Vivo X500 সিরিজের তিনটি ফোন এল ভারতে, দুর্ধর্ষ ক্যামেরা ও ফিচার্স রয়েছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 26 নভেম্বর 2026 13:44 IST
হাইলাইট
  • Vivo X500 Pro Max-এ 200MP Zeiss APO সুপার টেলিফটো ক্যামেরা আছে
  • Vivo X500 সিরিজের তিনটি ফোনই 50MP সেলফি ক্যামেরা পেয়েছে
  • Vivo X500 মডেলে MediaTek Dimensity 9600M প্রসেসর রয়েছে

Vivo X500 Pro Max has a 200-megapixel Zeiss APO telephoto camera

Photo Credit: Vivo

Vivo X500 সিরিজ বুধবার ভারতে লঞ্চ হয়েছে। ভিভো তিনটি নতুন ফ্ল্যাগশিপ ফোন নিয়ে এসেছে: Vivo X500, Vivo X500 Pro, এবং Vivo X500 Pro Max। প্রতিটি ফোনেই Zeiss ট্রিপল রিয়ার ক্যামেরা ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। Vivo X500 Pro Max মডেলে 200 মেগাপিক্সেল Zeiss APO সুপার টেলিফটো ক্যামেরা দিয়েছে কোম্পানি। সিরিজের প্রতিটি ফোন ফটোগ্রাফির উপর বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। স্ট্যান্ডার্ড Vivo X500 মডেলে MediaTek Dimensity 9600M প্রসেসর আছে। Pro মডেলগুলি MediaTek Dimensity 9600 Pro চিপসেট ব্যবহার করে। তিনটি ফোনেই বড় ভেপার চেম্বার কুলিং সিস্টেম, V3+ ইমেজিং চিপ, IP68 + IP69 রেটিং, OrigioOS 7, ও 8K ভিডিও রেকর্ডিং, 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে।

Vivo X500 Pro ও X500 Pro Max স্পেসিফিকেশন, ফিচার্স

ভিভো এক্স500 প্রো 6.36 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে, যার রিফ্রেশ রেট 144 হার্টজ, পিক ব্রাইটনেস 6,000 নিট, ও রেজোলিউশন 1.5K। ভিভো এক্স500 প্রো ম্যাক্স আরও বড় 6.85 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন দিয়ে সজ্জিত, যা 2K রেজোলিউশন, সর্বোচ্চ 5,000 নিট ব্রাইটনেস, ডলবি ভিশন, এবং একই রিফ্রেশ রেট সাপোর্ট করে। দুই স্মার্টফোনেই মিডিয়াটেক ডাইমেনসিটি 9600 প্রো প্রসেসর ব্যবহার করা হয়েছে।

Vivo X500 Pro ও Vivo X500 Pro Max-এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। দুই হ্যান্ডসেটের 50 মেগাপিক্সেল Zeiss ট্রুডাইনামিক প্রাইমারি ক্যামেরায় 1/1.28 ইঞ্চি সেন্সর, গিম্বলের মতো অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, ভিভো ক্যামেরা বায়োনিক স্পেকট্রাম 2.0, ও CIPA 7.0 প্রোফেশনাল স্ট্যাবিলাইজেশন আছে।

উভয় ফোনে 50 মেগাপিক্সেল Zeiss আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এতে f/2.0 অ্যাপারচার, 1/2.75 ইঞ্চি সেন্সর, ও অটোফোকাস সাপোর্ট রয়েছে। দুই স্মার্টফোনের মধ্যে প্রধান পার্থক্য টেলিফটো লেন্সে।Vivo X500 Pro মডেলে 64 মেগাপিক্সেল Zeiss APO পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে।

Vivo X500 Pro Max আরও উন্নত 200 মেগাপিক্সেল Zeiss APO পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সঙ্গে এসেছে। দুই ফোনেই সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। প্রো এবং প্রো ম্যাক্স মডেলে যথাক্রমে 6,510mAh ব্যাটারি ও 7,800mAh ব্যাটারি পেয়েছে। এগুলি 90W ওয়্যার্ড ও 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Advertisement

Vivo X500 স্পেসিফিকেশন, ফিচার্স

ভিভো এক্স500-এর সামনে 6.59 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.5K রেজোলিউশন (1,260 x 2,750 পিক্সেল), ও HDR10+ সাপোর্ট করে। এই স্মার্টফোন রান করে মিডিয়াটেক ডাইমেনসিটি 9600এম প্রসেসরে।

ভিভো এক্স500 মডেলেও তিনটি রিয়ার ক্যামেরা আছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও f/1.68 অ্যাপারচার-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 100x ডিজিটাল জুম-সহ 64 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেল। হ্যান্ডসেটে 7,500mAh ব্যাটারি আছে, যা 90W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Vivo X500 সিরিজের দাম

Vivo X500 ভারতে 1,19,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি মডেলে 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ অফার করে। Vivo X500 Pro মডেলের একই মেমরি অপশন (12 জিবি + 256 জিবি) কিনতে খরচ হবে 1,49,999 টাকা। Vivo X500 Pro Max-এর 256 জিবি ও 512 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 1,64,999 ও 1,79,999 টাকা। দুটোতেই 12 জিবি র‍্যাম।

Advertisement

Zeiss টেলিফটো এক্সটেন্ডার Gekn 2 Ultra (400 মিমি) এবং টেলিফটো এক্সটেন্ডার Gen 2 (200 মিমি)-এর দাম যথাক্রমে 27,999 টাকা ও 15,999 টাকা রাখা হয়েছে। Vivo ইমেজিং গ্রিপ কিটের মূল্য 11,999 টাকা। সমস্ত অ্যাক্সেসরিজ-সহ Vivo X500 Pro Max ফটোগ্রাফার কিট কিনতে 2,29,999 টাকা খরচ হবে। Vivo X500 সিরিজের বিক্রি ডিসেম্বর 3 থেকে শুরু হচ্ছে৷ এটি Flipkart, Amazon, ও ভিভো ইন্ডিয়ার রিটেল স্টোরে উপলব্ধ হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজের তিনটি ফোন এল ভারতে, দুর্ধর্ষ ক্যামেরা ও ফিচার্স রয়েছে
  2. WhatsApp-এ আগাম মেসেজ পাঠানোর সুবিধা চালু হল, বার্থডে উইশ করতে আর রাত জাগতে হবে না
  3. OnePlus Nord 7: ওয়ানপ্লাসে এবার RGB লাইট, নতুন নর্ড ফোনের ডিজাইন ঘিরে চর্চা
  4. 350 কোটির বেশি পাসওয়ার্ড, ইউজারনেম, ডকুমেন্ট অনলাইনে ফাঁস, উদ্বেগ বিশ্বজুড়ে
  5. WhatsApp ওয়েব ব্যবহারে হ্যাকিংয়ের ঝুঁকি, এই কাজগুলো না করলে বিপদ
  6. BGMI Air এখন Android ফোনে খেলার সুযোগ, কীভাবে ডাউনলোড করবেন?
  7. AI এতটাই শক্তিশালী যে প্রকাশ করলেই বিপদ, নতুন মডেল নিয়ে উদ্বেগে OpenAI ও Anthropic
  8. Motorola Edge 70 Neo: 35 হাজারের কমে মোটোরোলার নতুন ফোন হাজির
  9. Jio-র হ্যাপি নিউ ইয়ার অফারে 15 টাকা থেকে আনলিমিটেড 5G, আর কী সুবিধা
  10. বিশ্বজুড়ে একের পর এক রেকর্ড ভেঙে GTA 6 এবার নিষেধাজ্ঞার মুখে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.