2,000 টাকা ছাড়ে Vivo T5x 5G-এর সেল শুরু, সস্তায় 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা

Vivo T5x 5G অনলাইনে ফ্লিপকোর্ট ও ভিভো ইন্ডিয়ার ই-স্টোরে বিক্রি হচ্ছে।

2,000 টাকা ছাড়ে Vivo T5x 5G-এর সেল শুরু, সস্তায় 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা

Photo Credit: Vivo

Vivo T5x 5G has a 32-megapixel camera for selfies and video chats.

হাইলাইট
  • Vivo T5x 5G সেলে 2,000 টাকা ডিসকাউন্টের সাথে পাওয়া যাচ্ছে
  • স্মার্টফোনে 7,200mAh ব্যাটারি ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে
  • এটি MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর দ্বারা চালিত
বিজ্ঞাপন

Vivo T5x 5G গত সপ্তাহে ভারতে এসেছে। লঞ্চ হওয়ার এক সপ্তাহের মাথায় ভিভোর নতুন মিড-রেঞ্জ ফোনটির বিক্রি শুরু হয়েছে। আজ প্রথম সেল উপলক্ষ্যে 2,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার করছে কোম্পানি। এই 7,200mAh ব্যাটারির পাওয়ারফুল স্মার্টফোন 17,500 টাকার কমে কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। নতুন ফোনে MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর দেওয়া হয়েছে। Vivo T5x 5G মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, 4K ভিডিও রেকর্ডিং (ব্যাক + ফ্রন্ট), 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ডুয়াল স্টেরিও স্পিকার, IP68 ও IP69 স্তরের জল এবং ধুলোরোধী রেটিং, ও বাইপাস চার্জিং সাপোর্টের মতো ফিচার্সের সাথে এসেছে।

Vivo T5x 5G দাম ও সেল অফার

Vivo T5x 5G তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে বিক্রি হচ্ছে। বেস 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের দাম 18,999 টাকা রাখা হয়েছে। ফোনের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সন কিনতে যথাক্রমে 20,999 টাকা এবং 22,999 টাকা খরচ হবে। এটি স্টার সিলভার ও সাইবার গ্রীন রঙের বিকল্পে উপলব্ধ। ফ্লিপকোর্ট, ভিভো ইন্ডিয়ার ই-স্টোর, ও অন্যান্য অফলাইন স্টোরে ইতিমধ্যেই সেল শুরু হয়েছে।

Vivo ব্যাংক অফ বরোদা (BOB), স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI), এইচডিএফসি (HDFC), এবং অ্যাক্সিস (Axis) ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডে 2,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। আবার BHIM, গুগল পে, ফোনপে, পেটিএম, ক্রেড, সুপারমানি, ফ্রিচার্জ, ও এসবিআই পে ইউপিআই অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলেও একই ছাড় পাওয়া যাবে। তবে বেস মডেলে (6 জিবি + 128 জিবি) ডিসকাউন্টের অঙ্ক 1,500 টাকা।

Vivo T5x 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

ভিভো টি5এক্স 5G মডেলের সামনে 6.75 ইঞ্চি LCD ডিসপ্লে আছে, যা FHD+ রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং 1,250 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। সংস্থার দাবি, ডাইমেনসিটি 7400 টার্বো প্রসেসর AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 1 মিলিয়নের বেশি স্কোর করেছে। 7,200mA ব্যাটারির সাথে 44W ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট আছে। এটি 91 মিনিটের মধ্যে 1-100 শতাংশ চার্জ হয়ে যাবে।

ভিভো টি5এক্স 5G-এর ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল বোকেহ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। উভয় ক্যামেরা 4K রেজোলিউশনে 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। ডিভাইসটিটি Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম সফটওয়্যারে রান করে। ভিভো দু'টি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং চার বছর সিকিউরিটি আপডেট সরবরাহ করবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »