ফাঁস হয়ে গেলো Vivo T4X 5G হ্যান্ডসেটটি সম্পর্কে বিভিন্ন তথ্য, আসতে পারে খুব শীঘ্রই

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 19 ফেব্রুয়ারি 2025 11:15 IST
হাইলাইট
  • Vivo T4X 5G হ্যান্ডসেটটি ভারতে 20 ফেব্রুয়ারী লঞ্চ হতে পারে
  • হ্যান্ডসেটটির দাম 15,000 টাকার নিচে হতে পারে
  • হ্যান্ডসেটটি একটি 6,500mAh ব্যাটারী দ্বারা সজ্জিত হয়ে আসতে পারে

Vivo T4x 5G is expected to succeed the Vivo T3x 5G (pictured)

Photo Credit: Vivo

Vivo T4X 5G ফোনটিকে ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ করার জন্য টিজ করা হয়েছে। হ্যান্ডসেটটির দাম, স্পেসিফিকেশন, সম্ভাব্য লঞ্চের সময়সূচি সহ হ্যান্ডসেটটির কিছু বিবরণ অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। ফাঁস হওয়া তথ্য দেখে মনে করা হচ্ছে, ফোনটি ভারতের বাজারে মার্চ মাসে আসতে পারে। অন্যদিকে সম্প্রতি একটি অফিসিয়াল টিজারে দেখা গিয়েছে যে, ফোনটি দেশের বাজারে কিছু দিনের মধ্যেই লঞ্চ হতে পারে। এছাড়াও এটি আসন্ন মডেলটির সম্ভাব্য দাম এবং নিশ্চিত উপলব্ধতার বিবরণগুলির ইঙ্গিত দিয়েছে। Vivo T4X-টিকে একটি বড় ক্যাপাসিটি যুক্ত ব্যাটারীর সাথে টিজ করা হয়েছে।

Vivo T4X 5G-এর ভারত লঞ্চ:

একটি X পোস্টে (আগের টুইটার) কোম্পানি নিশ্চিত করেছে Vivo T4X 5G ফোনটি খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। আসন্ন হ্যান্ডসেটটি একটি বড় ক্যাপাসিটি যুক্ত ব্যাটারী পাবে বলে টিজ করা হয়েছে, যেটি এই সেগমেন্টে প্রথম। একটি ফুটনোট টিজার থেকে মনে করা হচ্ছে যে, ফোনটি সম্ভবত একটি 6,500mAh ব্যাটারী পাবে এবং এটির দাম 15,000 টাকার নিচে হবে, এবং দেশের বাজারে আগামী 20 ফেব্রুয়ারী উন্মোচিত হতে পারে।

Vivo T4X 5G-এর বিজ্ঞাপন পোস্টারটিতে প্রকাশ করা হয়েছে যে, হ্যান্ডসেটটি দেশের বাজারে ফ্লিপকার্ট, ভিভো ইন্ডিয়া ই-স্টোর, এবং অফলাইন খুচরো দোকানের মাধ্যমে কেনা যাবে।
ফ্লিপকার্ট মাইক্রোসাইটেও হ্যান্ডসেটটি লাইভ আছে। যাইহোক এটি হ্যান্ডসেটটি সম্মন্ধে অতিরিক্ত আর কোনো তথ্য প্রকাশ করেনি।
পূর্বের একটি রিপোর্ট অনুযায়ী, আলোচিত ফোনটি ভারতে প্রন্টো ভায়োলেট, মেরিন ব্লু রঙের বিকল্পের সাথে আসতে পারে। এটি সম্ভবত একটি ডায়নামিক লাইট ফিচার নিয়ে আসতে পারে, যেটি ভিন্ন ভিন্ন নোটিফিকেশনগুলিকে ইঙ্গিত করবে বলে দাবী করা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে বলা ভালো, Vivo T3X 5G হ্যান্ডসেটটি 44W দ্রুত চার্জিং সমর্থিত একটি 6000mAh ব্যাটারী আছে এবং এটি Snapdragon 6 Gen 1 Soc দ্বারা চালিত। এটি ক্রিমশন ব্লিস, সেলেস্টিয়াল গ্রীন এবং সাফায়াইর ব্লু রঙের বিকল্পে উপলব্ধ আছে। 4জিবি এবং 128 জিবি বিকল্পের সাথে ভারতে হ্যান্ডসেটটির দাম 12,499 টাকা এবং 6 জিবি ও 8 জিবি বিকল্পের দাম যথাক্রমে 13,999 টাকা এবং 14,999 টাকা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  2. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  3. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  4. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  5. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  6. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
  7. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  8. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  9. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  10. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.