতে, জানা গেল অবশেষে

Photo Credit: Vivo

Vivo T5 Pro will offer many upgrades over Vivo T4 Pro

হাইলাইট
  • Vivo T5 Pro-এর দাম ভারতে 35,000 টাকার মধ্যে থাকতে পারে
  • এটি Snapdragon 7s Gen 4 চিপসেট ব্যবহার করতে পারে
  • Vivo এপ্রিলের মাঝামাঝি সময়ে লঞ্চের ঘোষণা করতে পারে
বিজ্ঞাপন

Vivo T5 Pro যে বিশাল 9,020mAh ব্যাটারির সাথে শীঘ্রই ভারতে আসছে, তা খুব সম্প্রতি একটি রিপোর্ট জানা গিয়েছিল। আর আজ আসন্ন স্মার্টফোনের দামের রেঞ্জ এবং লঞ্চ টাইমলাইন থেকে শুরু করে ক্যামেরা, প্রসেসর সম্পর্কিত তথ্য ফাঁস হয়েছে। 2025 সালের আগস্টে ভারতে লঞ্চ হওয়া Vivo T4 Pro-এর তুলনায় আপকামিং Vivo T5 Pro ব্যাটারি এবং ডিসপ্লে বিভাগে বড় আপগ্রেড আনছে। এটি Nothing Phone 4a-এর মতো হ্যান্ডসেটকে টেক্কা দেবে বলে আশা করা হচ্ছে। ভিভো 4K ভিডিও রেকর্ডিং ও IP68 + IP69 রেটিং অফার করতে পারে।

Vivo T5 Pro দাম ও লঞ্চ টাইমলাইন

টেক ব্লগার যোগের ব্রারকে উদ্ধৃত করে স্মার্টপ্রিক্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, Vivo T5 Pro ভারতে 30,000 টাকা থেকে 35,000 টাকার মধ্যে আসতে পারে। উল্লেখ্য, লঞ্চের সময় Vivo T4 Pro-এর দাম 27,999 টাকা থেকে শুরু হয়েছিল। টপ 12 জিবি + 256 জিবি ভেরিয়েন্টের দাম 31,999 টাকা ছিল। উত্তরসূরী মডেলটি এপ্রিলের মাঝামাঝি সময় লঞ্চ হওয়ার দাবি করেছে তারা।

Vivo T5 Pro স্পেসিফিকেশন ও ফিচার্স

ভিভো টি5 প্রো ফোনের সামনে 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এটি মাখনের মতো স্মুথ 144 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন অফার করবে। তুলনাস্বরূপ, ভিভো টি4 প্রো 6.77 ইঞ্চি কোয়াড কার্ভড ডিসপ্লের সাথে এসেছিল, যা FHD+ রেজোলিউশন সাপোর্ট করে।

ছবি ও ভিডিও তোলার জন্য, Vivo T5 Pro--এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 ক্যামেরা থাকার কথা বলা হয়েছে ওই প্রতিবেদনে। সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে 32 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা থাকতে পারে।

ভিভোর নতুন ফোনে Snapdragon 7s Gen 4 প্রসেসর ব্যবহার করা হতে পারে, যেখানে T4 Pro রান করে Snapdragon 7 Gen 4 চিপসেটে। ডিভাইসের প্রধান হাইলাইট হবে 9,020Ah ব্যাটারি। এটি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। হ্যান্ডসেটে Android 16 ভিত্তিক নতুন OriginOS 6 কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টলড করা থাকবে।

আশা করা যায়, ভিভো শীঘ্রই লঞ্চের তারিখ ঘোষণা করবে। প্রসঙ্গত, Vivo V70 FE ভারতে এপ্রিল 2 লঞ্চ হচ্ছে। এটি দেশের বাজারে ভিভোর সবচেয়ে সাশ্রয়ী মূল্যের 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোন হবে। দাম 40,000 টাকার মধ্যে থাকতে পারে। এই স্মার্টফোনে 7,000mAh ব্যাটারি, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, অ্যামোলেড ডিসপ্লে, আল্ট্রা লার্জ ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 30x AI সুপার জুম, NFC, ও ডুয়াল স্টেরিও স্পিকার থাকছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy M47 5G ভারতে 29 জুন লঞ্চ হচ্ছে, একবার কিনলে 6 বছর ফোন বদলের কথা ভাবতে হবে না
  2. কয়েক মাসের মধ্যে ভয়ঙ্কর হামলা চালাতে পারে AI, ক্ষতিগ্রস্ত হবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সতর্কবার্তা জারি
  3. Nothing Phone 4b লঞ্চ হচ্ছে এই তারিখ, কম দামেই এবার নজরকাড়া ডিজাইন ও সেরা ফিচার্স?
  4. Honor X80 Pro Max বিশ্বের প্রথম 10,000 নিট ডিসপ্লে ও 11,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  5. WhatsApp-এর নতুন গ্লোবাল হেড হলেন ভারতীয় ব্যবসায়ী কুণাল শাহ, বড় ঘোষণা মেটার
  6. Oppo Find N7: মনে হবে হাতে বই ধরে আছেন, ওপ্পোর প্রথম ওয়াইড-ফোল্ডিং ফোন আসছে
  7. ক্রেতাদের জন্য বড় ধাক্কা, এবার 5G ফোন কিনতে খরচ হতে পারে 25 হাজারের বেশি
  8. Tecno Camon Slim আইফোন এয়ারের স্টাইলে পাতলা ডিজাইনের সঙ্গে লঞ্চ হল, ক্যামেরায় বিরাট চমক
  9. JioBharat V4 5G: 799 টাকায় 4G ফোন, UPI পেমেন্ট, ক্যামেরা, দেখা যাবে সিনেমা, ডিজিটাল ইন্ডিয়ার সমস্ত সুবিধা
  10. Nothing Phone 4b: সবাই যখন ক্যামেরা বাড়াচ্ছে, নাথিং বিপরীত পথে, একটিতেই বাজিমাতেই ইঙ্গিত নতুন ফোনের
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »