Vivo T5x 5G স্মার্টফোনের নতুন ফিউশন রেড কালার অপশনের বিক্রি ভারতের বাজারে চালু হল।
Photo Credit: Vivo
Vivo T5x 5G has a 32-megapixel camera for selfies and video calls
Vivo T5x 5G বর্তমানে অন্যতম জনপ্রিয় মিড-রেঞ্জে ফোন। ক্রেতাদের থেকে বিপুল সাড়া পেয়ে আজ এই ফোনের নতুন ফিউশন রেড (Fusion Red) কালার মডেলের বিক্রি চালু করে দিল সংস্থা। এটি স্পেশাল অফারে 2,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টে কেনা যাচ্ছে। Vivo T5x 5G MediaTek Dimensity 7400 সিরিজ প্রসেসর ব্যবহার করেছে, যা এই দামের সেগমেন্টে সবচেয়ে শক্তিশালী। স্মার্টফোনে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, বাইপাস চার্জিং, IP68 + IP69 রেটিং, ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার মতো ফিচার্স রয়েছে। দাম থেকে খুঁটিনাটি জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
Vivo T5x 5G ফিউশন রেড কালারের দাম 24,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 27,999 টাকা। টপ 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 30,999 টাকা। আগের স্টার সিলভার ও সাইবার গ্রীন কালার অপশনও একই দামে উপলব্ধ।
HDFC, Axis, ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করলে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে তিনটি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 22,999 টাকা, 25,999 টাকা, ও 28,999 টাকায় নেমে আসবে। ফোনের সঙ্গে তিন মাস নো-কস্ট EMI অফার পাওয়া যাচ্ছে। Vivo T5x 5G ফ্লিপকোর্ট, ভিভো ইন্ডিয়ার ই-স্টোর, ও অন্যান্য অফলাইন স্টোরে বিক্রি হচ্ছে।
স্পেসিফিকেশনের কথা বললে, Vivo T5x 5G একটি 6.75 ইঞ্চি LCD ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, এবং 1,200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 টার্বো প্রসেসর দ্বারা চালিত। চিপটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 1 মিলিয়নের বেশি স্কোর করতে সক্ষম হয়েছে।
ভিভো টি5এক্স 5G ডুয়াল ব্যাক ক্যামেরা দিয়ে সজ্জিত। এটি 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল বোকেহ সেন্সর পেয়েছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
ডিভাইসে Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টল করা আছে। সংস্থা দু'টি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 18 পর্যন্ত) এবং 4 বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে। হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 7,200mAh ব্যাটারি।এটি 44W ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999