Vivo T5x 5G ফিউশন রেড লঞ্চ হল দেশে, 32MP ফ্রন্ট ক্যামেরা, 7200mAh ব্যাটারি, টার্বো প্রসেসর-সহ নজরকাড়া ফিচার্স

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 28 জুলাই 2026 17:37 IST
হাইলাইট
  • Vivo T5x 5G ফিউশন রেড জুলাই 30 থেকে কেনা যাবে
  • স্মার্টফোনটি 8 জিবি র‍্যাম + 256 জিবি পর্যন্ত স্টোরেজ অপশনে বিক্রি হবে
  • Vivo T5x 5G-এ 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারি আছে

Vivo T5x 5G Fusion Red will be available in India on July 30

Photo Credit: Vivo

Vivo T5x 5G মঙ্গলবার নতুন অবতারে ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনের লাল রঙের বিকল্প নিয়ে এসেছে কোম্পানি, যার নাম ফিউশন রেড (Fusion Red)৷ এটি 8 জিবি র‍্যাম + 256 জিবি পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্টে বিক্রি হবে৷ Vivo T5x 5G-এর আগের স্টার সিলভার ও সাইবার গ্রীন কালার অপশনের মতো নতুন মডেলটি একই দামে এসেছে৷ সংস্থা স্পেসিফিকেশন বা ফিচার্সে কোনও পরিবর্তন করেনি৷ এটি MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর দ্বারা চলিত। ফোনে IP68 + IP69 রেটিং, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 4K ভিডিও রেকর্ডিং, বাইপাস চার্জিং, ও ডুয়াল স্টেরিও স্পিকারের মতো বৈশিষ্ট্য আছে।

Vivo T5x 5G Fusion Red দাম

ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইট অনুসারে, Vivo T5x 5G ফিউশন রেড 6 জিবি র‍্যাম অপশন পায়নি। এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের দাম 27,999 টাকা। টপ 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম রাখা হয়েছে 30,999 টাকা। অন্য দুই রঙে ফোনটির দাম শুরু হচ্ছে 24,999 টাকা থেকে। ফ্লিপকোর্ট, ভিভো ইন্ডিয়ার ই-স্টোর, ও অন্যান্য পার্টনার স্টোরে জুলাই 30 থেকে বিক্রি শুরু হবে।

Vivo T5x 5G ফিচার্স ও স্পেসিফিকেশন

Vivo T5x 5G-এর সামনে 6.75 ইঞ্চি LCD ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, এবং 1,200 নিট পিক ব্রাইটনেস অফার করে। এই হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 7,200mAh ব্যাটারি। এটি 44W ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সমর্থন করে৷ এতে Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে। 

ভিভো টি5এক্স 5G ডুয়াল ব্যাক ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এটি 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল বোকেহ সেন্সর নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। উভয় ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। 

ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 টার্বো প্রসেসর দ্বারা চালিত। সংস্থা দাবি করছে, চিপসেটটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 1 মিলিয়নের বেশি স্কোর করতে সক্ষম হয়েছে। র‍্যাম ভার্চুয়ালি 16 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। Vivo দু'টি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 18 পর্যন্ত) ও 4 বছর সিকিউরিটি আপডেট সরবরাহ করবে। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Xring O3: স্মার্টফোন প্রসেসরের জগতে নতুন রেকর্ড, নিজস্ব চিপ এনে বাজিমাত করল Xiaomi
  2. স্মার্টফোনে ঠিক কত GB র‍্যাম প্রয়োজন, বেশি থাকলেই কি ফোনের গতি বাড়বে?
  3. র‍্যামের দাম আগুন, ফের নতুন করে মূল্য বাড়াল Vivo ও Redmi, কত টাকার ধাক্কা
  4. iPhone 18 সিরিজ কবে বাজারে আসছে? ফাঁস Apple-এর মেগা লঞ্চ ইভেন্টের তারিখ
  5. Lava Virat V1 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  6. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  7. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  8. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
  9. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  10. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.