আজ ভারতে আসছে Vivo U20: এক নজরে সব তথ্য

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 22 নভেম্বর 2019 11:00 IST
হাইলাইট
  • Vivo U20 ফোনে Snapdragon 675 চিপসেট থাকবে
  • ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে
  • থাকছে 5,000 mAh ব্যাটারি আর 18W ফাস্ট চার্জ

শুক্রমার দুপুরে ভাররে লঞ্চ হবে Vivo U20

শুক্রবার ভারতে লঞ্চ হবে Vivo U20। এটা ভারতে কোম্পানির U সিরিজের দ্বিতীয় স্মার্টফোন। ইতিমধ্যেই U20 ফোনের সব গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ করেছে Vivo। Vivo U20 ফোনে থাকছে ওয়াটার-ড্রপ স্টাইল নচ আর ট্রিপল রিয়ার ক্যামেরা। ফোনের পিছনে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। চলতি বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল এই সিরিজের প্রথম স্মার্টফোন Vivo U10।

শুক্রবার দুপুর 12 টায় ভারতে লঞ্চ হবে Vivo U20। ভারতে শুধুমাত্র Amazon.in থেকে এই ফোন পাওয়া যাবে। Vivo U10 এর থেকে একটু বেশি দামে লঞ্চ হতে পারে Vivo U20। Vivo U10 এর দাম শুরু হচ্ছে 8,990 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 3GB RAM + 32GB স্টোরেজ। 3GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 9,990 টাকা খরচ হবে। 4GB RAM + 64GB স্টোরেজে Vivo U10 এর দাম 10,990 টাকা। চলতি মাসে চিনে লঞ্চ হয়েছিল Vivo V3, সেই ফোনের নাম বদলে ভারতে আসতে পারে Vivo U20।

Vivo U20 স্পেসিফিকেশন

Vivo U20 ফোনে থাকছে একটি 6.53 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। Vivo U20 এর ভিতরে থাকছে একটি Snapdragon 675 চিপসেট, 6GB RAM আর UFS 2.0  স্টোরেজ।

চিনে লঞ্চ হওয়া Vivo U3 ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Vivo। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।

Vivo U3 ফোনের ভিতরে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে। সাথে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে FuntouchOS 9.1 স্কিন।

Advertisement

আরও পড়ুন:

20 দিন ব্যাক-আপ সহ ভারতে এল Mi Band 3i: দাম ও স্পেসিফিকেশন

50 লক্ষ গ্রাহক হারিয়ে চাপে Vodafone Idea ও Airtel, তরতরিয়ে এগোচ্ছে Jio

Advertisement

Xiaomi কে ঘায়েল করতে শীঘ্রই বাজারে আসছে Samsung Galaxy A51

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.