50 লক্ষ গ্রাহক হারিয়ে চাপে Vodafone Idea ও Airtel, তরতরিয়ে এগোচ্ছে Jio

TRAI এর প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে মাত্র এক মাসে 50 লক্ষ গ্রাহক হারিয়েছে Vodafone Idea ও Airtel।অন্যদিকে একই সময়ে 69.83 লক্ষ নতুন গ্রাহক পেয়েছে মুকেশ আম্বানির Jio।

50 লক্ষ গ্রাহক হারিয়ে চাপে Vodafone Idea ও Airtel, তরতরিয়ে এগোচ্ছে Jio

সেপ্টেম্বর মাসের শেষে Vodafone Idea -র মোট গ্রাহক সংখ্যা 37.24 কোটি

হাইলাইট
  • সেপ্টেম্বরে 25.76 লক্ষ গ্রাহক হারিয়েছে Vodafone Idea
  • 23.84 লক্ষ গ্রাহক হারিয়েছে Airtel
  • 69.83 লক্ষ নতুন গ্রাহক Jio নেটওয়ার্কে যোগ দিয়েছে
বিজ্ঞাপন

30 সেপ্টেম্বরে দেশের বিভিন্ন টেলিকম কোম্পানির গ্রাহক সংখ্যার তালিকা প্রকাশ করল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। TRAI এর প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে মাত্র এক মাসে 50 লক্ষ গ্রাহক হারিয়েছে Vodafone Idea ও Airtel।অন্যদিকে একই সময়ে 69.83 লক্ষ নতুন গ্রাহক পেয়েছে মুকেশ আম্বানির Jio। চলতি বছর সেপ্টেম্বর মাসে 23.84 লক্ষ গ্রাহক হারিয়েছে Airtel। অন্যদিকে 25.76 লক্ষ গ্রাহক Vodafone ব্যবহার ছেড়ে দিয়েছেন।

অগাস্ট মাসে 32.79 কোটি থেকে Airtel এর গ্রাহক সংখ্যা কমে সেপ্টেম্বরে হয়েছে 32.55 কোটি। অর্থাৎ সেপ্টেম্বর মাসে 23.84 লক্ষ গ্রাহক হারিয়েছে Airtel। অন্যদিকে সেপ্টেম্বর মাসের শেষে Vodafone Idea -র মোট গ্রাহক সংখ্যা 37.24 কোটি। অগাস্ট মাসের শেষে কোম্পানির মোট গ্রাহক সংখ্যা ছিল 37.50 কোটি। অর্থাৎ সেপ্টেম্বরে 25.76 লক্ষ গ্রাহক হারিয়েছে Vodafone Idea।

.

trai main TRAI

সেপ্টেম্বর মাসে সবথেকে বেশি গ্রাহক হারিয়েছে Vodafone Idea 
ছবি: TRAI

যদিও বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে মুকেশ আম্বানির Jio। চলতি বছরে অগাস্ট মাসের শেষে কোম্পানির মোট গ্রাহক সংখ্যা ছিল 34.82 কোটি। সেপ্টেম্বরের শেষে Jio-র গ্রাহক সংখ্যা বেড়ে হয়েছে 35.52 কোটি। অর্থাৎ সেপ্টেম্বরে 69.83 লক্ষ নতুন গ্রাহক Jio নেটওয়ার্কে যোগ দিয়েছে।

Jio ছাড়াও সেপ্টেম্বরে BSNL-এর গ্রাহক সংখ্যা বেড়েছে। অগাস্ট মাসে 11.62 কোটি থেকে বেড়ে সেপ্টেম্বরের শেষে BSNL-এর মোট গ্রাহক সংখ্যা হয়েছে 11.69 কোটি।

TRAI এর রিপোর্টে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসের শেষে গোটা দেশে মোট টেলিকম গ্রাহকের সংখ্যা ছিল 119.52 কোটি। যা অগাস্ট মাসের তুলনায় 0.29 বেশি।

চলতি সপ্তাহেই পরিষেবার দাম বাড়ানোর ঘোষণা করেছে Vodafone Idea, Airtel ও Jio। সব মিলিয়ে ভারতের টেলিকম দুনিয়া এখন সংবাদের শিরোনামে।

আরও পড়ুন:

অবশেষে আসরে নামল Jio, শীঘ্রই কল ও ডেটার দাম বাড়াবে মুকেশ আম্বানির কোম্পানি

মূল্যবৃদ্ধির বাজারে এবার এসএমএস করলেও 6 পয়সা ক্যাশব্যাক দিচ্ছে BSNL

এসে গেল Vodafone RedX, নতুন প্ল্যানে কী সুবিধা পাওয়া যাবে?

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »