Vivo T5 Pro 5G ফ্লিপকার্ট এবং ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হচ্ছে।
Photo Credit: Vivo
Vivo T5 Pro 5G features a 9,020mAh silicon carbon battery
Vivo T5 Pro 5G গত সপ্তাহে ভারতে এসেছিল। আর আজ ভিভোর এই নতুন মিড-রেঞ্জ স্মার্টফোনের বিক্রি শুরু হয়েছে। ফার্স্ট সেলে 2,000 টাকা ডিসকাউন্টের সাথে কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। এটি 9,020mAh ব্যাটারির সাথে এসেছে। বর্তমানে এত শক্তিশালী ব্যাটারি ভিভোর আর কোনও ফোনে নেই। ক্রেতারা 30,000 টাকার মধ্যে Snapdragon 7s Gen 4 প্রসেসর পেয়ে যাচ্ছেন। Vivo T5 Pro 5G ফোনে 120 FPS-এ গেম খেলা যাবে। ডিভাইস ঠান্ডা রাখতে সেগমেন্টের বৃহত্তম ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম (7,000 বর্গমিমি) দিয়েছে কোম্পানি। চলুন ভিভোর নতুন ফোনের দাম, অফার, ও অন্যান্য বিশেষত্ব জেনে নেওয়া যাক।
Vivo T5 Pro 5G-এর বেস 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ 29,999 টাকায় লঞ্চ হয়েছে। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 33,999 টাকা ও 39,999 টাকা। ফোনটি কসমিক ব্ল্যাক ও গ্লেসিয়াম ব্লু কালার অপশনে উপলব্ধ। এটি ফ্লিপকার্ট এবং ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হচ্ছে।
ফ্লিপকার্টে এইচডিএফসি, অ্যাক্সিস, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডেবিট বা ক্রেডিট কার্ডে কিনলে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। গুগল পে, ফোনপে, বা পেটিএম-এর মতো UPI অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলে 2,000 টাকা ছাড় মিলবে। ফ্লিপকার্ট অ্যাক্সিস ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 4,848 টাকা পর্যন্ত ক্যাশব্যাক (টপ মডেল) পাবে।
স্পেসিফিকেশন নিয়ে বললে, ভিভো টি5 প্রো 5G ডুয়াল ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.79 অ্যাপারচারের সাথে জুমের সাথে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের বোকেহ সেন্সর দিয়ে গঠিত। ফ্রন্ট ক্যামেরায় একটি 32 মেগাপিক্সেল সেন্সর আছে। উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
Vivo T5 Pro 5G মডেলে 6.83 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 1.5K রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, 5,000 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ অফার করে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। হ্যান্ডসেটে Android 16 ভিত্তিক OriginOS 6 প্রি-ইনস্টলড আছে। ফোনের র্যাম ভার্চুয়ালি 24 জিবি (12 জিবি + 12 জিবি) পর্যন্ত বাড়ানো যাবে।
বিশাল 9,020mAh ক্যাপাসিটির ব্যাটারি নিয়ে সংস্থা জানিয়েছে, এটি একবার চার্জ দিলে ইউটিউবে 37 ঘন্টা ভিডিও দেখা পাবে। ফুল চার্জে 90 ঘন্টা গান শোনা যাবে। ব্যাটারি 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, রিভার্স চার্জিং, এবং বাইপাস চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale