Vivo T5 Pro 5G বিশাল 9020 ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল ভারতে, দাম কত জানেন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 15 এপ্রিল 2026 16:47 IST
হাইলাইট
  • Vivo T5 Pro 5G সেগমেন্টের বৃহত্তম ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম পেয়েছে
  • এটি Snapdragon 7s Gen 4 চিপসেটের সাথে এসেছে
  • ফোনের সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে

Vivo T5 Pro 5G is powered by a 9,020mAh silicon carbon battery

Photo Credit: Vivo

Vivo T5 Pro 5G আজ ভারতে লঞ্চ হয়েছে। ফোনটি 9,020mAh ব্যাটারির সাথে এসেছে৷ ফলে এটি ভিভোর সবচেয়ে বড় ব্যাটারি যুক্ত ফোনের খেতাব দখল করেছে।এতে Snapdragon 7s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। Vivo T5 Pro 5G-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে সেগমেন্টের বৃহত্তম ভ্যাপার চেম্বার (7,000 বর্গ মিমি) কুলিং সিস্টেম, 120 FPS পর্যন্ত গেমিং সাপোর্ট, 90W ফাস্ট চার্জিং, IP68 + IP69 রেটিং, 4K ভিডিও রেকর্ডিং, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, ডুয়াল স্পিকার, 144Hz আই কেয়ার ডিসপ্লে, ইত্যাদি। ভিভোর নতুন ফোনের দাম ও খুঁটিনাটি নিচে রইল।

Vivo T5 Pro 5G দাম

Vivo T5 Pro 5G-এর বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ কিনতে 29,999 টাকা খরচ হবে। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 33,999 টাকা ও 39,999 টাকা রাখা হয়েছে। ফোনটি কসমিক ব্ল্যাক ও গ্লেসিয়াম ব্লু কালার অপশনে উপলব্ধ। এটি এপ্রিল 21 থেকে ফ্লিপকার্ট এবং ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হবে।

Vivo T5 Pro 5G স্পেসিফিকেশন

ভিভো টি5 প্রো 5G 6.83 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। এটি 1.5K রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, 5,000 নিট পিক ব্রাইটনেস, 2,160 হার্টজ PWM ডিমিং, ও HDR10+ সাপোর্ট করে। স্ক্রিনের নিচে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। স্ক্রিনটি SGG-এর লো ব্লু লাইট এবং লো ফ্লিকার সার্টিফায়েড। ফোনে লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেমের সঙ্গে OriginOS 6 কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টলড আছে।

ভিভোর নতুন ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), ও  f/1.79 অ্যাপারচার, ও 10x লুসলেস জুমের সাথে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের বোকেহ সেন্সর দিয়ে সজ্জিত। ফ্রন্ট ক্যামেরায় একটি 32 মেগাপিক্সেল সেন্সর আছে। উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ডিভাইসের র‍্যাম ভার্চুয়ালি 24 জিবি (12 জিবি + 12 জিবি) পর্যন্ত বাড়ানো যাবে।

Vivo T5 Pro 5G-এর মুখ্য আকর্ষণ হল 9,020mAh ক্যাপাসিটির সিলিকন অ্যানোড ব্যাটারি (চতুর্থ প্রজন্ম)৷ এই ফোনের ব্যাটারি 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, রিভার্স চার্জিং, ও বাইপাস চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। সংস্থা দাবি করছে, এটি একবার চার্জ দিলে ইউটিউবে 37 ঘন্টা ভিডিও দেখা পাবে। ফুল চার্জে 90 ঘন্টা গান শোনা যাবে। পাশাপাশি 15 দিনের স্ট্যান্ডবাই টাইম মিলবে৷ ডিভাইসের ওজন 218 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus আমেরিকা ও ইউরোপে ব্যবসা গোটাচ্ছে, ভারতের কী হবে? প্রকাশ্যে বড় আপডেট
  2. 5,000 টাকা ছাড়ে Nothing Phone 4b-র সেল শুরু, অফার শেষ হওয়ার আগে কিনে ফেলুন
  3. 13 বছরে সর্বনিম্ন স্মার্টফোন বিক্রি, দাম বাড়তেই মুখ ফেরাচ্ছে ক্রেতারা, মন্দার বাজারেও উজ্জ্বল Samsung
  4. StepX Neo: বিশ্বের প্রথম এজেন্টিক AI ফোন প্রকাশ হল, স্মার্টফোনের ভবিষ্যত এটাই?
  5. Pixel 11 লঞ্চ হওয়ার আগে 12,200 টাকা দাম কমল Google Pixel 10 স্মার্টফোনের
  6. একলাফে 8,000 টাকা বাড়ল Samsung Galaxy M47 5G-এর দাম, মাথায় হাত ক্রেতাদের
  7. Redmi Turbo 6 সিরিজ 10,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হতে পারে
  8. 2000 টাকা ছাড়ে 32MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি-সহ Moto G77 Power ফোনের সেল শুরু
  9. OnePlus-এর ফের ধাক্কা, জুনের পর দাম বাড়ল জুলাইতেও, কত টাকা বেশি লাগবে দেখুন
  10. Acer ডুয়াল স্ক্রিনের চমকপ্রদ Android স্মার্টফোন লঞ্চ করল, রয়েছে 64MP AI ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.