সোমবার থেকে অফলাইনে পাওয়া যাবে Vivo V9 Pro

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 28 অক্টোবর 2018 18:52 IST
হাইলাইট
  • সেপ্টম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Vivo V9 Pro
  • অফলাইন স্টোরে আগামী 29 অক্টোবর থেকে পাওয়া যাবে Vivo V9 Pro
  • ফোন। অনলাইনে Amazon.in আর কোম্পানির অনলাইন স্টোর থেকে পাওয়া যায়

ভারতে Vivo V9 Pro এর দাম 17,990 টাকা

সেপ্টম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Vivo V9 Pro। এই বছর মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল Vivo V9। সেই ফোনের উত্তরসূরি Vivo V9 Pro। ইতিমধ্যেই ভারতে অনলাইনে বিক্রি শুরু হয়েছে এই ফোন। এবার অফলাইনে V9 Pro বিক্রির কথা ঘোষনা করল Vivo। কোম্পানি জানিয়েছে সারা দেশে অফলাইন স্টোরে আগামী 29 অক্টোবর থেকে পাওয়া যাবে Vivo V9 Pro। এছাড়াও Jio –র সাথে হাত মিলিয়ে গ্রাহকদের একাধিক সুবিধা দিচ্ছে চিনের কোম্পানিটি। ভারতে 6GB ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Vivo V9 Pro। ফোনের ভিতরে থাকবে Sanpdragon 660 চিপসেট, ডিসপ্লের উপরে নচ আর ডুয়াল ক্যামেরা সেট আপ।

Vivo V9 Pro এর দাম

ভারতে Vivo V9 Pro এর দাম 17,990 টাকা। আপাতত শুধুমাত্র কালো রঙে পাওয়া যাবে এই ফোন। অনলাইনে Amazon.in আর কোম্পানির অনলাইন স্টোর থেকে পাওয়া যায় V9 Pro। এবার বিক্রি শুরু হবে সারা দেশের অফলাইন স্টোরে।  

Vivo V9 Pro স্পেসিফিকেশান

Vivo V9 Pro ফোনে রয়েছে একটি 6.3 ইঞ্চি  ডিসপ্লে। 90 শতাংশের বেশি স্ক্রিন টু বডি রেশিও রয়েছে এই ফোনে। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট আর 6GB RAM আর 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য V9 Pro এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে একটি 13MP প্রাইমারি সেন্সার আর একটি 2MP সেকেন্ডারি সেন্সার। ফোনের সামনে থাকবে একটি 12MP সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Vivo V9 Pro তে থাকবে 4G VoLTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi (2.4GHz and 5GHz), Bluetooth v4.2, GPS/ A-GPS আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকবে একটি 3260 mAh ব্যাটারি। V9 Pro এর ওজন 150 গ্রাম।

Advertisement

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Powerful processor
  • Good battery life
  • Fast face recognition
  • Bad
  • Average camera performance
  • Bloated UI
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 16-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 3260mAh
OS Android 8.1
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.