Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 3 সেপ্টেম্বর 2026 19:31 IST
হাইলাইট
  • Vivo V80 Lite 5G শক্তিশালী 10,000mAh ব্যাটারি-সহ গ্লোবাল মার্কেটে এসেছে
  • স্মার্টফোনের সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে
  • Vivo V80 Lite 5G অক্টা-কোর MediaTek Dimensity 7300e প্রসেসরে চলে

Vivo V80 Lite 5G has a massive 10,000mAh battery

Photo Credit: Vivo

Vivo V80 Lite 5G গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এটি চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন। সম্প্রতি একই নামে একটি ফোন পাকিস্তানে রিলিজ হয়েছে। কিন্তু মডেলটিতে 7,050mAh ব্যাটারি রয়েছে। নতুন Vivo V80 Lite 5G আকর্ষণীয় ফিচার্সের সঙ্গে এসেছে। এতে 1.5K AMOLED ডিসপ্লে, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, রিভার্স চার্জিং, IP68 + IP69 জল এবং ধুলোরোধী রেটিং, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ও অরিজিন আইল্যান্ড আছে। এছাড়াও, এই ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও HDR10+ সার্টিফিকেশন রয়েছে। ডিভাইসটি MediaTek Dimensity 7300e প্রসেসর ব্যবহার করে।

Vivo V80 Lite 5G স্পেসিফিকেশন, ফিচার্স

ভিভো ভি80 লাইট 5G 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.07 বিলিয়ন কালার, 1.5K রেজোলিউশন (1,260 x 2,800 পিক্সেল), 449 পিপিআই পিক্সেল ডেনসিটি, ও 2,000 নিট HBM ব্রাইটনেস অফার করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। স্ক্রিনটি SGS-এ লো ব্লু লাইট ও লো-ফ্লিকার সার্টিফায়েড।

Advertisement

ছবি ও ভিডিও তোলার জন্য, ভিভোর নতুন ফোনের পিছনে 50 মেগাপিক্সেল Sony IMX852 সেন্সর (f/1.8 অ্যাপারচার) ও 2 মেগাপিক্সেল বোকেহ সেন্সর আছে। পিছনের ক্যামেরায় পোট্রেট, নাইট, স্লো-মোশন, ফুড, টাইম-ল্যাপস-সহ বিভিন্ন মোড পাওয়া যাবে। স্ক্রিনের পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।

Vivo V80 Lite 5G-এর 10,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্লুভোল্ট ব্যাটারি চতুর্থ প্রজন্মের সিলিকন অ্যানোড প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। এতে 44W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। ভিভোর দাবি, ব্যাটারি ফুল চার্জে 30 ঘন্টা অনলাইন ভিডিও দেখতে দেবে। এটি 14 ঘন্টা MLBB গেম খেলার ব্যাকআপ দেবে।

ফোনটি সর্বোচ্চ 8 জিবি LPDDR4X র‍্যাম ও 256 জিবি পর্যন্ত UFS 3.1 ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত। এটি Origin OS 6 কাস্টম স্কিনে চলে, যা Android 16-এর উপর ভিত্তি করে তৈরি।

Advertisement

Vivo V80 Lite 5G দাম

Vivo V80 Lite 5G বর্তমানে ভিভো মালয়েশিয়ার ওয়েবসাইটে লিস্টেড আছে। এটি 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ। তবে সংস্থা এখনও দাম ঘোষণা করেন। এটি এমারেল্ড গ্রীন, আফটারগ্লো পিঙ্ক, ও ডন ব্ল্যাক রঙের বিকল্পে পাওয়া যাবে। ফোনটি ভারতে আসবে কিনা, তা এখনও জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  5. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  6. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  7. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  8. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  9. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  10. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.