ভারতে Vivo V9 Pro এর দাম 17,990 টাকা। আপাতত শুধুমাত্র কালো রঙে পাওয়া যাবে এই ফোন। শুধুমাত্র Amazon থেকেই V9 Pro কেনা যাবে।
Photo Credit: Amazon India
Vivo V9 Pro এর দাম 17,990 টাকা
গত মাসে ভারতে লঞ্চ হয়েছিল Vivo V9 Pro। এই বছর মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল Vivo V9। সেই ফোনের উত্তরসূরি Vivo V9 Pro। মঙ্গলবার দুপুর 12 টায় শুধুমাত্র Amazon.in থেকে পাওয়া যাবে এই ফোন। আপাতত শুধুমাত্র Amazon Prime মেম্বাররা এই ফোন কিনতে পারবেন। বুধবার মধ্যরাত থেকে সাধারন গ্রাহকরা কিনতে পারবেন Vivo V9 Pro। ভারতে 6GB ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Vivo V9 Pro। ফোনের ভিতরে থাকবে Sanpdragon 660 চিপসেট, ডিসপ্লের উপরে নচ আর ডুয়াল ক্যামেরা সেট আপ। শুধুমাত্র Amazon.in থেকেই ভারতে পাওয়া যাবে Vivo V9 Pro।
ভারতে Vivo V9 Pro এর দাম 17,990 টাকা। আপাতত শুধুমাত্র কালো রঙে পাওয়া যাবে এই ফোন। শুধুমাত্র Amazon থেকেই V9 Pro কেনা যাবে। এই দামে একই চিপসেট রয়েছে Mi A2 ও Nokia 7 ফোনে। বাজারে এই ফোনগুলির সাথে প্রতিযোগিতার সম্মুখীন হবে Vivo V9 Pro।
Vivo V9 Pro ফোনে রয়েছে একটি 6.3 ইঞ্চি ডিসপ্লে। 90 শতাংশের বেশি স্ক্রিন টু বডি রেশিও রয়েছে এই ফোনে। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট আর 6GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য V9 Pro এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে একটি 13MP প্রাইমারি সেন্সার আর একটি 2MP সেকেন্ডারি সেন্সার। ফোনের সামনে থাকবে একটি 12MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Vivo V9 Pro তে থাকবে 4G VoLTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi (2.4GHz and 5GHz), Bluetooth v4.2, GPS/ A-GPS আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকবে একটি 3260 mAh ব্যাটারি। V9 Pro এর ওজন 150 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Select Asus and ROG Laptops Get 3-Month Google AI Pro, AI Plus Subscription in India
Vivo S2 FE Could Launch in India Alongside the Vivo V80; Price, Key Specifications Tipped