সেপ্টেম্বরেই আসছে Vivo U10, শুধুমাত্রে অনলাইনে মিলবে এই স্মার্টফোন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 12 সেপ্টেম্বর 2019 20:54 IST
হাইলাইট
  • 24 সেপ্টেম্বর লঞ্চ হবে Vivo U10
  • এটা U সিরিজের প্রথম স্মার্টফোন
  • শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে এই ফোন

U সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে Vivo

কয়েক দিন আগে U সিরিজ স্মার্টফোন লঞ্চের টিজার প্রকাশ করেছিল Vivo। ভারতে শুধুমাত্র অনলাইনে পাওয়া যাব Vivo U সিরিজ। 24 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে এই সিরিজের প্রথম স্মার্টফোন Vivo U10। ইতিমধ্যেই সংবাদমাধ্যম দপ্তরে এই লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পৌঁছাতে শুরু করেছে। যদিও Vivo U10 ফোনের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।

ভারতে শুধুমাত্র অনলাইনে কেনা যাবে Vivo U10। Amazon.in আর Vivo অনলাইন স্টোর থেকে পাওয়া যাবে U সিরিজের ফোনগুলি। ইতিমধ্যেই এই দুই ওয়েবসাইটে Vivo U10 লঞ্চের টিজার প্রকাশিত হয়েছে। টিজারে প্রকাশিত ছবিতে ফোনের ডিসপ্লের উপরে ওয়াটারড্রপ নচ দেখা গিয়েছে। ফোনের তিন দিকে পাতলা বেজেল থাকলেও নীচে চওড়া বেজেল চোখে পরেছে। Vivi জানিয়েছে নতুন ফোনে থাকছে 18W ফাস্ট চার্জিং। মাত্র 10 মিনিট চার্জে এই ফোনে 4.5 ঘন্টা টকটাইম পাওয়া যাবে।

Advertisement

এছাড়াও টিজানে জানানো হয়েছে Vivo U10 ফোনে বড় ব্যাটারি থাকছে। ফোনের ভিতরে থাকবে Qualcomm Snapdragon চিপসেট। তবে এই ফোনে ঠিক কোন চিপসেট ব্যবহার হয়েছে জানা যায়নি। এর আগে অনলাইন Z সিরিজে দুটি এক্সক্লিউসিভ মডেল লঞ্চ করেছিল Vivo।

মিলেনিয়ালদের কথা মাথায় রেখে নতুন U সিরিজের ফোন বাজারে আনছে। এই ফোনের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে আরও তথ্য লঞ্চের সময় জানা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  2. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  3. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  4. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  5. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  6. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  7. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  8. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  9. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  10. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.