ভারতে Vivo V9 Pro এর দাম 17,990 টাকা। আপাতত শুধুমাত্র কালো রঙে পাওয়া যাবে এই ফোন। অনলাইনে Amazon.in আর কোম্পানির অনলাইন স্টোর থেকে পাওয়া যায় এই ফোন। এবার বিক্রি শুরু হবে সারা দেশের অফলাইন স্টোরে।
ভারতে Vivo V9 Pro এর দাম 17,990 টাকা
সেপ্টম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Vivo V9 Pro। এই বছর মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল Vivo V9। সেই ফোনের উত্তরসূরি Vivo V9 Pro। ইতিমধ্যেই ভারতে অনলাইনে বিক্রি শুরু হয়েছে এই ফোন। এবার অফলাইনে V9 Pro বিক্রির কথা ঘোষনা করল Vivo। কোম্পানি জানিয়েছে সারা দেশে অফলাইন স্টোরে আগামী 29 অক্টোবর থেকে পাওয়া যাবে Vivo V9 Pro। এছাড়াও Jio –র সাথে হাত মিলিয়ে গ্রাহকদের একাধিক সুবিধা দিচ্ছে চিনের কোম্পানিটি। ভারতে 6GB ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Vivo V9 Pro। ফোনের ভিতরে থাকবে Sanpdragon 660 চিপসেট, ডিসপ্লের উপরে নচ আর ডুয়াল ক্যামেরা সেট আপ।
ভারতে Vivo V9 Pro এর দাম 17,990 টাকা। আপাতত শুধুমাত্র কালো রঙে পাওয়া যাবে এই ফোন। অনলাইনে Amazon.in আর কোম্পানির অনলাইন স্টোর থেকে পাওয়া যায় V9 Pro। এবার বিক্রি শুরু হবে সারা দেশের অফলাইন স্টোরে।
Vivo V9 Pro ফোনে রয়েছে একটি 6.3 ইঞ্চি ডিসপ্লে। 90 শতাংশের বেশি স্ক্রিন টু বডি রেশিও রয়েছে এই ফোনে। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট আর 6GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য V9 Pro এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে একটি 13MP প্রাইমারি সেন্সার আর একটি 2MP সেকেন্ডারি সেন্সার। ফোনের সামনে থাকবে একটি 12MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Vivo V9 Pro তে থাকবে 4G VoLTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi (2.4GHz and 5GHz), Bluetooth v4.2, GPS/ A-GPS আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকবে একটি 3260 mAh ব্যাটারি। V9 Pro এর ওজন 150 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo X500 Pro Max Reportedly Bags 3C Certification, Charging Speed Revealed
CD Projekt Red Confirms Layoffs at Project Sirius Witcher Multiplayer Spinoff